Sonjoy Kumar Mazumder

Sonjoy Kumar Mazumder Imagination is more important than knowledge, for knowledge is limited while imagination encircles the world”.

Einstein was referring to the ability to imagine what will happen in circumstances that have not yet been tested

28/02/2026
20/02/2026

19/02/2026

এইচএসসির ফরম পূরণের সূচি প্রকাশ, ফি কত?
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার আবেদন ফরম পূরণের সময়সূচি ও নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। আগামী ১ মার্চ থেকে অনলাইনে এই ফরম পূরণ প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা আগামী ২৮ ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিনা বিলম্বে ফি জমা দেয়ার শেষ তারিখ ১০ মার্চ। তবে ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে। বিলম্ব ফিসহ টাকা জমা দেয়ার শেষ তারিখও ১৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষা ফি-এর হার

বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য বোর্ড ফি ও কেন্দ্র ফি মিলিয়ে মোট ২ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের জন্য এই ফির পরিমাণ ২ হাজার ৪৩৫ টাকা। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয় বা নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বিষয়প্রতি অতিরিক্ত ১৪০ টাকা ফি প্রদান করতে হবে।

11/02/2026

বুটেক্সের ১১টি বিভাগের অধীনে মোট ৬৩০টি আসনের বিপরীতে প্রথম ধাপে ভর্তি হয়েছেন মাত্র ২৭ জন শিক্ষার্থী।

07/02/2026

১. প্রথম স্তবক: প্রকৃতির সঙ্গে কৃষ্ণের রূপের তুলনা

“কম্পিত তনুদল, গুঞ্জিত বাদল / পুঞ্জিত শ্যামল মালা”
→ নরম পাতাগুলি কাঁপছে, মেঘ গর্জন করছে, চারদিকে ঘন শ্যামল সবুজ—
এই প্রকৃতি যেন কৃষ্ণের শ্যামবর্ণ রূপের প্রতিচ্ছবি।

“নওল কিশোর মম, কোমল ননীর সম”
→ আমার প্রিয় নবরূপী কিশোর (কৃষ্ণ), যিনি ননীর মতোই কোমল।

“ক্ষণে গোরা চাঁদ, ক্ষণে কালা”
→ কখনো তিনি উজ্জ্বল চাঁদের মতো ফর্সা, আবার কখনো গভীর শ্যাম—
অর্থাৎ তাঁর রূপ ক্ষণে ক্ষণে বদলায়, ধরা যায় না।

➡️ এখানে কৃষ্ণ প্রকৃতি ও চেতনার মিশ্র এক রূপ, স্থির নন, প্রবাহমান।

২. দ্বিতীয় স্তবক: রূপদর্শনে মানসিক অবস্থা

“জনমিয়া দেখি নাহি হেন রূপ”
→ জন্মে এমন রূপ আর কখনো দেখিনি।

“চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ”
→ যেন চাঁদ নিজেই আয়নায় নিজের রূপ দেখছে—
অর্থাৎ রূপ এতই নিখুঁত যে তুলনাহীন।

“পরশিয়া মনোহর, চিত জনু থরোথরো”
→ তাঁর স্পর্শেই মন কেঁপে ওঠে।

“মধুকূপী হেরি যথা অবশ মধূপ”
→ যেমন মধুভরা কূপ দেখে মৌমাছি অবশ হয়ে যায়—
তেমনি কৃষ্ণের রূপে মন সম্পূর্ণ বশীভূত।

➡️ এখানে রূপ → স্পর্শ → মানসিক বিহ্বলতা— এক গভীর ইন্দ্রিয়াতীত প্রেম।

৩. তৃতীয় স্তবক: বিরহের যন্ত্রণা

“চুয়াচন্দন হার, কুল শয্যা বাহার”
→ চন্দনের মালা, সুন্দর শয্যা—সবই আছে,

“প্রিয় বিনে কন্টক জ্বালা”
→ কিন্তু প্রিয়জন না থাকলে সবই কাঁটার মতো যন্ত্রণাদায়ক।

