প্রত্যাবর্তন-The Return

প্রত্যাবর্তন-The Return Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রত্যাবর্তন-The Return, Education, Cumilla.

18/03/2024

রমজান মাসের ফজিলত ও কিভাবে আমরা রমজান মাস কাটাবো- ওস্তাদ নোমান আলী খান🌙

#রমজান_মাস #রোজা #ফজিলত #কোরআন

01/05/2023

সৌদিতে ইসলাম গ্রহণ করি পরে দুই ছেলে এবং স্ত্রীকে ইসলাম ধর্মে নিয়ে আসি। পুর্বে নাম ছিল বলারাম বর্মন এখন আব্দুর রহিম।
এক ঐতিহাসিক মুসলিম হওয়ার গল্প।
হৃদয়ে প্রশান্তি চলে আসে এমন গল্পগুলো শুনলে।

ভিডিও সত্ত্বাধিকার- #মুসলিম_হওয়ার_গল্প

"বিয়ে জীবন পাল্টে দেয়"মাস ছয় এক আগে আমার এক আত্মীয় আমাকে ফোন দেয়। ফোন ধরার সাথে সাথে স্নেহ ও মায়ায় মোড়ানো অনেক গুলো শব্দ...
29/05/2020

"বিয়ে জীবন পাল্টে দেয়"

মাস ছয় এক আগে আমার এক আত্মীয় আমাকে ফোন দেয়। ফোন ধরার সাথে সাথে স্নেহ ও মায়ায় মোড়ানো অনেক গুলো শব্দ কানে ভেসে আসে। আমি আদবের সাথে উত্তর সম্পন্ন করে, উনার ও উনার ফ্যামেলির খোঁজ খবর নেই।

প্রাথমিক পর্যায়ের ফোন আলাপ শেষ হওয়ার পর, জনৈক আত্মীয় উনার ছেলের প্রসঙ্গ তুলে আনেন। উনার ছেলে বছর খানেক হল দেশ রক্ষার একটি বাহিনীতে যোগদান করেছে।আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ।
তবে তিনি দীর্ঘ নিশ্বাস ফেলে আমাকে হতাশার বাক্য শুনালেন। উনার ছেলে চাকরিটা করতে চায় না। ফোন করে করে চাকরি ছেড়ে দেবার কথা বলে। এই নিয়ে তাদের ছোট সংসার অশান্তির আগুন পোহাচ্ছে।

জিজ্ঞেস করলাম- আপনার ছেলে এই কথা কতদিন হল বলে আসছে?
তিনি খুব হতাশ কন্ঠে আমাকে জবাব দেয় - সেই প্রথম থেকেই এই কথা বলে আসছে। প্রথমে ভাবতাম, নতুন চাকরি পেয়েছে, কষ্টে বোধহয় এমন কথা বলছে। কিন্তু না দিন যতই গড়াচ্ছে, ছেলের চাকরি ছাড়ার ভুত ততোই ঘাড়ে চাপছে।
কিছু কিছু সময় ছেলের কথা শুনে চোখ বেয়ে পানি চলে আসে। মনে অশান্তির ঝড় বয়ে যায়। এই কথা বলতে বলতে কান্নার আওয়াজ কানে ভেসে আসছিল।

আমি শান্ত গলায় উনাকে শান্তনা দিতে চেষ্টা করলাম। বল্লাম চিন্তা করবেন না। আপনার ছেলের সাথে আমি কথা বলবো। আল্লাহ তায়ালা সব ঠিক করে দিবে, ইনশাআল্লাহ। কথা শেষে উনি স্বস্তির কন্ঠ নিয়ে ফোন রাখলেন।

ফোন রাখার পর আমি চিন্তায় পড়ে গেলাম। ছেলেটি খুবই ভদ্র ও নম্র প্রকৃতির ছিল। ভদ্রতার বারো আনাই তার মধ্যে রয়েছে।কখনো কোন ত্রুটিমূলক কাজে তার ছায়া ছিল না। তবে সে কেন এমন করছে?

একদিন সন্ধ্যায় ছেলেটিকে ফোন দিলাম। খোঁজ খবরের পর্ব শেষ করে প্রশ্ন করলাম- তুমি চাকরি কেন ছাড়তে চাও?
পরক্ষণেই জবাব আসে- চাকরিটা খুবই কষ্টের। এই চাকরি আমার দ্বারা হবে না।
বল্লাম- তোমার সাথে তো আরো অনেকেই চাকরি করে। তার কি সবাই চাকরি ছেড়ে দেবার কথা বলে?
অনেকক্ষণ বুঝানোর পরও সে চাকরি ছাড়ার চিন্তায় অটল।
ফোনের শেষ প্রান্তে এসে ওকে অন্য রকম একটা প্রশ্ন করি -
তুমি কি কাউকে পছন্দ কর?
ছেলে সততার সাথে জবাব দেয় - সে কাউকে পছন্দ করে না।

কিছুদিন পর আত্মীয় যখন আমাকে ফোন দিয়ে ছেলের এই সমস্যার সমাধানের পরামর্শ চাচ্ছিল। তখন উনার প্রতি আমার পরামর্শ ছিল- আপনার ছেলেকে একটি ভালো ও ধার্মিক পরিবারের মেয়ের সাথে বিয়ে করিয়ে দেন। তাহলে আপনার ছেলের মনের মধ্যে আল্লাহ তায়ালা রহমত, বরকত, সাংসারিক চিন্তা ও বাস্তবতার দৃষ্টি খুলে দিবে, ইনশাআল্লাহ।

