26/01/2026
কুতুবজোম অফ্-সোর হাই স্কুলের ২০২৬ খ্রি. সালের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী দিন অনাড়ম্বরভাবে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব স্কুলের দাতা সদস্য জনাব মির্জা কামরুল হাছান তারেক এবং বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব, আলহাজ্ব আয়াত উল্লাহ সিকদার ও অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব, নজরুল ইসলাম। উক্ত উদ্বোধনী ও ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম।