Spondon

Spondon A non political student welfare organization. Dormopur.Amzad nagar.Gholpasa .Chauddagram.Comilla.Bangladesh

07/08/2024

সম্মানিত ভাইয়েরা,

আসসালামু আলাইকুম.....

আশা করছি আপনারা ভালো আছেন।

দেশ আবারো স্বাধীন হয়েছে এক অত্যাচারী দু:শাসন থেকে, আলহামদুলিল্লাহ....

আজ ছাত্র, যুব সমাজের নেতৃত্বে যে সংগ্রাম হয়েছে এমন একটি পরিবর্তনের লক্ষেই ২০১৪ সালে স্পন্দন নামক সংগঠনটির উৎপত্তি হয়েছিল খুব ক্ষুদ্র পরিসরে।

আমাদের লক্ষ্য ছিলো ছাত্রছাত্রীদের, যুব সমাজের প্রচেষ্টার মাধ্যমে সমাজের উন্নতি সাধন করা, সে লক্ষ্যে আমরা কাজও করেছিলাম অনেক।

কিন্তু, সমাজের কিছু (২/১ জন্য) অমানুষ (দু:খিত বলতে বাধ্য হলাম) এই রাজনৈতিক ট্যাগ লাগিয়ে, আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে আমাদেরকে থামিয়ে দেয়। আমরা জানতাম এবং যথেষ্ট প্রমানও ছিলো কারা এসব করেছে, কিন্তু আমরা প্রতিশোধ নেইনি।

আজও আমরা নিবোনা, আল্লাহর জন্য সবাইকে ক্ষমা করে দিলাম।

কিন্তু, ভবিষ্যতে এমন কিছু করলে আর ক্ষমা করা হবেনা কাউকেই।

আজ থেকে আবারো স্পন্দনের কাজ চলমান থাকবে, সকলের অংশগ্রহণে আমরা আবারো সমাজের উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আপনাদের সহোযোগিতায় কামনা করছি।

ধর্মপুর দারুল হিক্বমাহ নূরানী মাদ্রাসার ২০১৮ সেশনের নবনির্বাচিত কমিটি।উপদেষ্ঠামন্ডলী:মো:হুমায়ন কবিরমো: আব্দুল মান্নান (আ...
03/01/2018

ধর্মপুর দারুল হিক্বমাহ নূরানী মাদ্রাসার ২০১৮ সেশনের নবনির্বাচিত কমিটি।
উপদেষ্ঠামন্ডলী:
মো:হুমায়ন কবির
মো: আব্দুল মান্নান (আর্মি)
মো: হাফেজ মিয়া
মো; আনোয়ার হোসেন
মো:ছিদ্দিকুর রহমান
মো: আজমতালি
সভাপতি
হাজী মো:আলী নোয়াব
সহ সভাপতি
মাও: মো: বেলাল
মো: এস এম রাসেল
মো:ইব্রাহিম
মো:মাসুদ রানা
সাধারণ সম্পাদক
মো: আবুল কাশেম লিটন
সহ সাধারণ সম্পাদক
মো: ওমর ফারুক
মো:ফারুক ইমাম
মো: মহিউদ্দিন শুভ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল সদস্য, শুভাকাংক্ষী,ছাত্র- ছাত্রী ও সর্বস্তরের মানুষদেরকে প্রাণের সংগঠন " স্পন্দন অর্গানাইজে...
01/09/2017

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল সদস্য, শুভাকাংক্ষী,ছাত্র- ছাত্রী ও সর্বস্তরের মানুষদেরকে প্রাণের সংগঠন " স্পন্দন অর্গানাইজেশন " এর পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।।।

19/08/2017

"মহামারী আকার ধারণ করছে বন্যা"

গত এক সপ্তাহের ভয়াবহ বন্যায় বাড়িঘর, ফসলি জমিসহ শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে দেশের ২৩টি জেলা। জনজীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ। বিশেষজ্ঞরা বলছেন, রয়েছে আরও অবনতি হবার আশংকা

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমের দ্বিতীয় দফার এ বন্যায় ২২ জেলার ৩৩ লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, জামালপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী, নওগাঁ, জয়পুরহাট, যশোর ও রাঙামাটি জেলার ১২২টি উপজেলা ও ৩৮টি পৌরসভা এখন বন্যায় প্লাবিত।

আমাদের সকলের উচিৎ আসহাই লোকদের পাশে দাড়ান,তাদের সাহায্য করা। আসুন আমরা সকলেই তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই।

