গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়-Gunabati M/L High School

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়-Gunabati M/L High School

গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়-Gunabati M/L High School “উন্মুক্ত তথ্য ভান্ডার ”

পৃথিবীর সবচেয়ে ছোট গল্প, মাত্র ছয় শব্দেরএই ছয়টি শব্দ পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্ষুদ্র ছোট গল্প হয়ে গেল। তিনি লিখ...
14/06/2026

পৃথিবীর সবচেয়ে ছোট গল্প, মাত্র ছয় শব্দের
এই ছয়টি শব্দ পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্ষুদ্র ছোট গল্প হয়ে গেল। তিনি লিখলেন- "For sale: baby shoes, never worn." অর্থাৎ 'বিক্রির জন্য, শিশুর জুতো, ব্যবহৃত নয়'।
গল্পটির ভাবার্থ এইরকম- বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল। তবে সেই বাচ্চাটি পৃথিবীর আলোই দেখেনি। মায়ের গর্ভেই শিশুটির মৃত্যু হয়। ছয় শব্দে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য মায়ের অনুভূতি! এ ধরণের গল্পকে বলা হয় 'ফ্ল্যাশ ফিকশন' বা অণুগল্প। মাইক্রো শর্ট স্টোরি নামেও ডাকা হয় এসব গল্পকে। গল্পটি দারুণ পছন্দ হলো ফিদেল কাস্ত্রো এবং চে গুয়েভরা দু'জনেরই। ক্যাস্ত্রো সঙ্গে সঙ্গে ১০ ডলার বের করে বকশিশ দিলেন হ্যামিংওয়েকে।

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ ম্যাচ খেলে বিমানে করে চট্টগ্রামে পৌঁছান ক্রিকেটার নাঈম হাসান। ফ্লাইট লেট হওয়ায় মাঝরাতে কোনো বড় গা...
13/06/2026

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ ম্যাচ খেলে বিমানে করে চট্টগ্রামে পৌঁছান ক্রিকেটার নাঈম হাসান। ফ্লাইট লেট হওয়ায় মাঝরাতে কোনো বড় গাড়ি না পেয়ে একটা সাধারণ সিএনজিতে করে বাসায় ফিরছিলেন।
সিএনজিটি লালখান বাজার এলাকায় এলে টহল পুলিশ তাদের থামায়। সাদা পাঞ্জাবি পরা একজন এবং পুলিশের ড্রেস পরা এসআই শফিক গাড়ি চেক করার কথা বলে নাঈমকে নামতে বলে।
নাঈম নিজের পরিচয় দেন, জাতীয় দলের অফিসিয়াল কার্ড দেখান এবং ব্যাগ চেক করতে বলেন। কিন্তু এসআই শফিক তাকে ধা/ক্কা মে/ রে সিএনজির ভেতর ঢুকিয়ে লক করে দেয় এবং চেঁচিয়ে বলে, "তুই আ' সা' মি। তুই চুপ থাক, একটাও কথা বলবি না।" এর পরপরই নাঈমের গ/ লা চে/পে ধরা হয়.....
নাঈম যখন চিৎ-কা-র করে নিজের বাবাকে ফোন দেওয়ার চেষ্টা করেন, তখন তার মোবাইল ফোন কে/ড়ে নেওয়া হয়। নাঈম প্রতিবাদ করে বলেন, "আমার গায়ে হা' ত দেওয়ার অধিকার আপনার নেই", তবুও এসআই শফিক তাকে লা/ঠি দিয়ে মা/ ধ করে।
আশেপাশের সাধারণ মানুষ ততক্ষণে চিৎকার শুনে জমা হয়ে যায়। তারা নাঈমকে চিনে ফেলে এবং পুলিশের কাছে পরিচয় নিশ্চিত করে। কিন্তু সবচেয়ে ভ-য়ং-ক-র বিষয়, পুলিশ তাকে সরকারি গাড়িতে না তুলে, একটা সাধারণ প্রাইভেট কারে তোলার চেষ্টা করতে থাকে! নাঈম বুঝতে পারেন তাকে গু/ ম করার চেষ্টা হচ্ছে। তিনি চিৎকার করে উপস্থিত জনতাকে বলেন, তারা যেন তাকে একা না ছাড়ে এবং সাথে থানায় যায়।
মাঝরাত হলেও উপস্থিত শত শত সাহসী সাধারণ মানুষ নাঈমের সাথে খুলশী থানায় চলে যায়।​থানায় যাওয়ার পর নাঈম যখন কাঁ-দ-তে কাঁ-দ-তে ওসির কাছে অভিযোগ করেন, ওসি উল্টো ধ-ম-ক দিয়ে বলেন, "চোখ নামিয়ে কথা বলো!"
কিন্তু কিছুক্ষণ পর যখন বিভিন্ন ওপর মহল থেকে ওসির ফোনে কল আসা শুরু হয়, ওসির সুর মুহূর্তেই নরম হয়ে যায়! ততক্ষণে নি/ র্যা/ তন/ কা/ রী সেই তিন পুলিশ সদস্যকে থানা থেকে কৌশলে সরিয়ে ফেলা হয়।
আজকে মিডিয়ার সামনে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বাংলাদেশ দলের এই অফস্পিনার বাচ্চার মতো কা/ন্না/য় ভে/ঙে পড়েছেন।
​একজন ইন্টারন্যাশনাল সেলিব্রেটি ক্রিকেটারের সাথেই যদি মাঝরাতে এই ন্যাক্কারজনক আচরণ করা হয়, তবে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে, ভাবলেই গা শি-উ-রে ওঠে!...
আহা বাংলাদেশ...

