15/08/2025
বুড়িচং মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে “আন্তর্জাতিক মানের দক্ষ ও স্বনির্ভর মানবসম্পদ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয়” শীর্ষক শিক্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এরশাদুল ইসলাম এবং সার্বিক ব্যবস্থাপনা করেন উপাধ্যক্ষ সুজন চৌধুরী। উপস্থাপনার দায়িত্ব পালন করেন জুবায়ের আহাম্মেদ।
◑প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীষ হায়দার চৌধুরী (এনডিসি), সম্মানিত সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
◑বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম, সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
এছাড়াও উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ হারুনুর রশিদ, পরিচালক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
জনাব বদরুল হাসান লিটন, যুগ্ম সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সচিব, আইসিটি বিভাগ।
আলী রাজিব মাহমুদ মিঠুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কুমিল্লা।
মোঃ তানভীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, বুড়িচং উপজেলা।
সোনিয়া হক, সহকারী কমিশনার (ভূমি), বুড়িচং উপজেলা ভূমি অফিস।
অনুষ্ঠানে বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব, আধুনিক প্রযুক্তি-ভিত্তিক দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার জন্য করণীয় বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।