10/01/2022
আগামী ২১শে জানুয়ারি, অনুষ্ঠিত হতে যাচ্ছে "বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড ২০২২"
অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে টি-শার্ট এবং সনদ। প্রতিটি ক্যাটাগরি তে ১ম স্থান অর্জনকারী রা পাবে ১টি করে ল্যাপটপ এবং ১ম ৫০জনের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার । তাছাড়া ১ম ৩০ জনকে ঢাকায় BRiCM এর কেমিস্ট্রি ল্যাব এ ভ্রমণ এর জন্য নিয়ে যাওয়া হবে (সম্পূর্ণ কর্তৃপক্ষের খরচে )। রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রী এবং ১১ই জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে ।
প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে।
গ্রুপ ক : ৮ম থেকে ১০ম শ্রেণী
গ্রুপ খ : একাদশ থেকে দ্বাদশ শ্রেণী
গ্রুপ গ : স্নাতক ও তদূর্ধ্ব
রেজিস্ট্রেশন লিঙ্ক : http://eservice.bricm.gov.bd/index.php/training
প্রথম রাউন্ড আগামী ২১ জানুয়ারী কুমিল্লা জিলা স্কুল এ অনুষ্ঠিত হবে । সময় SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।