14/11/2022
কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে ক্রীড়াজগতের সবচেয়ে আকর্ষণীয় এবং বড় আয়োজন , "The Greatest Show on Earth" ; ফিফা ওয়ার্ল্ড কাপ, কাতার ২০২২।
চলো জেনে নেয়া যাক বিশ্বকাপ ফুটবল নিয়ে মজার কিছু তথ্য ।
🔷বিশ্বকাপ ফুটবল খেলা কবে শুরু হয়?
উত্তর :১৯৩০ সালে ।
🔷বিশ্বকাপ ফুটবলের বর্তমান ট্রফির নাম কি?
উত্তর : ফিফা ট্রফি। অফিসিয়াল নাম ‘ফিফা ওয়ার্ল্ড কাপ”।
🔷বিশ্বকাপ ফুটবল কোন কোন বছর অনুষ্ঠিত হয়নি এবং কেন?
উত্তর : ১৯৪২ ও ১৯৪৬ সালে; দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে।
🔷ফিফা ওয়ার্ল্ড কাপ তৈরি হয় কবে?
উত্তর : ১৯৭৩ সালে ।
🔷 ফিফা ওয়ার্ল্ড কাপের ভাস্কর কে?
উত্তর : সিলভিও গাজ্জানিগা, ইতালি ।
🔷বিশ্বকাপ ফুটবলে প্রথম এশীয় দেশ হিসেবে
মূল পর্বে অংশগ্রহণ করে কোন দেশ?
উত্তর : ইন্দোনেশিয়া; ১৯৩৮ ।
🔷 বিশ্বকাপ ফুটবলে জার্সিতে প্রথম নম্বরের ব্যবহার শুরু হয় কখন?
উত্তর : ১৯৩৮ সালে ।
🔷বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক অংশগ্রহণকারী দেশ কোনটি?
উত্তর : ব্রাজিল।
🔷 বিশ্বকাপ ফুটবলে সর্বাধিকবার বিজয়ী হয় কোন দেশ?
উত্তর : ব্রাজিল। পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২)।
🔷বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ১৩ বার সেমিফাইনাল খেলা একমাত্র দল কোনটি?
উত্তর : জার্মানি ।
🔷বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক ম্যাচে অংশগ্রহণকারী কে?
উত্তর : লোথার ম্যাথিউস (জার্মানি); ২৫টি ।
🔷বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতা কে?
উত্তর : মিরোস্লাভ ক্লোসা (জার্মানি); ১৬টি
🔷বিশ্বকাপে সর্বাধিক গোল করা ও গোল খাওয়া দেশ কোনটি?
উত্তর : জার্মানি।
🔷বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক হ্যাট্রিককারী কে? উত্তর : ২টি করে ৪ জন; স্যান্ডর ককসিস (হাঙ্গেরি, ১৯৫৪); জাস্ট ফন্টেইন (ফ্রান্স, ১৯৫৮); গার্ড মুলার (পশ্চিম জার্মানি, ১৯৭০) এবং গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা, ১৯৯৪ ও ১৯৯৮)