Dharmapur Nazim Ali School & College

Dharmapur Nazim Ali School & College Its a official page on Dharmapur Nazim Ali School & College.

ব্যবহারিক ক্লাস।250 mL 0.1M সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি। শ্রেণী: দশম ( বিজ্ঞান শাখা)।
06/05/2026

ব্যবহারিক ক্লাস।
250 mL 0.1M সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি।
শ্রেণী: দশম ( বিজ্ঞান শাখা)।

A proud moment for Dharmapur Nazim Ali school  and college ⚽️ Thrilled to share that Montaz has been selected to represe...
29/04/2026

A proud moment for Dharmapur Nazim Ali school and college ⚽️ Thrilled to share that Montaz has been selected to represent the district football team. All the hard work on the field is paying off. Please keep him in your prayers as he takes this next big step in his sporting journey! 🏟️🙌 "

এতদ্বারা ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীদের বিশেষ করে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অবগতির জন্...
24/04/2026

এতদ্বারা ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীদের বিশেষ করে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আগামী ০২ মে ২০২৬ তারিখ থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রী আগামী ০২ মে ২০২৬ তারিখ বিকাল ৩.০০ টায় সিলেট জেলা স্টেডিয়ামে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এই ক্রীড়া কর্মসূচিতে অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী শিক্ষার্থীদের নিম্নোক্ত নির্দেশনা পালনের জন্য বলা হচ্ছে:

নিবন্ধন: আগ্রহী ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইন অথবা অন-স্পট নিবন্ধনে অংশগ্রহণ করতে হবে।

সহযোগিতা: নিবন্ধনের বিষয়ে বিস্তারিত জানতে এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য নিজ নিজ শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করার জন্য নির্দেশ দেয়া হলো।

প্রচারণা: ক্রীড়া প্রতিভার বিকাশে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সকল শিক্ষার্থীকে উৎসাহিত করা হচ্ছে।

বিস্তারিত তথ্যের জন্য বিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং অফিসিয়াল ফেসবুক পেজে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করা হলো।

ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে...
17/04/2026

ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 🏫
শিক্ষক হিসেবে আজ তোমাদের দেখে বুকটা গর্বে ভরে উঠছে। তোমরা আমাদের এই আঙিনাতেই বড় হয়েছ, আর আজ জীবনের প্রথম বড় পরীক্ষার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। যেহেতু এটি একটি স্কুল অ্যান্ড কলেজ, তাই আজ তোমাদের বিদায় দিচ্ছি না; বরং তোমাদের আগামীর সুন্দর পথচলার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।
প্রিয় শিক্ষার্থীরা,পরীক্ষা মানে কেবল খাতায় কিছু লেখা নয়, এটি তোমাদের ধৈর্য ও পরিশ্রমের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তোমরা তোমাদের মেধা ও নিষ্ঠা দিয়ে আমাদের প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে। ভয়কে জয় করে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও। ✍️🌟
তোমাদের প্রত্যেকের জীবন আলোকিত হোক, তোমরা যেন কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে আমাদের গর্বিত করতে পারো—এই শুভকামনা সবসময়।

আলহামদুলিল্লাহ। বাংলা নববর্ষ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজিত রচনা প্রতিযোগিতায় ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্...
14/04/2026

আলহামদুলিল্লাহ।
বাংলা নববর্ষ উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজিত রচনা প্রতিযোগিতায় ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী সাফল্য অর্জন করেছেন। প্রতিযোগিতার জুনিয়র পর্বে তাবাসসুম ফারিয়া মাহি এবং সিনিয়র পর্বে ইসরাত জাহান শ্রেয়া ৩য় স্থান অধিকার করেছেন।

মাল্টিমিডিয়া ক্লাসশ্রেনী: দশমবিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাইথন প্রোগ্রামে if statement এর ব্যবহার।
30/03/2026

মাল্টিমিডিয়া ক্লাস
শ্রেনী: দশম
বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
পাইথন প্রোগ্রামে if statement এর ব্যবহার।

প্রিয় ক্যাম্পাস।
30/03/2026

প্রিয় ক্যাম্পাস।

পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক আনন্দ, শান্তি আর সমৃদ্ধি। 🌙✨ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-অভ...
20/03/2026

পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক আনন্দ, শান্তি আর সমৃদ্ধি। 🌙✨
ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
ঈদ হোক আনন্দময়, নিরাপদ ও উৎসবমুখর। সবাইকে জানাই—
ঈদ মোবারক! 🌙✨

20/03/2026

ধর্মপুর নাজিম আলী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

25/02/2026

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল: ট্যালেন্টপুল-০১ জন,
সাধারণ গ্রেড-০২ জন।
সোহানা আফরিন সৃজি- মেধা তালিকায় উপজেলায় ২য় স্থান অর্জন করে।

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ৩১/১২/২০২৫ তারিখের পরীক্ষা স্থগিত প্রসঙ্গে।
30/12/2025

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ৩১/১২/২০২৫ তারিখের পরীক্ষা স্থগিত প্রসঙ্গে।

Address

Cumilla
3585

Alerts

Be the first to know and let us send you an email when Dharmapur Nazim Ali School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dharmapur Nazim Ali School & College:

Shortcuts

Share

Category