Nur-e-Madina Adarsha Madrasah & Yiatimkhana Complex, Dabidware

Nur-e-Madina Adarsha  Madrasah & Yiatimkhana Complex, Dabidware Bismillahirrahmanirrahim.

This institution was established in 2019 with the purpose of imparting Islamic and general education to the children of poor people and orphans in the area as well as for the purpose of conducting social welfare activities.

10/03/2026
07/04/2022

'বিসমিল্লাহির রহমানির রহিম'

মুহতারাম, আসসালামুয়ালাইকুম, মহান রব্বুল আ'লামিন এর তরফ থেকে রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার ও পবিত্র কোরআন নাজিলের মাস -মাহে রমজানের এই মাসে জীবনপুর প্রকাশ আব্দুলাপুর চৌধুরী বাড়িস্থ 'নূরে মদিনা আদর্শ মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স' এর পক্ষ থেকে জানাচ্ছি -
"খোশ আমদেদ মাহে রমজান"
এ প্রতিষ্ঠানটি ২০১৯ সাল থেকে হিফজ বিভাগ,কিতাব বিভাগ, মসজিদসহ একটি লিল্লাহ বোর্ডিং পরিচালনা করে আসছে,যেখানে আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের সন্তানেরা লেখাপড়া করছে। মূলত: আমার -আপনার দান-অনুদান, সদকায়ে জারিয়া এবং যাকাতের টাকা আয়ের উৎস।

এ দ্বীনি প্রতিষ্ঠানটির কার্যক্রম যাতে অব্যাহত থাকে সে লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও আপনার সাহায্য- সহযোগিতার হস্ত প্রসারিত থাকবে বলে আমরা আশা করছি, ইনশাআল্লাহ!

ব্যাংক হিসাব নং -094 1340041299
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, দেবিদ্দার শাখা,কুমিল্লা।
বিকাশ নং-01552388360,
01711228750.

দেবিদ্বার উপজেলাধীন আব্দুলাপুর প্রকাশ জীবনপুর গ্রামস্থ  নূর-ই-মদিনা আদর্শ মাদ্রাসা- মসজিদ ও এতিমখানা কমপ্লেক্সের উন্নয়ন...
05/10/2021

দেবিদ্বার উপজেলাধীন আব্দুলাপুর প্রকাশ জীবনপুর গ্রামস্থ নূর-ই-মদিনা আদর্শ মাদ্রাসা- মসজিদ ও এতিমখানা কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজ চলছে।
গ্রামের দরিদ্র শিশু-কিশোররা এখানে কোরআনে হাফেজ হওয়ার দীক্ষা নিচ্ছে।

আপনাদের দান- অনুদান ও যাকাতের টাকা এ প্রতিষ্ঠানটির আয়ের প্রধান উৎস। সদকায়ে জারিয়ার নিয়তে আপনিও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারেন।

পরম করুনাময় আল্লাহ তা'আলা আপনার নিয়ত কে কবুল করুন, আমীন।

মসজিদের মুসল্লি ও মাদ্রাসাছাত্রদের ওযু ও গোসলের সুবিধার্থে খাঁ বাড়ির জনাব সাইফুল ইসলাম খানের অনুদানে নবনির্মিত ঘাটলার দৃ...
15/08/2021

মসজিদের মুসল্লি ও মাদ্রাসাছাত্রদের ওযু ও গোসলের সুবিধার্থে খাঁ বাড়ির জনাব সাইফুল ইসলাম খানের অনুদানে নবনির্মিত ঘাটলার দৃশ্য।

পরম করুনাময় আল্লাহ পাক দাতার নিয়তকে কবুল করুন, আমীন।

06/06/2021

অত্র মসজিদ- মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর ছাত্র- মুসল্লীদের অজু -গোসল করার জন্য সামনের পুকুরে একটি ঘাটলার অভাব অনুভূত হচ্ছিল,

আলহামদুলিল্লাহ! অত্র গ্রামের বাসিন্দা জনাব সাইফুল ইসলাম খান সাহেবের এর অনুদানে কিছুদিন পূর্বে ঘাটলা নির্মাণের কাজটি সমাপ্ত হয়েছে!
পরম করুনাময় আল্লাহ পাক তাঁর এই সদকায়ে যারিয়ার কাজটি কবুল করুন, আমীন।

