09/07/2024
বাস্তব সংখ্যা
♠অংকঃ ০ থেকে ৯ পর্যন্ত দশটি প্রতীক বা চিহ্নকে অংক বলে।
♠অংক দুই প্রকারঃ
১) স্বার্থকঃ ১ - ৯ (ধারণা দেন আরবীয়রা তথা মিশর, ব্যবিলন)
২) সাহায্যকারীঃ '০' (ধারণা দেন ভারতীয়রা)। এর জনক আর্য্যভট্ট। তিনি পাটিগণিতের জনক। পাটিগণিতের লেখক যাদব। বীজগণিতের জনক মুঃ ইবনে মুসা আল খোয়ারিজমি। লেখক জাবেরী ইবনে হাইয়ান।
♠সংখ্যা গঠনঃ এক বা একাধিক অংক কিংবা অংকের সাথে টি, টা, খানা, খানি, হালি, গুলো, ঘণ্টা ইত্যাদি বসে সংখ্যা গঠন করে।
♠মনে রাখতে হবে, সকল অংকই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অংক নয়।
♠বাস্তব ও অবাস্তব সংখ্যা চেনার উপায়ঃ n= সকল সংখ্যা
(n)^2= ধনাত্নক হলে বাস্তব
যেমনঃ (২)^২=৪, (-৪)^২=১৬, (−√8)^(2)= ৪, বাস্তব সংখ্যা।
আবার, (n)^2= ঋণাত্নক সংখ্যা হলে অবাস্তব।
যেমনঃ (√-8)^(2)= -8 যা অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা।
♠মূলদঃ মূলদ সংখ্যাকে Q দ্বারা প্রকাশ করা হয়।
♠চেনার উপায়ঃ
১) সকল পূর্ণসংখ্যা। যেমনঃ -৩,-২,-১,০,১,২,৩ ইত্যাদি।
২) সকল পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল। যেমনঃ √16, √25, √36 ইত্যাদি।
৩) সকল পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল। যেমনঃ ³√27,
³√64 ইত্যাদি।
৪) সকল সসীম ও আবৃত দশমিক। যেমনঃ
১.৫, ১.৪২৩২১
♠ অমূলদঃ বাস্তব সংখ্যা থেকে মূলদ বাদ দিলে যে গুলো থাকে তারা অমূলদ। একে Q' দ্বারা প্রকাশ করা হয়।
♠চেনার উপায়ঃ
১) মৌলিক সংখ্যার বর্গমূল।
২) পূর্ণ বর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল।
৩) পূর্ণ ঘন নয় এরূপ সংখ্যার ঘনমূল।
৪) অসীম অনাবৃত দশমিক।
♠মনে রাখতে হবে, π একটি অমূলদ, ২২/৭ অমূলদ।
জিরো ফ্যাট পোষ্ট কোন কিছু বুঝতে অসুবিধে হলে কমেন্টে জানাবেন।