Friends Law Academy

Friends Law Academy Friends law academy is pioneer Institute in the field of legal studies.

Friends law academy is a profitless legal service page which provides fantabulous academic assistance to the student of law to achieve their goals

14/11/2025

মানি স্যুট দায়ের করার পদ্ধতি বিভিন্ন রকম।

যেমন --

(১)সাধারণত পাওনা টাকা আদায়ের জন্য আর্থিক এখতিয়ার সাপেক্ষে সর্বনিম্ন পর্যায়ের দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে।

(২) বিনিময়যোগ্য দলিলের ক্ষেত্রে, আদেশ নং ৩৭ এর ২ বিধি অনুসারে সংক্ষিপ্ত কার্যধারা( summary suit) গ্রহণ করা যাবে।

(৩)set off & cross claims এর আবেদন করার মাধ্যমে,

(৪)ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক টাকা পাওনা হলে অর্থঋণ আদালতে মামলা দায়ের করা যায়।

(৫) একজন শ্রমিক টাকা আদায়ের জন্য শ্রম আদালতে মামলা দায়ের করতে পারে।

(৬) সরকারি পাওনার ক্ষেত্রে অর্থঋণ আদালতে মামলা দায়ের করা যায়।

এগুলো সবই দেওয়ানি প্রকৃতির মামলা।
(Collected)

09/11/2025

#পিপি কী এবং জিপি কী??
~~সরকারের পক্ষে জেলা আদালতে যারা ফৌজদারী মামলা পরিচালনা করেন তাদের বলে পাবলিক প্রসিকিউটর।এরা এডভোকেট থেকে নিয়োগপ্রাপ্ত হন।এদের সহায়তা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর।
আর যারা সরকারের পক্ষে দেওয়ানি মামলা পরিচালনা করেন তাদের বলে গভর্নমেন্ট প্লিডার(জিপি)।এদের সহায়তা করেন এজিপি।

একটি জেলায় পিপি একজনই।তবে স্পেশাল পিপি একাধিকা হতে পারে এবং এপিপি অবশ্যই একাধিক।

আবার জিপির ক্ষেত্রেও তাই।

সুপ্রিমকোর্ট এর ক্ষেত্রে এই পদটির নাম হলো এটর্নি জেনারেল।
তাকে সহায়তা করেন অতি:, ডেপুটি, এবং সহকারী এটর্নি জেনারেলরা।
এটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষে সর্বোচ্চ আইনকর্মকর্তা।তিনি বাংলাদেশের যে কোন আদালতে সরকারের পক্ষে মামলা পরিচালনা করতে পারেন এমনকি বিদেশেও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট মামলা যেমন, বাংলাদেশ ব্যাংক অর্থ কেলেঙ্কারি মামলায় তিনি রাষ্ট্রের প্রধান আইনকর্মকর্তা হিসেবে প্রতিনিধিত্ব করবেন।

এটর্নি জেনারেল একটি বিধিবদ্ধ পদ।এটির কোন শপথ নাই।রাষ্ট্রপতি চাইলে সকালে একজনকে আর বিকেলে আরেকজনকে নিয়োগ দিতে পারেন।

সম্প্রতি প্রকাশিত এপিলেট ডিভিশন এর রায়ের আলোকে পদমর্যাদাক্রম নং ৮

তবে পিপি/জিপির ক্ষেত্রে এই রকম কোন ক্রম নেই।সরকার এদের নামমাত্র বেতন দিয়ে থাকেন।

#বিস্তারিত জানুন,
CrPC, 1898, section 492-95.
CPC, 1908,
এবং Article 64 of our Constitutio

©Hasan Zahid

07/08/2025

" A good face is the best letter of recommendation."
___ Queen Elizabeth

29/05/2025

★ একনজরে CrPC ২য় তফসিলের কলামসমূহ :
১ম কলাম-- পেনাল কোডের ধারা:
২য় কলাম-- অপরাধের নাম:
৩য় কলাম-- আমলযোগ্য নাকি আমল-অযোগ্য?
৪র্থ কলাম-- প্রথমে ওয়ারেন্ট নাকি সমন দেওয়া হবে?
৫ম কলাম-- জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য?
৬ষ্ঠ কলাম-- আপোসযোগ্য নাকি আপস অযোগ্য?
৭ম কলাম-- পেনাল কোড মোতাবেক শাস্তি:
৮ম কলাম-- বিচার যোগ্য আদালতের নাম:

03/05/2025

Bar Council Preliminary Question 2023
#বার_কাউন্সিল

27/04/2025

Bar Council Preliminary Question 2025

08/04/2025

★ Plea Bargaining কি?
Plea Bargaining কথাটির শাব্দিক অর্থ হলো শাস্তি লাগবের উদ্দেশ্যে দোষ স্বীকার করা। ফৌজদারী আইনে Plea Bargaining বলতে বোঝায় ফরিয়াদি ও আসামীর মধ্যে এমন এক ধরনের সমঝোতা প্রস্তাব যেখানে আসামীর বিরুদ্ধে আনীত গুরুতর অভিযোগের পরিবর্তে লঘু দণ্ডের অভিযোগ আনয়ন করা হয় কিংবা বিচারক কতৃক শাস্তি হ্রাস করার আনুষ্ঠানিক প্রস্তাবের প্রেক্ষিতে আসামী নিজেকে নির্দোষ দাবি না করে দোষ স্বীকার করে নেয়।

07/04/2025

★ ওয়ার্কিং পর্চা / ওয়ার্কিং খতিয়ান কাকে বলে?

উত্তর: ইহা এমন একটি খতিয়ান বা কাগজ যা রেকর্ড পরিচালনা কালিন সময় প্রতিটা জমির মালিকের নাম, ঠিকানা,সাবেক দাগ, হাল দাগ, জমির পরিমান, মালিক সংখ্যা, এবং কি সূত্রে উক্ত জমি রেকর্ডের অন্তর্ভুক্ত হলো তা এই পর্চা হতে জানা যায়। সাধারণত এই পর্চা হাতে লেখা হয়ে থাকে।
©

05/04/2025

"কোর্ট ম্যারেজে হুশিঁয়ার নয়তো কাঁদবেন সারাজীবন"

বিশ্বাস করুন আর নাই করুন আইনগতভাবে কোর্ট ম্যারেজ বলে কিছু নেই।অনেক উঠতি বয়সী প্রেমিক-প্রেমিকা পরিবারের অমতে কোর্টে গিয়ে কিছু কাগজপত্রের প্রক্রিয়া সম্পন্ন করেই ভাবেন আইনগতভাবে তাদের বিয়ে হয়ে গেছে। তারা এখন স্বামী-স্ত্রী এবং একসাথে বসবাস করতে পারবে।যুবক-যুবতি বা নারী-পুরুষ স্বামী-স্ত্রী হিসাবে একত্রে বসবাস করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে যে হলফনামা সম্পাদন করে থাকে, তাই কোর্ট ম্যারেজ নামে পরিচিত। এর কোন আইনগত ভিত্তি নেই।
এই রুপ কোন বিয়ে যদি কাজী অফিসে রেজিষ্ট্রী না করা হয় তাহলে আইনগত কোন ভিত্তি থাকবেনা। কোন এক সময় যদি এক পক্ষ অন্য পক্ষকে ত্যাগ করে তাহলে আইনগত কোন প্রতিকার পাবেনা।

তিনশত টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নোটারি পাবলিকের কার্যালয়ে কিংবা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের কার্যালয়ে গিয়ে হলফনামা করাকে বিয়ে বলে অভিহিত করা হয়। অথচ এফিডেভিট বা হলফনামা শুধুই একটি ঘোষণাপত্র। আইনানুযায়ী কাবিন রেজিষ্ট্রী ও আকদ সম্পন্ন করেই কেবল ঘোষণার জন্য এফিডেভিট করা যাবে।আবেগঘন সিদ্ধান্ত নিয়ে অনেক তরুণ তরুণীর ভুল ধারণা হয় যে, শুধুমাত্র এফিডেভিট করে বিয়ে করলে বন্ধন শক্ত হয়। কাজী অফিসে বিয়ের জন্য বিরাট অঙ্কের ফিস দিতে হয় বলে কোর্ট ম্যারেজকে অধিকতর ভাল মনে করে তারা।
তাই সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ, আসুন কাজীর মাধ্যমে বিবাহ নিবন্ধন করি, নিরাপদ থাকি।

05/04/2025

★ Culpable Homicide কখন Murder হিসেবে গণ্য হবে?
যদি কোন Culpable Homicide ৩০০ ধারার প্রথম অংশে উল্লেখিত ৪ টি অনুচ্ছেদের যেকোনো একটি অনুচ্ছেদের শর্তপূরণ করে এবং দ্বিতীয় অংশের উল্লেখিত ৫ টি ব্যাতিক্রমের মধ্যে না পড়ে, তাহলে Culpable Homicide কখন Murder হিসেবে গণ্য হবে।

03/04/2025

★ বেআইনিভাবে নিষেধাজ্ঞা লাভের ফলে ক্ষতি হওয়ার মামলা দায়েরের তামাদি মেয়াদ ___ ৬ বছর

03/04/2025

★ দলিল স্বীকার করার জন্য মোকদ্দমার একপক্ষ অন্যপক্ষকে আহবান করতে পারে নোটিশ জারির তারিখ হতে ___ ১৫ দিনের মধ্যে

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Friends Law Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Friends Law Academy:

Shortcuts

Share

Category