Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-SLTCPSC RAMU

Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-SLTCPSC RAMU

Share

''মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়া''

Photos from Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-SLTCPSC RAMU's post 15/06/2026

📚✨ "শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি স্বপ্ন, সাফল্যের পথে এগিয়ে যাক প্রতিটি পদক্ষেপ।" ✨📚

📝 অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৬

গত ১৪ জুন ২০২৬ (রবিবার) থেকে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শুরু হয়েছে অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৬।

আজ পরীক্ষার সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা পরিদর্শন করেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁঞা, এসপিপি, এইসি।

পরিদর্শনকালে তিনি পরীক্ষার সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি পরীক্ষার্থীদের আন্তরিক শুভকামনা জানিয়ে মনোযোগ, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা সম্পন্ন করার আহ্বান জানান।

🌟 আমরা সকল শিক্ষার্থীর উজ্জ্বল সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।





📖🌿

Photos from Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-SLTCPSC RAMU's post 13/06/2026

📢 শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ 📢

আজ ১৩ জুন ২০২৬ তারিখ শনিবার শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ইন-হাউজ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২০২৬ 🏫✨

🕙 সকাল ১০:০০ ঘটিকায় শুরু হয়ে কর্মশালাটি 🕜 দুপুর ১:৩০ ঘটিকায় সমাপ্ত হয়।

📚 মোট ৫টি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষকদের শিক্ষণ দক্ষতা উন্নয়ন এবং পেশাগত উৎকর্ষ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। পুরো সেশন জুড়ে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁঞা, এসপিপি, এইসি।

এই আয়োজন শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী 🌟

Photos from Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-SLTCPSC RAMU's post 12/06/2026

✨ আলহামদুলিল্লাহ! ✨

🏆আনন্দের সাথে জানাচ্ছি উপজেলা পর্যায়ের Science Project and Innovation Idea Showcasing Programme-2026-এ STCPC তৃতীয় স্থান অর্জন করেছে।

📍 স্থান: বাঁকখালী অডিটোরিয়াম, রামু উপজেলা পরিষদ
📅 তারিখ: ১১ জুন ২০২৬

প্রতিযোগিতায় STCPC-এর শিক্ষার্থীরা বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। তাদের অভিনব চিন্তাধারা, সৃজনশীল উপস্থাপনা এবং বাস্তবধর্মী ধারণা বিচারকমণ্ডলীর প্রশংসা অর্জন করে।

এই সাফল্য আমাদের শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় এবং মেন্টরদের নিবেদিত দিকনির্দেশনার উজ্জ্বল প্রতিফলন। প্রতিটি অর্জন আমাদেরকে নতুন স্বপ্ন দেখতে এবং আরও বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

🌟 STCPC টীমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।









05/06/2026


27/05/2026
Photos from Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-SLTCPSC RAMU's post 21/05/2026

#লাইব্রেরী_ক্লাস

21/05/2026

Music Club
21st May 2026

Photos from Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-SLTCPSC RAMU's post 21/05/2026

#ক্লাব_কার্যক্রম
২১ মে ২০২৬

Photos from Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-SLTCPSC RAMU's post 16/05/2026

🏆 গৌরবের আরেকটি অর্জন 🏆

শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের জন্য আজ একটি অন্যতম আনন্দের দিন। 🎉

Art Bangladesh আয়োজিত দেশব্যাপী অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এ এসটিসিপিসি এর ২ জন শিক্ষার্থী দেশ সেরা ১০০ জন নির্বাচিত তালিকায় জাতীয় পর্যায়ে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। 🌟

🏅 জাতীয় পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থী (২ জন):
👩‍🎨 আদরিনা ওয়াসিকা রিজভী — শ্রেণি: ৮ম
👩‍🎨 মুশফিকা রশিদ তাফসি — শ্রেণি: ৯ম

✨ এই অর্জন আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা, পরিশ্রম এবং প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষার প্রতিফলন।

🎖️ আজ ১৬ মে, ২০২৬ তারিখ শনিবার শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন অত্র প্রতিষ্ঠানের চারু ও কারু বিষয়ের সহকারী শিক্ষক জনাব তারিকুল ইসলাম।

💐 অভিনন্দন ও শুভকামনা রইলো আমাদের গর্বিত শিক্ষার্থীদের জন্য।

Photos from Shaheed Lieutenant Tanzim Cantonment Public School and College-SLTCPSC RAMU's post 16/05/2026

🏆 অভিনন্দন ও শুভেচ্ছা 🏆

📌 জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতা–২০২৬ এ শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর শিক্ষার্থীদের অসাধারণ অর্জন।

🥉 মাহাথির মোহাম্মদ
প্রোগ্রামিং (হাইস্কুল পর্যায়)
আঞ্চলিক পর্যায়ে নির্বাচিত – ৩য় স্থান

🥈 খালিদ মাশরুর সাইফ
কুইজ (হাইস্কুল পর্যায়)
আঞ্চলিক পর্যায়ে নির্বাচিত – ২য় স্থান

👥 আজ ১৬ মে, ২০২৬ তারিখ শনিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET) এ অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় এসটিসিপিসি এর এই শিক্ষার্থীবৃন্দ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছে।

👏 সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জানাই আন্তরিক অভিনন্দন এই গৌরবময় অর্জনের জন্য।

Want your school to be the top-listed School/college in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Ramu Cantonment
Cox's Bazar
4730