21/04/2021

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলাধীন আব্দুল্লাপুর প্রকাশ জীবনপুর গ্রামস্থ এ মসজিদ -মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সটি সাদকায়ে জারিয়া হাসিলের নিয়তে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। এলাকার গরিব শিশু-কিশোররা এখানে লেখাপড়া করছে।
মানুষের দান-অনুদান যাকাতের অর্থ প্রতিষ্ঠানটির আয়ের উৎস । আপনিও এ পবিত্র কাজে সামিল হতে পারেন, আল্লাহ পাক আমাদের সবার নিয়ত কে কবুল করুন আমীন।
ব্যাংক হিসাব নং: 0941340041299
Social Islami Bank Limited, Dabidwar, Comilla branch.
Nur e Madina Adarsha o Etimkhana complex.
Bkash : 01711228750

15/11/2020

দেবিদ্দার উপজেলাধীন আব্দুল্লাপুর প্রকাশ জীবন পুর গ্রামের চৌধুরী বাড়ির সামনের পুকুর এর উত্তর পাড়ে অবস্থিত প্রায় ৩৩ শতক দানকৃত জমির উপর এই নূরে মদিনা আদর্শ মাদ্রাসা- মসজিদ ও এতিমখানা কমপ্লেক্সটি অবস্থিত।

পুকুরের উত্তর পাড়ের জমি ক্রমশ ভেঙ্গে যাওয়ার ফলে মাদ্রাসা স্থাপনা হুমকির মুখে পড়েছে, বালির বস্তার বাঁধ দিয়ে কাজ হচ্ছে না, আসন্ন শীত মৌসুমে রক্ষা-দেয়াল নির্মাণ প্রয়োজন।

এছাড়া কমপ্লেক্সটির চতুর্দিকে কোন বাউন্ডারি ওয়াল না থাকায় এবং গেট না থাকার কারণে নিরাপত্তা জনিত সমস্যা সহ নানা বিধ সমস্যা দেখা দিচ্ছে. জরুরী ভিত্তিতে চতুর্দিকে অন্তত: কাঁটাতারের বেড়া দেওয়া প্রয়োজন, এবং একটি লোহার গেট, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এসকল স্থাপনা নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ প্রতিষ্ঠানটির ফান্ডে নেই,

উল্লেখ্য,আর্থিকভাবে অসচ্ছল- হত দরিদ্র প্রায় ৩২ জন ছাত্র এখানে থেকে লেখাপড়া করছে, তিনবেলা একটি লিল্লাহ বোর্ডিং চালু আছে।

আসুন, আমরা যার যার তৌফিক অনুযায়ী এই দ্বীনি প্রতিষ্ঠানটির সাহায্যে এগিয়ে আসি..

পরম করুনাময় আল্লাহ পাক আমাদের সহায় হোন। আমিন।

মাদ্রাসার ব্যাংক একাউন্ট -Savings A/C No. 0941340041299
Social Islami Bank Limited.Debidware branch, Cumilla.

বিকাশ-01711228750

19/07/2020

আলহামদুলিল্লাহ!
১২ জুলাই থেকে আমাদের মাদ্রাসার হেফজ শিক্ষা কার্যক্রম সাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে।

আল্লাহপাকের সাহায্য প্রার্থনা করছি।

সবার সাহযোগিতা ও দোয়া কামনা করছি।

যোগাযোগঃ আবুল কালাম, মোবাইল -01714428255
কামাল উদদীন -01819464470
আবদুল্লাপুর,চৌধুরী বাড়ি, দেবিদদার, কুমিল্লা।

মাদ্রাসার উদ্যেগে ফ্রি মেডিকেল  ক্যাম্প।
13/05/2020

মাদ্রাসার উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প।

08/05/2020

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুলাপুর প্রকাশ জীবনপুর গ্রামস্থ নূরে মদিনা আদর্শ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স।

এলাকার গরীব শিশুদের শিক্ষা প্রদানের পাশাপাশি মাদ্রাসা- মসজিদ ভিত্তিক সমাজ সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মাসের প্রথম শুক্রবার এখানে কুমিল্লা গোমতী হাসপাতাল এর সৌজন্যে গরিব রোগীদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে মেজর জেনারেল ডাক্তার মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষায় জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক জনাব আব্দুল গফুর মাস্টার, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা, দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গুমতি হাসপাতালের স্বত্বাধিকারী ডাক্তার মুজিবুর রহমান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা।

প্রতিষ্ঠানটির কার্যক্রম অব্যাহত রাখার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য। পরম করুনাময় আল্লাহ পাক আমাদের সহায় হোন। আমিন।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nur-e-Madina Adarsha Madrasah & Yiatimkhana Complex, Dabidware posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category