31/07/2017

আপনার মেয়ে শিশুকে রক্ষা করুন!
কিছু পদক্ষেপের তালিকা দেওয়া হলো আপনার শিশুকে
শিক্ষা দিতে পারেনঃ
১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না।
২. সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর
আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।
৩. প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্য করে
বলছে: ‘আমার বৌ’, ‘আমার স্বামী’- এটা অ্যালাউ করবেন
না।
৪. আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে, কোন্
ধরণের খেলা সে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন, উঠতি বয়সি
বাচ্চাদের মধ্যে অ্যাবিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে।
৫. স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে কোথাও
যেতে আপনার শিশুকে জোরাজুরি করবেন না। পাশাপাশি
লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্ত বয়স্কের
ভক্ত হয়ে উঠেছে কিনা।
৬. দারুণ প্রাণচ্ছল কোন শিশু হঠাৎ নির্জিব হয়ে গেলে,
তাকে প্রশ্ন করুণ। তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা
করুণ।
৭. বয়:সন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌনমূল্যবোধ
সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে
সমাজ তাকে ভুল টা শিখিয়ে দেবে।
৮. কোন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে
আগে তা নিজে দেখুন। কোন বই সম্পর্কে নিশ্চিত হয়ে
তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন।
৯. আপনি নিশ্চিত হন যে আপনি প্যারেন্টাল কন্ট্রোল
অপশন অ্যাক্টিভেট করে রেখেছেন কেবল নেটওয়ার্কে,
বিশেষ করে সেই সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু
প্রায়শই ভিজিট করে।
১০. তিন বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের
ব্যক্তিগত গোপন স্থানসমূহ কিভাবে পরিস্কারপরিচ্ছন্ন
রাখতে হয় তা শেখান। সতর্ক করে দিন যেন সেসব এলাকা
কেউ স্পর্শ করতে না পারে- নিষিদ্ধদের মধ্যে আপনিও
আছেন (মনে রাখবেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম এ্যান্ড
উইথ ইউ)।
১১. কালো তালিকাভুক্ত করুণ সেই সব বই, গান, মুভি,
পরিবার বা ব্যক্তিকে- আপনি মনে করেন যে বা যা আপনার
শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে।
১২. আপনার শিশুকে ভিড়ের বাইরে গিয়ে দাড়ানোর
মূল্যবোধ শেখান।
১৩. আপনার শিশু যদি কারো সম্পর্কে অভিযোগ করে
তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুজে থাকবেন না।
মনে রাখবেন আপনি হয় বাবা মা হবেন দু’দিন বাদে, যে
কোন ব্যথা কিন্তু সারাজীবন বয়ে বেড়াতে হয়...
আপনার সচেতনতা আপনার পরিবারের নিরাপত্তা।কপি পোষ্ট

30/07/2017
29/07/2017

'বিজয়ের' পর প্রথম জুমায় আল-আকসায় মুসল্লিদের ঢল

ইসরাইলি বিধিনিষেধের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ করে সফল হওয়ার পর হারাম আল শরিফ আল আকসা মসজিদে শুক্রবার প্রথম জুমার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনি মুসল্লিরা। এতে ১০ সহস্রাধিক মুসল্লি জুমার নামাজে অংশ নেন। এ তথ্য জানিয়েছেন মসজিদের ওয়াকফ কাউন্সিলের মুখপাত্র ফিরাস আল-দিবস।

তিনি আরও জানান, নানা প্রতিবন্ধতা পেরিয়ে মসজিদের বাইরেও হাজার হাজার মুসল্লি পবিত্র জুমায় অংশ নেন।

দখলদার ইসরাইলি পুলিশ বৃহস্পতিবার রাতভর গ্রেফতার অভিযানের পাশাপাশি ৫০ বছরের কম বয়সী ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশ নিষিদ্ধ করেছিল।

তা সত্ত্বেও জুমার নামাজে আল-আকসার ভেতরে ও বাইরে মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল।

ইসরাইলি সংবাদ মাধ্যম হারেজ জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় আল-আকসা মসজিদে জুমার নামাজ শুরু হয়। এ সময় বয়সের কারণে অনেক মুসল্লিকে মসজিদের বাইরের বিভিন্ন চেকপয়েন্টে আটকে দেয় ইসরাইলি পুলিশ। তবে প্রাথমিকভাবে কোনো ধরনের সংঘর্ষ ছাড়াই কম বয়সী মুসল্লিরা মসজিদের বাইরেই অবস্থান করতে থাকে। এর আগে ফজরের নামাজও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

তবে এদিন দুপুরে অর্ধশত ফিলিস্তিনি পশ্চিম তীরের হাওয়ারা শহরে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

উল্লেখ্য, প্রবেশ পথে ইসরাইলি বাহিনী মেটার ডিটেক্টর স্থাপনসহ নিরাপত্তা কড়াকড়ি আরোপ করলে দুই সপ্তাহ ধরে আল-আকসা মসজিদের ভেতরে নামাজ পড়া বন্ধ রাখে ফিলিস্তিনি মুসলমানরা।