➡️ বৈষ্ণব সাহিত্যের চিরন্তন সত্য:
প্রেমিক ছাড়া সুখের বস্তুই দুঃখের কারণ।

সারকথা

এই পদে বিদ্যাপতি—

কৃষ্ণকে প্রকৃতি, সৌন্দর্য ও চেতনার এক জীবন্ত রূপ হিসেবে দেখিয়েছেন

রাধার দৃষ্টিতে কৃষ্ণ অদ্বৈত: সুন্দর ও ভয়ংকর, আনন্দ ও যন্ত্রণা একসঙ্গে

এটি কেবল শারীরিক রূপবর্ণনা নয়, বরং ভক্তি ও প্রেমের মানসিক তীব্রতা

কবি ও উৎস

কবি: বিদ্যাপতি

সময়: আনুমানিক ১৪শ–১৫শ শতক

ভাষা: মৈথিলী (বাংলা বৈষ্ণব সাহিত্যে গভীরভাবে প্রভাবিত)

উৎস: বিদ্যাপতি পদাবলি

ধারা: বৈষ্ণব পদাবলি (রাধা–কৃষ্ণ প্রেমলীলা)

এই পদটি মূলত শ্রীকৃষ্ণের রূপ-মাধুর্য ও তার প্রতি প্রেয়সীর (রাধার) আবেগপূর্ণ অভিজ্ঞতার কাব্যিক প্রকাশ। বিদ্যাপতির পদগুলি পরে চৈতন্য-পরবর্তী বৈষ্ণব আন্দোলনে এবং বাংলা সাহিত্যে অত্যন্ত জনপ্রিয় হয়; রবীন্দ্রনাথও বিদ্যাপতিকে গভীর শ্রদ্ধা করতেন।

04/02/2026

Students must have:
aspiration (আকাঙ্খা)
inspiration (অনুপ্রেরণা)
determination (সংকল্প)
collaboration (সহযোগিতা)
quantification (পরিমাপ)

27/01/2026

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাত পরামর্শ
বাদল সৈয়দ

তুমি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দীর্ঘ শিক্ষাজীবন শেষে এখন তোমার ফাইন টিউনিং চলছে। এ টিউনিং যত ভালো হবে ততবেশি তুমি সার্থক হবে। আমি অভিজ্ঞতা থেকে সাতটি পরামর্শ দিচ্ছি, যাতে তোমার ফাইন টিউনিং খুব ভালো হয়।

১। ক্যারেক্টার ফার্স্ট, ক্যারিয়ার নেক্সট।

মনে রাখবে, ডিগ্রি তোমাকে ক্যারিয়ার দেবে। ক্ষমতা দেবে। স্বাচ্ছন্দ্য দেবে। তবে এটি একসময় শেষ হয়ে যাবে। চরিত্র কিন্তু চিরন্তন। তা মৃত্যুর পরও মানুষের স্মৃতিতে টিকে থাকে। তাই ক্যারিয়ারের জন্য চরিত্র বিসর্জন দিও না। সেটি ধরে রেখে ক্যারিয়ার তৈরি করো। তাহলেই তুমি সার্থক।

২। চিন্তা করো, শুধু পাস করো না।

শুধু পরীক্ষা পাস করার জন্য পড়ো না। বিশ্ববিদ্যালয় হচ্ছে নিজের চিন্তাভাবনা বিকাশের সেরা জায়গা। এখানে ক্যাম্পাসের কড়িডোর দিয়ে হাঁটলেও চিন্তার নতুন শক্তি তৈরি হয়। এ সুযোগ হাতছাড়া করো না। চিন্তা নামের পাখিটিকে উম্মুক্ত করে দাও।সীমাবদ্ধ থেকো না। তাহলে জীবনে পরিপূর্ণতা আসবে।

৩। ক্লাসের বাইরে ক্লাস।

ক্লাসে আটকে থেকো না। নিজের পড়ার বাইরেও পড়ো, বন্ধুদের সাথে তর্ক করো, বিতর্কে যাও, সেমিনারে যাও, কালচারাল প্রোগ্রামে যাও। ওয়েবিনারে যোগ দাও। জ্ঞানকে সলিড রূপ দেওয়ার জন্য এগুলো জরুরি। ভুলে যেও না, ক্লাস শেখায় অর্ধেক, বাকিটা শেখায় বাইরের দুনিয়া।

৪। শ্রেষ্ঠ বন্ধু খুঁজে নাও।

বিশ্ববিদ্যালয়ে তোমার অনেক বন্ধু হবে। এরা সম্পদও হতে পারে, আপদও হতে পারে। সেইসব বন্ধু খুঁজে নাও, যারা তোমাকে স্বস্তি দেবে। নিত্যনতুন ভাবনা দিয়ে চিন্তা করতে শেখাবে। তোমার ভেতরের আগুনকে বের করে আনবে। সুখে-দুঃখে পাশে থাকবে। এমন বন্ধুত্ব করো না, যা জীবনে আফসোস ডেকে আনবে। মানুষের জীবনের করুণ পরিণতির অন্যতম কারণ বন্ধুসঙ্গ। আবার ভালো বন্ধুর চেয়ে মতো আশীর্বাদ খুব কম আছে।

৫। নিজে বড় হও, অন্যের বড় হওয়ার 'মই' হয়ো না।

বিশ্ববিদ্যালয় হচ্ছে 'বড়' হওয়ার জায়গা। এটি পরবর্তী জীবনে 'বড়' হয়ে উঠার শেষ শিক্ষাক্ষেত্র। একই সাথে এখানেই অনেকে তোমাকে নিজেরা বড় হওয়ার জন্য 'মই' হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে। দয়া করে নিজে বড় হও, অন্যকে বড় হতে সাহায্য করো, কিন্তু নিজেকে বরবাদ করে অন্যের বড় হওয়ার মই হয়ো না।

৬। ফল ফরোয়ার্ড।

বিশ্ববিদ্যালয় জীবনে সবসময় যে সফলতা আসবে তা নয়। ব্যর্থতাও আসতে পারে। এরকম হলে ঘাবড়ে যেও না। উঠে দাঁড়াও, আবার ছুটো। আছাড় যদি খাও, সামনের দিকে পড়। পেছনের দিকে নয়। প্লিজ, ফল ফরোয়ার্ড।

৭। রিপন মিয়ার কথাটা মনে রেখো।

আমরা মানি বা না মানি, এটা সত্য যে বিশ্ববিদ্যালয় জীবনে প্রেম আসে, প্রেম ভাঙে। যদি ভেঙে যায় জীবন শেষ হয়ে গেছে ভেবো না। ইউটিউবার রিপন মিয়া খুব সাধারণ একজন মানুষ। কিন্তু এ ব্যাপারে তিনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তাহলো 'ছ্যাকা খেয়ে অনেকেই তো।অনেককিছু করে, অনেকে ম*রে যায়, নেশাপানি করে। আমি চিন্তা করলাম ভিডিও বানাই। যে চলে গেছে, চলে যাক। এই অনুপ্রেরণা নিয়েই শুরু। কষ্টের সময়টা ভুলতেই অনলাইনে আসা।'

কী সাধারণ সারল্য মেশানো কথা! কিন্তু এতে লুকিয়ে আছে বিশাল বার্তা। সম্পর্ক নষ্ট হওয়ার কষ্টকে নষ্ট হওয়ার কারণ বানিও না। জ্বলে উঠার বারুদ বানাও।

তোমার জীবন হোক আনন্দযাত্রা। সে যাত্রাপথে কাঁটাও ফুল হয়ে ফুটুক।

পাদটীকা: ১। ছবিতে আমার খুব প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আসাদুজ্জামান জয়। এটি তুলেছিল একই বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র আবদুল্লাহ আল নোমান।

২। লেখাটি শেয়ার করা যাবে
Asadudzaman Joy

#আসুনমায়াছড়াই

26/01/2026

Address

Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801611331376

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonjoy Kumar Mazumder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sonjoy Kumar Mazumder:

Shortcuts

Share