কিছুদিন পর ছেলের মা বাবা এক ধার্মিক মেয়ের সাথে তার ছেলেকে বিবাহের রহমতে আবদ্ধ করে দেন। আলহামদুলিল্লাহ।

ছেলের বিয়ের অনেকদিন পর আত্মীয় আমাকে ফোন দেয়।
স্বস্তির কন্ঠে, শান্তির নিঃশ্বাস নিয়ে আমাকে পরিবারের শান্তির কথা জানায়। আলহামদুলিল্লাহ ছেলে সাংসারিক হয়ে উঠেছে। ছেলের মুখে এখন আর চাকরি ছাড়ার হতাশামূলক বাক্য শুনা যায় না। পরিবারের সদস্যরা এখন শান্তির নিঃশ্বাস ফেলে।

আত্মীয়র কথা গুলো শুনে খুবই ভাল লাগছিল।
আর ভাবছিলাম, আল্লাহ তায়ালা বিয়ের মাধ্যমে রহমত, সুখ, শান্তি ও দায়িত্ব নামক কর্তব্য রেখে বান্দাকে সুখি করে দেন, সুবাহানাল্লাহ।

বিয়ের মাধ্যমে যেন আল্লাহ তায়ালা প্রত্যেকের জীবনকে বরকতময় ও সুখিময় করে দেন।

'শাওয়াল মাসের ৬টি রোজা রাখার ফজিলত হয়তো আমরা জানি না'রমজান মাস চলে গেল। দীর্ঘ একমাস সিয়াম সাধনায় আমাদের দেহ ও আত্মা প্রশ...
28/05/2020

'শাওয়াল মাসের ৬টি রোজা রাখার ফজিলত হয়তো আমরা জানি না'

রমজান মাস চলে গেল। দীর্ঘ একমাস সিয়াম সাধনায় আমাদের দেহ ও আত্মা প্রশান্তি ও রহমতের চাদরে আভ্রিত হয়েছে। নিঃশ্বাসে ও উদর ডেকুরে রমজান মাসের ইবাদতের ঘ্রাণ লেগে আছে। এই ঘ্রাণ যেন পুরো বছর জুড়েই আমাদের সঙ্গী হয়।

আল্লাহর সন্তুষ্টি অর্জন ও নেকী পুঞ্জীভূত করতে কেই না চায়।
আর আমাদের জন্যই আল্লাহ তায়ালা পুরো বছর রোজার রাখার সওয়াবের সংক্ষিপ্ত রাস্তার সন্ধান দিয়েছেন।

সাওয়াল মাসের ৬টি রোজা আপনাকে আমাকে এনে দিবে পুরো বছরের সওয়াব। বিষয়টি অনেকেরই অজানা। ৬টি রোজার ফলে আপনার আমলে আল্লাহ তায়ালা পুরো ১২মাসের সওয়াব প্রদান করবে।

শাওয়াল এই ৬টি রোজা রাখা মুস্তাহাব( সুন্নাত) এই রোজা রাখার মর্যাদা অনেক বেশি। তবে না রাখলে গোনাহ নেই।

আবু আইয়ুব (রাঃ) হতে বর্ণিত, রাসূল (স) বলেছেনঃ
"যে ব্যক্তি রমজানের রোজা রাখল এরপর শাওয়াল মাসের ৬টি রোজা রাখল সে যেন গোটা বছর রোজা রাখল।"
[ সহীহ মুসলিম,সুনানে আবু দাউদ]

এ হাদিস রাসূল (স) অন্যভাবে ব্যাখ্যা দিয়েছেন, তিনি বলেন-
"যে ব্যক্তি ঈদুল ফিতরের পরে ৬দিন রোজা রাখবে সে যেন গোটা বছরের রোজা রাখল।"

অন্য বর্ণনাতে এসেছে,
"আল্লাহ এক নেকিকে দশ গুন করেন। সুতরাং এক মাসের রোজা দিন দশ মাসের রোজার সমান। বাকী ছয় দিন রোজা রাখলে এক বছর হয়ে গেল।"
[সুনানে নাসায়ী,সুনানে ইবনে মাজাহ]

অর্থাৎ রমজান মাসের রোজা দশ মাস রোজার সমান আর শাওয়াল মাসের ৬টি রোজা ২মাস রোজার সমান। এভাবেই এক বছরের রোজা হয়ে গেল।

শাওয়াল মাসের ৬টি রোজা লাগাতার ভাবে রাখতে হবে এমন কোন শর্ত নেই। চাইলে আলাদা ভাবেও রাখতে পারবেন আবার লাগাতার ভাবেও রাখতে পারবেন তাতে কোন অসুবিধা হবে না। তবে অতি তারাতারি যেন এই রোজা গুলো রাখা হয়ে যায়।

আল্লাহ তায়ালা বছর জুড়ে রোজার রাখার সওয়াবের যে সংক্ষিপ্ত নিয়ম দেখিয়ে দিয়েছেন তা যেন আমরা মিস না করে ফেলি।

আল্লাহ তায়ালা সবাইকে শাওয়াল মাসের ৬টি রাখার তৌফিক দান করুক।

Address

Cumilla

Telephone

+8801554563768

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রত্যাবর্তন-The Return posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to প্রত্যাবর্তন-The Return:

Shortcuts

Share

Category