27/04/2026
ছায়া সুনিবিড় শান্তির নীড়
গ্ৰাম নাকি ছায়া সুনিবিড়
শান্তির নীড়
এখন চারদিকে অশান্তি আর অশান্তি
সামাজিক প্রথায় ধরেছে চির ।
নাই কোথাও আদব
শিষ্টাচারের নূন্যতম চিহ্ন
চারদিকে বেয়াদবের ছড়াছড়ি
ক্ষয়িষ্ণু সমাজের এটি এক ভয়াবহ চিত্র।
সমাজ রাষ্ট্রের একটি বড় সংগঠন
সমাজ চলতো সামাজিক প্রথায়
কোর্ট, কাছারি এসবের আগে
ছিলনা খুব একটা প্রয়োজন।
সমাজব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দিলে
রাষ্ট্র বিধি বিধান জারি করে
সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনে
কিন্তু রাষ্ট্রের উদাসীনতায় সমাজে তেলাপোকা আক্রমণ করে।