29/01/2026
দারুল উলুম বান্দুয়াইন কুমিল্লার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ কিছু কোর্সের আয়োজন করা হয়েছে।
আয়োজিত কোর্সসমূহ —
১-ক্বেরাত ও তাজবীদুল কোরআন কোর্স।
২-নাহু-সরফ ও আরবি ভাষা বিষয়ক কোর্স।
৩-ইংরেজী ভাষা শিক্ষা কোর্স।
মেয়াদকাল: ১ লা রমাদান থেকে ২৫শে রমাদান পর্যন্ত ২৫ ব্যাপী।
যোগাযোগ:-01727599044
01824108931
01766933673
24/12/2025
আগামীকালের মাহফিল এ আপনারা আমন্ত্রিত।
24/12/2025
আলহামদুলিল্লাহ। দারুল উলুম বান্দুয়াইন এর বার্ষিক মাহফিলের প্রস্তুতি সম্পন্নপ্রায়।
সুবিশাল প্যান্ডেল ও চমৎকার ব্যবস্থাপনা আপনাদের অবশ্যই মুগ্ধ করবে।
আগামী কালের এ মাহফিলের জন্য অপেক্ষা করছে হাজারো কুরআন প্রেমিক তাওহীদি জনতা।
আল্লাহ তাআলা যাতে মাহফিলকে ভরপুর কামিয়াব করুন।
19/12/2025
ইনশাআল্লাহ আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মুফতি দিলাওয়ার হোসাইন হাফি.এ প্রতিষ্ঠিত ও সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত দারুল উলুম বান্দুয়াইন এর বার্ষিক মাহফিল।
দেশবরেণ্য উলামায়ে কেরাম তাশরীফ আনবেন।
আপনারা সবান্ধব আমন্ত্রিত।
25/10/2025
ধারাবাহিক ইসলাহি মাহফিল এর ৩য় মজলিস আগামী ২৬ শে অক্টোবর অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।
বয়ান পেশ করবেন শাইখুল ইসলাম জাস্টিস তাকী উসমানী দা.বা. এর সুযোগ্য শাগরিদ ও খলিফা
জাতির আধ্যাত্মিক রাহবার আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন দা.বা.।
এ ছাড়াও বয়ান করবেন ও উপস্থিত থাকবেন দেশবরেণ্য উলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ।
প্রিয় দারুল উলুমে সবাই আমন্ত্রিত।
ক্যালিগ্রাফিতে কৃতজ্ঞ Amirul Islam এর কাছে।
আল্লাহ তাআলা তার কাজে আরো বারাকাহ দান করুন।
25/07/2025
আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখো কোটি শুকরিয়া, দারুল উলূম বান্দুয়াইন- এর সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা মুফতী দিলাওয়ার হুসাইন (দাঃবাঃ) এর বড় ভাই ডাঃ আবু ইউসুফ সাহেবের হাত ধরে দারুল উলূমের বহুল প্রতীক্ষিত অভ্যন্তরীণ রাস্তা ঢালাইয়ের উদ্ভোধন হয়ে গেল।
05/06/2025
সুন্দর হস্তলিপি হলো শিক্ষার সৌন্দর্য এবং আত্মানুশীলনের এক নিঃশব্দ দৃষ্টান্ত। সুন্দর হস্তলিপি শুধু লেখার একটি পদ্ধতি নয়—এটি হলো আত্মার একটি শিল্প। হস্তলিপি যখন হয় পরিপাটি ও হৃদয়গ্রাহী, তখন তা হয়ে ওঠে এক নিঃশব্দ সৌন্দর্য, যা চোখে পড়ার সঙ্গে সঙ্গে হৃদয়েও ছুঁয়ে যায়। আমাদের সন্তানদের লেখনী শিল্পে দক্ষ করে তুলতে গতবারের ন্যায় এবছরও দারুল উলুম বান্দুয়াইন হস্তলিপি প্রশিক্ষণের আয়োজন করে। আমাদের প্রচেষ্টা আর শিক্ষার্থীদের মেহনত আগামীতে তাদের আরো গুছানো, শৃঙ্খলাপূর্ণ ও আলোকিত পথে এগিয়ে নিতে সহায়ক হবে ইনশাআল্লাহ।
05/03/2025
১লা রমজান থেকে সকল বিভাগে ভর্তি চলছে