অনেক বছর আগের ঘটনা, একবার এক চাষি তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন। এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর ...
10/06/2026

অনেক বছর আগের ঘটনা, একবার এক চাষি তার বাড়ির উঠোনে বসে বিশ্রাম করছিলেন। এমন সময় তার একমাত্র ছেলে ছুটে আসে এবং বাবাকে খবর দেয়, যে রাস্তার ধারের পুকুরে একটি ছেলে ডুবে যাচ্ছে।

শুনে চাষী তৎক্ষণাৎ পুকুরের কাছে পৌঁছায়। গিয়ে দেখে তার ছেলের বয়সী একটি ছেলে জলে হাবুডুবু খাচ্ছে। পোশাক পরিচ্ছদ দেখে কোন শহরের ধনীর দুলাল বলে মনে হচ্ছে।

সাথে বেশ কিছু বন্ধু বান্ধব থাকলেও তারা সাঁতার না জানায় পারে দাঁড়িয়ে বন্ধুর সাহায্যের জন্য চিৎকার করছে। চাষী আর একমুহূর্ত সময় নষ্ট না কোরে জলে ঝাপিয়ে পরে এবং ছেলেটিকে উদ্ধার করেন।

এই ঘটনার দিন দুয়েক পর হঠাৎ একদিন গ্রামের পথে ধুলো উড়িয়ে এক ঘোড়ায় টানা সুসজ্জিত গাড়ি, আগু পিছু অস্ত্রধারী অশ্বারোহী নিয়ে চাষীর বাড়ির সামনে এসে থামলো।

চাষী কিছুটা ভয় পেয়েছিল বৈকি। এরপর গাড়ি থেকে যে ব্যক্তি নেমে এলেন তার ব্যক্তিত্ব তার ঐশ্বর্যের পরিচয় বহন করে কিন্তু তার মুখের স্মিত হাসি চাষীকে কিছুটা আস্বস্ত করেন। তিনি স্মিত হেসে বলেন,

--- "আপনি সেই মহানুভব যিনি আমার একমাত্র ছেলের জীবন বাঁচিয়ে ছিলেন?" কৃষক মৃদু হেসে বললেন,

--- "আজ্ঞে হ্যা।" সেই ব্যক্তি এরপর গরিব চাষীর হাত ধরে অশ্রু সজল চোখে বলেন,

--- "আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। তবু বলুন আমি আপনার জন্য কি করতে পারি?" চাষী প্রথমে কিছু নিতে রাজি হয় না, শেষ মেষ অনেক অনুরোধের পর বলেন,

--- "দেখুন আমার সেই ক্ষমতা নেই যে আমার ছেলেকে ভালো স্কুলে পড়াই। তাই যদি আপনি ওর একটা ভালো স্কুলে পড়ার ব্যবস্থা করদেন তাহলেই আমি চির কৃতজ্ঞ থাকবো আপনার কাছে।" এই শুনে সেই ভদ্রলোক হেসে বললেন,

--- "ঠিক আছে এই যদি আপনার ইচ্ছা হয় তবে আজ থেকে আপনার ছেলে আমার ছেলের সাথে একসাথে পড়াশুনো করবে, এবং ওকে আমি আমার বাড়িতে রেখে পড়াবো।"

এরপর অনেক বছর কেটে গেছে। চাষীর ছেলে আর ধনী দুলালের বন্ধুত্ব সময়ের সাথে আরো গভীর হয়েছে। দুজনেই অত্যন্ত মেধাবী, যদিও দুজনের পছন্দ ছিল সম্পূর্ন আলাদা।ধনীর দুলালের আকর্ষণ রাজনীতি, আর তার বন্ধুর চিকিৎসা বিজ্ঞান।

স্নাতক হবার পর একজন মন দেয় অণুজীব নিয়ে গবেষণায়, আর একজন রাজনীতিতে।গবেষক বন্ধুর এক একটা গবেষণা পত্র যখন চিকিৎসা দুনিয়ায় আলোড়ন ফেলছে। তখন আর এক বন্ধুর নেতৃত্ব দানের ক্ষমতা আকৃষ্ট করছে ইংল্যান্ডের যুব সমাজকে।

