14/06/2023
সবাইকে পড়ার অনুরোধ রইলো।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? অনেক দিন পর আসলাম। Fakir Bazar High School & College এর আপনার ব্যাচের বন্ধুদের এই পেইজে এড করছেন ত!!! এড না করিয়া থাকলে, এক্ষুনি এড করে ফেলেন।
ফকির বাজার উচ্চ বিদ্যালয় & কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তৎকালীন আশেপাশের ৪০টি গ্রামের ছেলে-মেয়েদের শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান এটি। এই স্কুল থেকে আজ অনেকেই অনেক উপর মহলের ডাক্তার,ইঞ্জিনিয়ার,ব্যাংকার,শিক্ষক,প্রফেসর হইতে ডেপুটি গভর্নর, বিসিএস ক্যাডার সহ অনেক ভালো পর্যায়ে কর্মরত আছেন।
এই স্কুলের সুনাম বয়ে আসছে যুগ যুগ ধরে। ❤️
কিন্তু দুঃখের বিষয় হলো,আজকাল এই স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে কোনো ন্যায়,নিয়ম-নৈতিকতা,আদব-কায়দা,শিষ্টাচার, পড়াশোনায় মনোযোগ বলতে কিছুই নেই।দিন দিন স্কুলের বদনাম করেই যাচ্ছে।
#আমি বর্তমান প্রিন্সিপাল স্যার & আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার(দুলাল স্যার) দের কাছে আকুল আবেদন করি,কয়েকজন ছাত্র-ছাত্রী #টি_সি দিয়ে বের করে দেন। এত স্টুডেন্ট দরকার নাই স্যার। বের করে দিলে তাদের শিক্ষা হবে স্যার। এই ছাড়া তাদেরকে কখনো সোজা করতে পারবেন না।