10/09/2026
কক্সবাজার জব ও ক্যারিয়ার ফেয়ার ২০২৬
কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ও ক্যারিয়ার কাউন্সিলিং সেবা প্রদান
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
bdjobs.com-এর উদ্যোগে আজ ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার কক্সবাজারের কনভেনশন হলে দিনব্যাপী 'Cox’s Bazar Job & Career Fair 2026' অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০:০০টা থেকে শুরু হওয়া এই জব ফেয়ারে কক্সবাজারের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
উক্ত ক্যারিয়ার ফেয়ারে বিশেষ নজর কাড়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় (CBIU)। বিশ্ববিদ্যালয়টির স্টলে উপস্থিত চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীদের ক্যারিয়ার সংক্রান্ত দিকনির্দেশনা, ক্যারিয়ার কাউন্সিলিং এবং ভর্তিবিষয়ক সার্বিক সহায়তা প্রদান করা হয়।
এই মেলায় কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এডমিশন অফিসার উম্মে হানী জেরিন এবং নিলুপা। তারা দর্শনার্থী ও চাকরীপ্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের উজ্জ্বল ক্যারিয়ার গঠনে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও সুযোগ-সুবিধা তুলে ধরেন।
দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে নিয়োগ সংক্রান্ত পরামর্শ দেন। মেলার প্রধান উদ্দেশ্য ছিল জেলার তরুণ ও চাকরিপ্রার্থীদের উপযুক্ত কর্মসংস্থান এবং সঠিক দিকনির্দেশনা প্রদান করা, যা দিনশেষ সফলভাবে সম্পন্ন হয়েছে।