family law bangladesh,
legal advice bangla,
law tips bangla,
divorce rights women,
bangla legal video,
law awareness,
bangla shorts law,
legal education bangla,
advocate tips bangla,
divorce help bd
The GK.B
Welcome to my FB page.The Name of my Page is 'The GK.B. I discuss here about Law Topic..
পুলিশ ধরলে করনীয় কী?
এটা কি আপনি জানতেন?
11/04/2026
জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে থাকলে তা আইনগতভাবে অকার্যকর বা বাতিল করা যায়। ভয়ভীতি দেখিয়ে কিংবা মানসিক চাপ দিয়ে স্বাক্ষর নেওয়া হলে, চুক্তি আইনের ১৫ ও ১৬ ধারা অনুযায়ী ওই স্বাক্ষরের কোনো বৈধতা থাকে না।
#চুক্তি আইনের ১৫ ধারা: ভয় দেখিয়ে সই নিলে তা অবৈধ।
#চুক্তি আইনের ১৬ ধারা:ক্ষমতার দাপট দেখিয়ে বা মানসিক চাপ দিয়ে সই নিলে তা বাতিলযোগ্য..
আর ভয়ভীতি ও মানসিক চাপ দিয়ে কেউ স্ট্যাম্পে স্বাক্ষর করে নিলে আপনি চুক্তিটি বাতিল করলে কিংবা স্ট্যাম্পের কার্যকারিতা বাতিল করতে #সুনির্দিষ্ট প্রতিকার আইন (Specific Relief Act)-এর ৩৯ ধারায় মামলা করতে পারবেন।
এভাবে জোরপূর্বক স্বাক্ষর বা দলিল আদায় করলে দণ্ডবিধির ৩৮৪ ধারায় মামলা করে অপরাধীকে সাজা দেওয়া সম্ভব।
এছাড়া ও ফৌজদারি প্রতিকারের জন্য দণ্ডবিধির ৩৮৩ ও ৩৮৪ ধারা অনুযায়ী 'জোরপূর্বক আদায়' বা Extortion-এর মামলা করা যায়।
...
25/08/2023
নতুন ডিজিটাল জরিপে BDS যাদের জমিতে রের্কডে ভুল আছে তাদের কী হবে। এবং করণীয় কী ।
সমাধান
১/ BDS জরিপ চলাকালে কোন আপত্তি থাকলে জরিপ অফিসে ২৮ ধারা মোতাবেক মামলা করতে হবে।
২/ সেখানে যদি না পান তাহলে জরিপের খসরা প্রকাশ হলে ১মাসের মধ্যে উপজেলা সেটেলমেন্ট অফিসে ৩০ ধারা মোতাবেক মামলা দিতে হবে।
৩/ সেখানে যদি হেরে যান তাহলে আবার ১মাসের মধ্যে ৩১ধারা মোতাবেক আপিল করতে হবে।
৪/ সেখানে না পেলে আবার ঢাকা সাতরাস্তা হেড অফিসে গিয়ে ৪১ ধারা মোতাবেক মামলা করতে হবে।৫/ তবুও যদি না পান। তাহলে রেকর্ড গেজেট প্রকাশের পর ট্রাইবুনালে মামলা দিতে হবে।
21/08/2023
BDS রেকর্ড এর জন্য আপনার যা যা প্রয়োজন হবে-
১। দলিল ও রেকর্ডীয় খতিয়ান সংগ্রহে রাখুন।
২। নামজারী না থাকলে অতিদ্রুত জমির নামজারী সম্পূর্ণ করুন।
৩। খাজনা হালনাগাদ রাখুন।
৪। পর্চা ও নকশা অনুযায়ী জমি মেপে রাখুন।
৫। জমির সীমানা আইল নিধারন করে রাখুন।
৬। জমি দখলে রাখুন।
৭। ইজমালি ও পৈত্রিক সম্পত্তি হলে ওয়ারিশ সনদ সংগ্রহ করে রাখুন, প্রয়োজনে বন্টন নামা দলিল করুন, প্রয়োজনে এওয়াজ বদল করুন এবং নামজারী করে রাখুন।
৮। আগত জরিপে উক্ত জমির খাজনা দেওয়া না থাকলে জমি খাস হয়ে যাবে।
৯। যাদের জমির দলিল/কাগজ পত্র ও খাজনার দাখিলা নেই তারা জমি ছেড়ে দেওয়ার জন্য মন-মানসিকতা প্রস্তুত করুন।
12/08/2023
06/08/2023
দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া...................
রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর ধারা ১৭ অনুসারে বিক্রয়, হস্তান্তর, দান বা ইজারা দেওয়ার উদ্দেশ্যে একটি সম্পত্তি নিবন্ধিত করা বাধ্যতামূলক করা হয়েছে। দলিলের নিবন্ধন আইনি সুরক্ষা নিশ্চিত করে।
দলিল রেজিস্ট্রেশন পদ্ধতিঃ ধাপওয়ারি কার্যক্রম::
‘ক’ একখন্ড জমি বা একটি দোকান বা ফ্ল্যাট বা প্লট ‘খ’ এর নিকট বিক্রয় করেছে। নিবন্ধন আইনের বিধান অনুযায়ী এই বিক্রয়ের দলিল নিবন্ধন করা বাধ্যতামূলক। এক্ষেত্রে ‘ক’ বিক্রেতা আর ‘খ’ হল ক্রেতা। বিশেষত তার স্বার্থেই দলিল প্রস্তুত করা হয়ে থাকে এবং সেটি সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থাপনের মাধ্যমে নিবন্ধন করতে হয়। দলিল নিবন্ধনের ধাপ-ওয়ারি কার্যক্রম নিম্নে বর্ণিত হলঃ
ধাপ-১:
বিক্রয় দলিল নিবন্ধনের প্রথম ধাপে একজন ক্রেতার দায়িত্ব হলো হস্তান্তরিত সম্পত্তির স্বত্ব এবং গত ২৫ বৎসরে হস্তান্তরের তথ্য যাচাই করা। একটি সম্পত্তির পূর্ববর্তী ধারাবাহিক মালিকানারা ইতিহাস যাচাই করার জন্য ক্রেতার নিকট থেকে সকল বায়া দলিল ও খতিয়ানের কপি চেয়ে নিতে হবে এবং তা সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিস এবং খতিয়ান সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে যাচাই করে নিতে হবে। এই ধাপে তল্লাশিকারক/দলিল লেখকের সহায়তা নিইয়ে উক্ত জমির হস্তান্তর সম্পর্কিত তথ্য সাব-রেজিস্ট্রি অফিস থেকে তল্লাশি করতে হবে।
ধাপ-২ঃ
আলোচ্য হস্তান্তরের প্রয়োজনীয় কাগজ-পত্র সংগ্রহ, যথা: (ক) বিক্রেতা বা তার পূর্ববর্তীর নামে সর্বশেষ খতিয়ান; (খ) ক্রেতা ও বিক্রেতার পাসপোর্ট আকারের ছবি; (গ) জমিটি সরকারি কোন কর্তৃপক্ষের অধীনস্ত থাকলে উক্ত কর্তৃপক্ষের অনুমতি বা ছাড়পত্র ইত্যাদি। সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস এবং ভূমি অফিসে আবেদনের মাধ্যমে উক্ত কাগজ-পত্র সংগ্রহ করা যাবে।
ধাপ-৩ঃ
(ক) দলিলের খসড়া প্রস্তুতকরণ এবং (খ) প্রয়োজনীয় সংশোধনের পর খসড়া দৃষ্টে স্ট্যাম্প কাগজে পরিচ্ছন্ন আকারে দলিল প্রস্তুতকরণ। হস্তান্তরিত সম্পত্তির বায়া দলিল ও অন্যান্য কাগজ-পত্র দৃষ্টে দলিলের খসড়া প্রস্তুত করতে হবে। বিক্রেতা/দাতা স্বয়ং বা ক্রেতা কর্তৃক নিয়োজিত আইনজীবী বা দলিল লেখক।
ধাপ-৪ঃ
