01/12/2025
এক দশক পূর্ণ করে ১১তম বর্ষে ইতিহাস বিভাগ
কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগে অনার্স কোর্স চালুর এক দশক পূর্ণ হয়েছে। ২০১৫ সালের ১ ডিসেম্বর কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগে অনার্স কোর্স চালু হয়েছিল। হাঁটি হাঁটি পা পা করে এক দশক পূর্ণ করে ১১তম বর্ষে পথ চলা শুরু করেছে কক্সবাজার সরকারি কলেজের ঐতিহ্যবাহী বিভাগ ইতিহাস বিভাগ। দীর্ঘ এক দশক পাড়ি দেয়ার পথ যাত্রায় সামিল হওয়া শিক্ষক, শিক্ষার্থী, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি নিরন্তর শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
26/11/2025
অধ্যক্ষ কাপ আন্ত: বিভাগ ফুটবল টূর্ণামেন্ট-২০২৫
আজকের ম্যাচ (২৬/১১/২০২৫) : ইতিহাস বিভাগ VS বিবিএস/বিএসসি
ফলাফল : ইতিহাস বিভাগ ২-০ গোলে জয় লাভ করেছে।
24/11/2025
অধ্যক্ষ কাপ আন্ত: বিভাগ ফুটবল টূর্ণামেন্ট-২০২৫
আজকের ম্যাচ ২৪/১১/২০২৫) : ইতিহাস বিভাগ VS ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
ফলাফল : ইতিহাস বিভাগ ১-০ গোলে জয় লাভ করেছে।
18/11/2025
২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (CGPA) প্রকাশ:
16/11/2025
অভিনন্দন বার্তা
প্রফেসর আবু রায়হান মো: আশিকুর রহমানকে অধ্যক্ষ পদে যোগদান করায় ফুলেল শুভেচছা ও উষ্ণ অভিনন্দন
কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান (অনার্স কোর্স চালু পরবর্তী প্রথম বিভাগীয় প্রধান) প্রফেসর আবু রায়হান মো: আশিকুর রহমান সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম এর অধ্যক্ষ পদে যোগদান করেছেন। এতে কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত। ইতিহাস বিভাগ পরিবার প্রফেসর আবু রায়হান মো: আশিকুর রহমান এর প্রতি উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছে এবং তাঁর উত্তরোত্তর সফলতা কামনা করছে। প্রফেসর আবু রায়হান মো: আশিকুর রহমান এর নেতৃত্বে সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করছে।
উল্লেখ্য, প্রফেসর আবু রায়হান মো: আশিকুর রহমান ইতোপূর্বে সাতকানিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম এর উপাধ্যক্ষ পদে আসীন ছিলেন এবং একাধিকবার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
16/11/2025
অধ্যক্ষ কাপ আন্ত: বিভাগ ফুটবল টূর্ণামেন্ট-২০২৫
ইতিহাস বিভাগ ফুটবল টিম গঠনের লক্ষ্যে চূড়ান্ত বাছাই পর্ব
ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যে যারা ফুটবল খেলায় পারদর্শী তাদেরকে আগামীকাল ১৭/১১/২০২৫ খ্রি. সকাল ১০টায় বিভাগে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হল।
16/11/2025
ইতিহাস বিভাগের অনার্স ২য় বর্ষের ক্লাস আগামী ২৩/১১/২০২৫ খ্রি. হতে শুরু হবে
13/11/2025
২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষের ফলাফল প্রকাশ
13/11/2025
২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচি
13/11/2025
ইতিহাস বিভাগের নতুন ক্লাস রুটিন
***এই রুটিন আগামী ১৬/১১/২০২৫ খ্রি. হতে কার্যকর