এর মধ্যেই সেই রাজনীতিবিদ বন্ধু এক গভীর অসুখে আক্রান্ত হয়। অনেক বড় বড় চিকিৎসক যখন ব্যর্থ হয় ফিরে যায়, তখন সেই গবেষক বন্ধু এগিয়ে আসে।

দিন রাত এক করে নিজের তৈরি ওষুধে চিকিৎসা করতে থাকেন নিজের বন্ধুর। এবং সম্পূর্ন সুস্থ করে তোলেন নিজের প্রাণাধিক প্রিয় বন্ধুকে। কারণ তাকে ছাড়া তো আধুনিক বিশ্বের ইতিহাস লেখাই অসম্পূর্ন থাকতো

জানেন এই দুজন কে? সেই চাষীর ছেলে হলেন বিশ্ববন্দিত বিজ্ঞানী, পেনিলিসিলিনের আবিস্কারক স্যার আলেকজান্ডার ফ্লেমিং। আর তার বন্ধুটি হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।

♥- - - - - - - সমাপ্ত - - - - - - - -♥

বন্ধুত্বের কোনো শেষ নেই। বন্ধুত্ব, সৃষ্টিকর্তার এক অমূল্য সৃষ্টি। ওদের ছাড়া জীবন সত্যিই খুব অসম্পূর্ণ। এই পোস্টটা আমাদের আইডি সমস্ত ফলোয়ার বন্ধুদের উৎসর্গ করলাম ।

26/05/2026

লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রাকৃতিক সৌন্দর্যায়ন ও দৃষ্টিনন্দন মুহূর্তটি ক্যামেরাবন্দি করলাম!

24/05/2026

রাজনীতিতে সমঝোতা কতটা হয় সেটা আমার জানা নেই কিন্তু সংসার রাজনীতি সমঝোতার বিকল্প নেই!

রাজনীতিতে সমঝোতা কতটা হয় সেটা আমার জানা নেই কিন্তু সংসার রাজনীতি সমঝোতার বিকল্প নেই!একটি দল হারলে অন্যজন স্বভাবতই "সেভেন...
24/05/2026

রাজনীতিতে সমঝোতা কতটা হয় সেটা আমার জানা নেই কিন্তু সংসার রাজনীতি সমঝোতার বিকল্প নেই!
একটি দল হারলে অন্যজন স্বভাবতই "সেভেন আপ" বা পেনাল্টি মিসের মতো বিষয়গুলো নিয়ে হাসাহাসি করে। ম্যাচ চলাকালীন সময়ে বসার ঘরে দুই মেরুর দুই সমর্থক যেন আস্ত একটি স্টেডিয়ামের আমেজ তৈরি করেন। ভিন্ন মতাদর্শ বা পছন্দের প্রতি সম্মান প্রদর্শন এবং অন্যজনের আবেগকে হাসিমুখে মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়।

22/05/2026

স্কুলের চেয়ারম্যানের অপমানে দশম শ্রেণীর শিক্ষার্থী সাবেকুন নাহার আত্মহত্যা করেন।

20/05/2026

কুমিল্লা জেলার অক্সফোর্ড একাডেমী কেজি শ্রেণীর শিক্ষার্থী মোঃ তাসিনুর রহমান জিহাদ গত ১৮ মে ২০২৬ তারিখে কুসাইতলি সাহেব বাড়ির মসজিদ সংলগ্ন পুকুরের পানিতে ডুবে মারা যায়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

19/05/2026

মা কিংবা নিজ পরিবার যেখানে সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সেখানে মায়ের হাতে শিশুর নির্মম নির্যাতনের শিকার হওয়া চরম মানসিক ও সামাজিক ব্যাধি।
আড়াই বছরের নিজ শিশুকন্যাকে নির্মমভাবে মারধরের ভিডিও গোপন ক্যামেরায় ধরা পড়ার পর, অভিযুক্ত মা সুমি আক্তারকে কারাগারে পাঠিয়েছে আদালত।

18/05/2026

স্বামীকে টুকরো টুকরো করে স্ত্রী অবাক করা স্বীকারোউক্তি!
সাম্প্রতিক সময়ে শরীয়তপুরের চন্দ্রপুর এলাকায় মালয়েশিয়া প্রবাসী জিয়া সরদারকে হত্যার পর তার মরদেহ টুকরো করে ফ্রিজে রাখার ও নদীতে ফেলে দেওয়ার মতো একটি লোমহর্ষক ঘটনা ঘটে। নিহতের স্ত্রী আসমা আক্তারকে পুলিশ আটক করলে তিনি অবাক করা স্বীকারোক্তি দেন।

Address

Cumilla
3583

Website

Alerts

Be the first to know and let us send you an email when গুণবতী বহুমুখী উচ্চ বিদ্যালয়-Gunabati M/L High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share