মুসলমানদের প্রথম কেবলা পবিত্র হারাম আল শরিফে ইহুদিবাদীদের দখলদারীর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন তারা।

বিক্ষোভ দমন করতে তিনজন ফিলিস্তিনিকে হত্যা, কয়েকশত জনকে জখম করে হানাদার বাহিনী। এছাড়া অর্ধশতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতারও করে তারা।

তবে দমনপীড়ন সত্ত্বেও ফিলিস্তিনিরা দখলকৃত পূর্ব জেরুজালেম এবং অবরুদ্ধ গাজা ও পশ্চিমতীরে বিক্ষোভ অব্যাহত রাখে। এর জের ধরে তিন দখলদার ইসরাইলিও নিহত হয়।

সার্বিক পরিস্থিতিতে ফিলিস্তিনিদের নতুন করে জাতীয় জাগরণ তথা ইনতিফাদা আন্দোলনের জন্ম হওয়ার সম্ভাবনা দেখা দেয়।

এছাড়া মুসলিম বিশ্বেও ইসরাইলি দখলদারির বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ঘটতে শুরু করে।

এ অবস্থায় আতঙ্কিত হয়ে ইসরাইল আল-আকসা মসজিদ থেকে মেটাল ডিটেক্টর অপসারণ করতে বাধ্য হয়।

এরপর বৃহস্পতিবার দুপুরে জোহর নামাজের মধ্য দিয়ে আল-আকসার ভেতরে দুই সপ্তাহ পর নামাজ পরা শুরু করেন ফিলিস্তিনিরা।

এদিন থেকে মসজিদটিতে হাজার হাজার মুসল্লির ভিড় দেখা যাচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদ মাধ্যম হারেজ। তারা জানায়, আসর, মাগরিব ও এশার নামাজেও মুসল্লিদের ভিড় দেখা গেছে।

তবে বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর ফিলিস্তিনি মুসল্লিদের গ্রেফতারে মসজিদের ভেতরে হানা দেয় ইসরাইলি বাহিনী।

তারা দরজা ভেঙে মসজিদের ভেতরে প্রবেশ করে। এসময় মুসল্লিরা প্রতিরোধ গড়ে তুলেল উভয় পক্ষে সংঘর্ষ হয়। এতে শতাধিক মুসল্লি আহত হয়।

পরে সেখান থেকে কয়েকজন ফিলিস্তিনি তরুণকে গ্রেফতার করে নিয়ে যায় ইসরাইলি পুলিশ।

কার্টেসীঃ দৈনিক যুগান্তর

29/07/2017

রাসূল (সা:) বলেন....
"যে ব্যক্তি নামাযের কথা ভুলে যায় কিংবা
নামায না পড়ে ঘুমিয়ে থাকে তার কাফফারা হল, যখন নামাযের কথা স্মরণ হবে তখন তা আদায় করা।"
(আল হাদীস)

__________নামাজ কায়েম কর__________     ________কোরআন পাঠ কর________             ______রোজা রাখ______       ______যাকাত আ...
28/07/2017

__________নামাজ কায়েম কর__________
________কোরআন পাঠ কর________
______রোজা রাখ______
______যাকাত আদায় কর______
______হজ্জ পালন কর______
___প্রতিবেশীদের সাথে সুন্দর কথা বল___
ইসলামের শরিয়ত অনুযায়ী এই কাজগুলো পালন করা প্রয়োজন ।
_____আল্ হাদীস_____
সৌজন্যে,
স্পন্দন অর্গানাইজেশন ।

27/07/2017

আমরা জানি,
আমাদের এই পৃথিবীর মালিক হলো মহান আল্লাহ তা'আলা। রোদ, বৃষ্টি, গরম,ঠাণ্ডা সবই আল্লাহর রহমত। অনেক মানুষ আছে যারা রোদ/গরম বেশি পড়লেও গালাগালি করে আবার মেঘ/বৃষ্টি বেশি হলেও গালাগালি করে থাকে। প্রকৃতিকে নিয়ে আল্লাহকে গালাগালি করতেছে তারা। ইসলামের শরিয়ত অনুযায়ী গালাগালি করা এক দমই ঠিক না। কিন্তু তারা এতোই অন্ধ হয়ে গেছে যে,তাদের শরিরটা তার নিজের না, বরং মহান আল্লাহ তা'আলার সৃষ্টি। সুতরাং ভেবে চিনতে কথা ও কাজের আমল করতে হবে ।
সৌজন্যে,
স্পন্দন অর্গানাইজেশন ।

Address

Dormopur, Chauddagram
Cumilla

Telephone

+8801822589440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spondon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share