15/05/2026
আগামীকাল HSC-2026 রিভিশন ব্যাচে ত্রিকোণমিতিক অনুপাতের শেষ ক্লাস হবে। ছবির হিজিবিজি লেখাগুলো ঐ ক্লাসের জন্য নিজের প্রস্তুতির অংশবিশেষ। যদিও এই অধ্যায়টা HSC-2027 ব্যাচকে এই মাসে পড়াইছি। HSC-2026 নিয়মিত ব্যাচকেও গত বছর পড়িয়েছি। মূল কথায় ফিরি।
একজন অনলাইন টিচারের বিভিন্ন ভুল নিয়ে ফেসবুকে বহু কথাবার্তা হচ্ছে। উনার ভুলের অনেক ভিডিও দিয়ে ফেসবুক সয়লাব। অনলাইন ব্যাচের ক্লাস জীবনে কোনোদিন করানো হয় নাই। তাই অনলাইন ক্লাসের চ্যালেঞ্জ নিয়ে কিছু বলা সম্ভব না। তবে অফলাইন ব্যাচে যেহেতু প্রতিদিন একাধিক ক্লাস নিই, তাই অফলাইন ক্লাসের চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবো।
যদি একটা অফলাইন ব্যাচে ৩০ জন স্টুডেন্ট থাকে, তাহলে ৬০ টা চোখ আমার কার্যক্রম দেখতেছে। ধরে দিলাম, মনোযোগ দিয়ে দেখতেছে ২০ জন, ৪০ টা চোখ। তার মাঝে অন্তত ১০ জন তো থাকবেই, যারা ক্লাস বুঝার চেষ্টা করতেছে। ফলে এইখানে কোনো কিছু ভুল লিখলে কেউ না কেউ সেটার ব্যাপারে প্রশ্ন তুলবেই। তাই ছোট-খাটো ভুল যখনই হয়, তখন সাথে সাথে সেটা ঠিক করার সুযোগ থাকে। তবে আমার ছোটখাটো ভুল হয়। এটা হওয়াটাই স্বাভাবিক। না হওয়াটা অস্বাভাবিক।
আমি যেহেতু একাধিক বিষয় পড়াই, তাই আমার চ্যালেঞ্জটা একটু অন্যরকম। আইসিটি ক্লাস নেয়ার আগে এখন অতিরিক্ত কোনো প্রস্তুতি নেই না বললেই চলে। আর গ্র্যাজুয়েশন CSE তে হওয়ার কারণে আইসিটিতে আলাদা একটা আত্মবিশ্বাস কাজ করে।
কিন্তু ম্যাথ-ফিজিক্সে যেই ক্লাসটা স্টুডেন্টদের পরের দিন করাবো, সেটা অবশ্যই আগের দিন নিজেকে নিজে করাই। এটা আমার দৈনন্দিন রুটিনের একটা অংশ হয়ে গেছে। এই পদ্ধতিটা আমি শিখেছি আমার চুয়েটের কিছু শিক্ষকের কাছ থেকে। উনাদের মাঝে একজন একটা কথা বলতেন, "যেটা তুমি নিজেকে নিজে পড়াতে পারবে না, সেটা তুমি অন্য ১০-২০ জনকে একসাথে কিভাবে পড়াবে।" অথচ উনারা পিএইচডি করা শিক্ষক। তাও ক্লাসের আগে প্রস্তুতি নেন। শিক্ষক, চিকিৎসক, দক্ষ আইনজীবী - এই তিন পেশার মানুষের প্রতিনিয়ত পড়ালেখা করতে হয়। এটা ধ্রুব সত্য.....