একজন খান সাহেব অতঃপর একটি ইলিশিয়ার জন্ম কথন।( AI Voice Audio Version)
ইলিশিয়া জ.বে পরিবার
আমরা জ.বে উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্র?
02/07/2021
আসসালামু আলাইকুম। ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যেখানে নিয়মিত আপলোড হচ্ছে বিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর অনলাইন পাঠদান। লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় - YouTube অনলাইন ক্লাস ও অন্যান্য
16/05/2020
(সংক্ষিপ্তাকারে)
কৃতী ব্যক্তিত্ব:(১)
#মরহুম_আলহাজ্ব_খাঁন_সাহেব
#জনাব_মকবুল_আলী_চৌধুরী
☞ইলিশিয়ার জমিদারবাড়ীর প্রতিষ্টাতা
☞যাহার নামে নামকরণ হয় বৃহত্তর পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন এর ডাকঘর মকবুলাবাদ এর৷
☞তিনি মকবুলাবাদ ডাকঘরের প্রতিষ্ঠাতা,
☞তিনি ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
☞তিনি ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের জন্য ৯৯ একর জমি দান করেন।
☞ইলিশিয়া কেন্দ্রীয় জামে মসজিদের জন্য ১০০ একর জমি দান করেন।
☞তিনি মোট ৮৫ টি বিদ্যালয়, মক্তব, মসজিদ ও মাদ্রাসার জন্য প্রায় ৫০০ একর এর উপরে জমি দান করেন।
☞ উনার শিক্ষানুরাগিতা ও প্রজাহিতৈষিতার জন্য ব্রিটিশ সরকার তাঁকে খান সাহেব উপাধিতে ভূষিত করেন।
☞ওনার স্ত্রী পরমশ্রদ্ধেয়া জমিলা বেগম এর নামে তিনি ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
👑খান সাহেব(উপাধি /সম্মাননা/
-খান উপাধির চেয়ে উচ্চতর পদ মর্যাদা৷
বৃটিশ ভারতে জনকল্যানমূলক কাজের জন্য,
মুসলিম সমাজ সেবক দের কে দেয়া সর্বোচ্চ স্বীকৃতি৷৷
খান সাহেব" মূলত মুঘল সাম্রাজ্য মুসলিমদের দ্বারা প্রদত্ত পাবলিক সার্ভিসগুলির স্বীকৃতিস্বরূপ প্রদান করা হতো৷
👑প্রতীক:-(উপরে বৃটিশ শাসকদের মুকুট খচিত/, মাঝখানে মুঘল মুসলিম শাসকদের প্রতিকৃৎ৷ স্বর্ণ/রোপ্য/তামা মিশ্রণে নির্মিত তারকা আকৃতির পদক/মেডেল)৷
-(এই উপাধি প্রাপ্ত মহামানবগণ খান সাহেবের প্রতীক হিসেবে সাদা পাগড়ী ও ব্যবহার করতেন)
👑প্রবর্তক:-বৃটিশ ভারত সরকার৷ভারত সরকার ও গভর্নর-জেনারেলের দ্বারা ব্রিটিশ ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হতো৷
👑প্রবর্তনকাল:-১৯১১ইং সন-
শেষ সম্মাননা প্রদান ১৯৪৭ইং সন৷
👑☞ইলিশিয়া মনুমিয়াজী বাড়ির প্রতিষ্ঠাতা
সর্বজন শ্রদ্ধেয় মরহুম আলহাজ্ব খান সাহেব মকবুল আলী চৌধুরী কতৃক বৃটিশ সরকার হতে দূর্লভ খাঁন সাহেব উপাধি অর্জনকাল-১৯৪০ ইং৷৷
👑☞প্রাপ্তির অন্যতম কারণ:-নতুন সমাজ প্রতিষ্ঠা
নতুন জনপদ প্রতিষ্ঠা, গৃহহীনদের জন্য বসতি ফসলি জমির ব্যবস্হা,অনাবাদি জমি আবাদ করা,সমাজসেবা, জনকল্যাণকর কাজ, দানশীলতা, এক সাথে সহস্র ক্ষূদার্তদের মূখে অন্ন দান, শিক্ষাখাতে অবদান, যেমন বিদ্যালয়, মক্তব, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা, উক্ত প্রতিষ্টানের ব্যয়ভার বহন করার জন্য শহস্র একরের ও অধিক জমি দান করা৷
(যুগে যুগে কীর্তমান অনেক হয়, কিন্তু শহস্র বছরেও খান সাহেব মকবুল আলী চৌধুরী একজন ই হয়)
--
“একজন খাঁন সাহেব,অতঃপর
একটা ইলিশিয়ার জন্মকথন”
☞একদা এক তাগড়া জোয়ান চড়িলেন সাম্পানে,
মন খায়েশে খূব আয়েশে
দিলেন যে পাড়ি অজানা পথের পানে৷
☞মাথার ওপর পাগড়ী তাহার গতরে জামার বাহার,
সঙ্গে ছিলো কর্মচারী বাহারী সব আহার৷
☞ঢেউ এর পরে পাঞ্জা করে
ছুটছে আমোদতরী,
তাইনা দেখে অবাক হলো পাথারের জলপরী৷
☞দিবারাত্রী মাঝিমল্লার নেইতো কোনো ছাড়,
তার ই মধ্যে হানা দিলো বারিষধারায় আষাঢ়৷
☞ঝড়ো হাওয়া হার মানিয়ে পক্ষ খানেক পরে,
আমোদ তরী ভিড়িলো যে অজানা এক চরে৷
☞মূগ্ধ হলো মিয়ার বেটা, চরের পরে দেখিয়া ঢেউ এর খেল,
—কৈ গেলিরে তোরা সবে নোঙর টা তো ফেল
☞খড়ম পায়ে তড়গড়িয়ে নামিলেন সৈকতে,
সেদিন এর সৈকত আজি রুপিলেন যানপথে৷
☞অনেক হলো গল্প কথা রূপকথার ই ছলে, -এবার তবে খূজে দেখি
লোকজনা কি বলে৷
☞মকবুল আলী নামটা তাহার মিয়াজি বাপের পুত,
সহায় সম্পদ ফেলে তিনি মারতে গেলেন ভূত৷
☞ঝোপে কূপে ভরা ছিলো ম্যানগ্রোভ এলাকাটায়,
অনাবাদি আবাদ হলো খানদানি লাঠির পিঠায়৷
☞বাঘ ভাল্লুক তাড়ালেন তিনি জংলা হলো সাফ,
ধন্য তাহার জীবনখানা ধন্য তাহার বাপ৷
☞যেখান টা তে একদা ছিলো সাপ,ব্যঙ আর কুমির৷
সেখান টা তে জন্মনিলো রাজা প্রজা আমির৷
☞ফললো ফসল রাশি রাশি গোলা ভর্তি ধান,
অনাবাদি জায়গাটা তাই ফিরে পেলো নতুন প্রাণ৷
☞পুকুর ভর্তি মাছের ঝাক
আর গোয়াল।বাচুর ছানায়,
খাঁন সাহেব উপাধিটা
শুধুই।তাকে মানায়৷
☞ঝাকে ঝাকে রুপালী ইলিশ পাশের নদীর তীরে,
এলাকাটার নাম যে গেলো ইলিশিয়া 'য় ফিরে৷
☞ইলিশিয়া গ্রামটা গুটাই খান সাহেবের আবাদ,
নামের সাথে মিল রেখে তাই ডাক যে মকবুলাবাদ৷
☞এইতো গেলো আবাদ বচন পড়ালেখা চাই,
-বিবির নামে গড়লেন তিনি
জমিলা বেগম হাই৷
☞মাটির দেয়াল দিয়ে শুরু মডেল প্রাইমারীর,
-অতঃপরে হাই যে হলো নামেতে
সেই নারীর৷
☞খাল বিল আর নদীনালা রইলো না আর পতিত,
এক নিমিষে বদলে গেলো ইলিশিয়ার অতীত৷
☞তৈরি হলো খানদানী এক বসতভিটায় আবাস,
যেখান টাতে এখন আছে জমিদারবর্গের নিবাস৷
☞অল্প দু এক প্রজা নিয়ে মানববসত শুরু,
ডেবডেবীতে পালিতো হলো মহিষ ছাগল গরু৷
☞এমনি করে আস্তে ধীরে বদলিলো সভ্যতা,
কয়েক লাইনে শেষ হবেনা ইলিশিয়ার ইতিকথা৷
☞যার কৃতীতে সৃষ্টি হলো সভ্য এক জনপদ জীবন বাধ-এর
সালাম জানাই তাহার পরে অবদান আছে যাদের৷
☞নামটা তাহার লিখা রবে,
দিয়ে স্বর্ণকালী,
ইলিশিয়ার প্রতিষ্টাতা খাঁন সাহেব মকবুল আলী৷৷
✂(সংক্ষেপিত)
📝সাদমান তানজিদ!
প্রাক্তন ছাত্র(ব্যাচ-০৭)
🌴(ইঃজঃবেঃউঃবি)
এ্যডমিন ইলিশিয়া জঃবে পরিবার
20/05/2018
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Cox's Bazar
4740