দলিল নিবন্ধন বাবদ ফি ও শুল্ক, যথা: (ক) রেজিঃ ফি, (খ) স্থনীয় কর, (গ) স্ট্যাম্প শুল্ক; (ঘ) উৎসে কর এবং (ঙ) ভ্যাট (বিক্রেতা ভূমি বা ভবন উন্নয়নকারী হলে) জমাকরণ। (ক) হতে (ঘ) পে অর্ডারের মাধ্যমে এবং (ঙ) চালানের মাধ্যমে সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখায়।
ধাপ-৫ঃ
(ক) দলিল সম্পাদন এবং (খ) সম্পাদনের ৩ মাসের মধ্যে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে নিবন্ধনের জন্য মূল পে-অর্ডার, চালান ও অন্যান্য কাগজ-পত্র সহকারে দলিল দাখিল। (ক) বিক্রেতা কর্তৃক দলিলে স্বাক্ষর বা টিপ প্রদানের মাধ্যমে সম্পাদন; (খ) সাব-রেজিস্ট্রি অফিস।
ধাপ-৬ঃ
সাব-রেজিস্ট্রার কর্তৃক দলিল সম্পাদনকারী এবং তার সনাক্তকারীর পরিচিতি এবং দাখিলকৃত কাগজ-পত্রের বৈধতা যাচাইকরণ।
(ক) সঠিক পাওয়া গেলে পে-অর্ডার, চালানসহ রেজিস্ট্রির জন্য দলিল গ্রহণ; এবং (খ) অন্যথা হলে ভিন্ন ব্যবস্থা গ্রহণ।
(ক) দলিল সম্পাদনকারী ও তার সনাক্তকারীর স্বাক্ষর; সরকারি বইয়ে টিপ গ্রহণ এবং দলিল দাখিলকারীকে রসিদ প্রদান; এবং অন্যথা হলে (খ) দলিল নিবন্ধন অগ্রাহ্যের আদেশ প্রদান।
ধাপ-৭ঃ
দলিলটি নিবন্ধনের জন্য গৃহীত হলে দলিলের বিপরীতে অফিস কর্তৃক প্রদত্ত রসিদটি ক্রেতা রেখে দিবেন এবং নির্দিষ্ট সময় পর রসিদ দাখিল করে মূল দলিলটি ফেরত নিবেন।
ধাপ-৮ঃ
দলিলটির নিবন্ধন অগ্রাহ্য হলে ক্রেতা মূল দলিল এবং অগ্রাহ্য আদেশের নকল সংগ্রহ করবেন।
ধাপ-৯ঃ
অগ্রাহ্য আদেশ প্রদানের ৩০ দিনের মধ্যে ক্রেতা অগ্রাহ্য আদেশের নকলসহ মূল দলিল জেলা রেজিস্ট্রার বরাবর দাখিল করে আপিল মামলা দায়ের করবেন।
(১) ক্রেতা কর্তৃক নিয়োজিত আইনজীবী; (২) জেলা রেজিস্ট্রারের অফিস।
ধাপ-১০ঃ
দলিলটি নিবন্ধনেরজন্য আদেশ দেয়া হলে তা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে নিবন্ধিত হবে; অথবা দলিলটি নিবন্ধনের আবেদন আপিলকারী কর্তৃপক্ষ (জেলা রেজিস্ট্রার) কর্তৃক প্রত্যাখাত হলে ক্রেতা প্রতিকারের নিমিত্ত দেওয়ানি আদালতের আশ্রয় গ্রহণ করতে পারেন। জেলা রেজিস্ট্রার কর্তৃক নিবন্ধন আইনের অধীন তদন্ত বা শুনানি সম্পন্নকরণ।
অবাধ্য স্ত্রীকে ভরণপোষণ দিতে স্বামী বাধ্য নয়।
....... হাইকোর্ট।
(১৪ ডিএলআর, হাইকোর্ট, পৃষ্ঠা-৪৬৫)।
24/04/2023
The gk.b law academy এর পক্ষে সকলোকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক 💜
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Cumilla District Judge Court, Cumilla District Highway
Comilla
3500