23/04/2022
কম্পিউটার শিক্ষার গুরুত্ব এবং কেন শিখবেন কম্পিউটার
কম্পিউটার শিখুন স্বাবলম্বী হোন ।
কম্পিউটার শিখতে চাচ্ছেন তবে বুঝে উঠতে পারছেন না, কিভাবে কম্পিউটারের কাজ শুরু করবেন?
তবে আপনার জন্য আমাদের আজকের এই পোস্টটি ।
অনেক সময় আমরা শুনে থাকি, কেউ একজন এসে বলছে আমি কম্পিউটার সব কাজ শিখতে চাই । বেশ ভালো কথা কেউ একজন কম্পিউটারের সব কাজ শিখতে চাচ্ছেন তাকে উৎসাহিত করাই উত্তম কাজ । তবে, জেনে রাখা ভালো কম্পিউটারের কাজের কোনো শেষ নেই ।এজন্য কম্পিউটারের সব কাজ শিখতে চাওয়ার আগে বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা থাকা অতি আবশ্যক ।যেমন: “কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন” অর্থাৎ অফিস কোর্সের কাজ ।
অফিস কোর্স শেখার প্রয়োজনীয়তা কী?
বর্তমান বিশ্ব এমনিতেই এখন ভার্চুয়াল কাজের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। তাই কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান থাকাটা এখন সকলের জন্য আবশ্যক হয়ে পড়েছে। এটা না থাকলে এখন ভালো ভালো ডিগ্রি নিয়েও চাকরি পাওয়া কঠিন হয়ে গেছে। বেশিরভাগ অফিসের কাজেই এখন প্রচলিত খাতা-কলমের বদলে কম্পিউটারের ব্যবহার অনেক বেশি। অটোমেশনের এই যুগে এসে তাই কম্পিউটারের ‘অ আ ক খ’ না জানলে চাকরি পেলেও তাতে কতদিন টিকে থাকতে পারবেন, তা বলা মুশকিল। সব ধরনের চাকরির ক্ষেত্রেই এখন এই কথা প্রযোজ্য। তাই নিজ ব্যাক্তিগত ও চাকরির ক্ষেত্রে যেকোনো কজের ক্ষেত্রেই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এর কাজ জানা আবশ্যক ।এছাড়া ইন্টারনেট মার্কেটপ্লেসেও ডাটা এন্টি টাইপিষ্ট, এক্সেল সীটে হিসাব-নিকাশ, ও প্রেজেন্টেশনের তৈরীর মতো কাজের খুব ভালো চাহিদা রয়েছে ।
সুতরাং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এর কাজ জানা থাকলে সকল দিক থেকেই লাভবান ও আয় করার সম্ভবনা থাকে । এজন্য সবার আগে অফিস কোর্সের কাজ জানা জরুরী ।
আবার যদি এমন হয় কারো অফিস কোর্স সম্পর্কে টুকটাক ধারণা আছে কিন্তু সে অফিস কোর্সের কাজ তেমন করতে আগ্রহী নয় বরং আঁকাআঁকি করতে ভালো লাগে বা ফটো ডিজাইন, এডিটিং বা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করতে ইচ্ছুক তবে, সে “গ্রাফিক্স ডিজাইন এর কাজ শিখতে পারেন।