08/04/2019
আমার শিক্ষক-১
স্কুলে আমার একজন স্যার ছিলো, ওনার সাথে প্রচুর সময় কাটিয়েছি এবং এখনো সময় কাটাই স্কুলে গেলেই। ব্যাক্তিগত ভাবে ওনি প্রচুর সৎ ছিলেন, কোন কিছুর প্রতি ওনার লোভ দেখি নাই কখনো। একটা ছোট্ট ঘটনা শেয়ার করি ওনার , হয়ত ধীরে ধীরে অনেক কিছুই বলা হয়ে যাবে।
ওনি মাটির ব্যাংকে টাকা জমাতেন, নীল কালারের মাটির ব্যাংক। কোয়ান্টামের মাটির ব্যাংক ছিলো সেগুলো, যে টাকাটা কোয়ান্টাম ফান্ড হয়ে কারও না কারও সাহায্যের জন্য পৌঁছে যেত।
স্কুল হোস্টেলের প্রায় পুরোটা সময় আমি ওনার সাথেই কাটিয়েছি, এমনকি একই রুমে থেকেছি আর একই সাথে খাবার খেয়েছি। একবার আমি স্কুল থেকে ৪-৫ কিলো দূরে একটা কাজে যাই, ফেরার সময় ওনার সাথে দেখা হয়ে গেল। তো এক গাড়িতে আসার সময় ওনি ভাড়া দেয়ার আগেই আমি ওনার ভাড়াটা দিয়ে দিলাম, ওনি বাধা দিলেন কিন্তু অনেকটা জোড় করেই আমি ভাড়াটা দিয়ে দিলাম, যেটা আমি প্রায়ই করার চেষ্টা করি।
আসল ঘটনা সেটা ছিলো না, হোস্টেলে ফিরে রুমে আসার সাথে সাথেই দেখালাম ওনি ভাড়ার সম পরিমাণ টাকা সেই নীল রঙের মাটির ব্যাংকে জমা করে দিলেন।
ঘটনাটা আমি দেখে ফেললাম আর ওনি আমার উপস্থিতি বুঝতে পেরে বললেন, "এই টাকা তো আমার বাজেট থেকে খরচ হওয়ার কথা ছিলো এমনিতেই, মনে করলাম খরচ হয়ে গেলো।"
সেদিনের সেই ঘটনা আমাকে অনেক কিছুই শিক্ষা দিয়েছে।
প্রথমত দান করতে অনুপ্রাণিত করেছে অতীতের চেয়ে বেশি,
তারপর অায়-ব্যয় আর সঞ্চয়ে যে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হয় সেটা শিখিয়েছে,
অন্যের সাহায্যে নিজের বেঁচে যাওয়া অর্থের অপচয় না করতে অনুপ্রাণিত করেছে,
অারও হয়ত অনেক অনেক অনেক এবং অনেক কিছুই.....
তিনি আর কেউ নন, আমাদেরই শ্রদ্ধেয় বিকাশ স্যার