Komalla Secondary School - কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • Komalla Secondary School - কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়

Komalla Secondary School - কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয় EIIN- 105706

15/12/2025
🎯 সুখবর! ঐতিহ্যবাহী কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয় (বালুচর, কুমিল্লা সদর দক্ষিণ) -এ ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। ৬ষ্ঠ...
07/12/2025

🎯 সুখবর! ঐতিহ্যবাহী কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয় (বালুচর, কুমিল্লা সদর দক্ষিণ) -এ ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সীমিত আসনে দ্রুত ভর্তি হয়ে আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করুন।

✅ কেন কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয় আপনার সন্তানের জন্য সেরা?
​৫৭ বছরের ঐতিহ্য: ১৯৬৯ সাল থেকে সফলভাবে মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে।
✅ ​শিক্ষক ও পরিবেশ: দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলী দ্বারা অত্যন্ত মনোরম এবং শান্তিপূর্ণ পরিবেশে পাঠদান করা হয়।

​🎯 ​শিক্ষার্থীবান্ধব সুবিধা:
📌 ​দুর্বল ও অমনোযোগী ছাত্র-ছাত্রীর প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়।
📌 ​মাল্টিমিডিয়া ক্লাস এবং ইংরেজির ওপর অধিক গুরুত্বারোপ করা হয়।
📌 ​সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।
📌 ​বার্ষিক শিক্ষা সফরের (ট্যুর) আয়োজন করা হয়।
📌 ​বিশেষ সুযোগ: মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ।

​🗓️ ভর্তি ও ক্লাস শুরুর তারিখ:
​♦️​ভর্তি শুরু: ০১ ডিসেম্বর
​♦️​ক্লাস শুরু: ০১ জানুয়ারি
​আপনার আসন নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন!
​📞 যোগাযোগের জন্য:
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত): রাশেদা মজুমদার (বিস্তারিত ফোন নম্বর হ্যান্ডবিলে দেওয়া আছে)
​ #ভর্তি_চলছে #কোমাল্লা_মাধ্যমিক_বিদ্যালয় #কুমিল্লা_সদর_দক্ষিণ #শিক্ষার_আলো

"গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের বিদ্যালয়ের প্রিয় শিক্ষিকা জনাবা রৌশনারা ম্যাডাম ইন্তেকাল করেছেন। দোয়া করবেন...
08/09/2025

"গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের বিদ্যালয়ের প্রিয় শিক্ষিকা জনাবা রৌশনারা ম্যাডাম ইন্তেকাল করেছেন। দোয়া করবেন আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন।"

আজ ৫ই অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ই অক্টোবর তারিখ বিশ্বব্যাপী শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে থাক...
05/10/2024

আজ ৫ই অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ই অক্টোবর তারিখ বিশ্বব্যাপী শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে থাকে। এই দিবসটি মানব সভ্যতার উন্নয়নে শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। বিশ্ব শিক্ষক দিবসে দেশের সকল শিক্ষককে সালাম ও অভিনন্দন জানাই।

06/08/2024

নোটিশঃ কোমাল্লা মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনা মোতাবেক ০৬/০৭/২০২৪ ...
06/08/2024

নোটিশঃ
কোমাল্লা মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনা মোতাবেক ০৬/০৭/২০২৪ রোজ মঙ্গল বার আজ থেকে বিদ‍্যালয়ে শ্রেণি কার্যক্রম চলবে। তোমরা যথা সময়ে বিদ‍্যালয়ে উপস্থিত থাকবে।

আজ ৬ জুলাই শনিবার কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন...
06/07/2024

আজ ৬ জুলাই শনিবার কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) বিদ্যালয় পরিদর্শন করতে যান। তিনি শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সাথে লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এবং বিদ্যালয়ের মাঠের কাজের অগ্রগতিসহ সমসাময়িক অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করেন।
শিক্ষার মানোন্নয়ন তথা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য তিনি বরাবরের মতো নিজের সর্বোচ্চটুকু দিয়ে যাবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।
আমরা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান (রিপন) স্যারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

Address

Kheais, Comilla Sadar Dakshin
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Komalla Secondary School - কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category