Openart ART School

Openart ART School A Great Known Art School in Cox's Bazar. Kidz Zone For Creative Exploration. Kidz Zone for Creative Exploration.

Here kids will paint their hope and will craft their world.

আমাদের কথা:

আমাদের শিশুরা প্রাণময়, সৃজনশীল, কর্মী, কল্পনাপ্রবন আর পরিবেশবোধে সুনাগরিক হয়ে গড়ে উঠতে চায়।আমরাও চাই তারা মননশীল চর্চার মাধ্যমে, সুন্দরের মাঝে বড় হয়ে উঠুক।
কেননা তারাইতো রচনা করবে আগামী দিনের সমাজ, উপহার দেবে আরও সুন্দর, ভালো ও উন্নততর সভ্যতা। শিশু-কিশোরদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশেও শিল্পকলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা

পালন করে। শিল্পকলার চর্চাকে ছোট করে দেখে কোন জাতিই তার বুদ্ধিবৃত্তিক উন্নতির সাথে বাস্তব জীবনের সার্বিক উন্নতি আনতে পারে না। বিশ্বখ্যাত চিত্রশিল্পী এস.এম.সুলতান বলেছেন- “কোন শিক্ষাই পূর্ণাঙ্গ হয়না যদি তাকে শিল্পকলা শিক্ষা না দেওয়া হয়’’। শিল্পকলা শিক্ষা ব্যক্তিগত রুচিবোধ জাগিয়ে তোলে।

আমরা সেই লক্ষ্যে ওপেনআর্ট আর্ট স্কুলে ছোট বড় সকলের জন্য চারুকলা শিক্ষার উদ্যোগ গ্রহণ করেছি। যত্নশীল বাবা-মা আর চারুকলা শিক্ষায় উৎসাহী শিশু-কিশোরদের এই সুখবর জানিয়ে দিয়ে এ উদ্যোগের সার্থক রূপায়নে অংশ নেবেন।

আনন্দন শিশুভুবনের শিক্ষাক্রম:

চারুকলার এ জগৎ শুধু ছবি আঁকায় সংকীর্ণ না রেখে সকল শিল্পের সমন্বয়ে মজাদার শিক্ষাক্রমে সাজানো হয়েছে।

ড্রইং, পেইন্টিং, ভাষ্কর্য, নকশা, কোলাজ, স্থাপত্য ও পরিবেশবোধ, পটারি মেকিং, পেপার ফোল্ডিং, পরিত্যক্ত জিনিস দিয়ে নানা শিল্প গড়া, ইনস্টলেশন আর্ট, পাবলিক আর্ট, পারফরমেন্স আর্ট, ইন্টিরিয়র ডেকোরেশন, ক্যালিওগ্রাফী, উৎসব উপকরণ তৈরী, ছবি বাঁধাই ও প্রদর্শনী সাজানো, ফ্যাশন ডিজাইন, প্রকৃতি পাঠ, আবৃত্তি, এগুলির সাথে সাথে শিল্পকলার ইতিহাস ও সমাজে শিল্পের অবস্থান চর্চা, ছড়া ও কবিতা চর্চা, গান শোনা, বিখ্যাত ফিল্ম দেখা ও পাঠচক্র।

শিশুদের জন্য এই বিরাট সিলেবাস সহজ ও সাবলীল খেলার আনন্দে বাস্তবায়ন, জাতীয় ও আন্তর্জাতিক শিশু চারুকলা উৎসবে তাদের অংশগ্রহণ আর নানা উৎসব অনুষ্ঠানের বার্ষিক পরিকল্পনা সহ সব মিলিয়ে শিশুদের এই জগৎ সার্থক হয়ে উঠবে বলে আশা রাখি।


ওপেনআর্ট আর্ট স্কুলের বিভাগসমূহ
আঁকার আনন্দে নন্দন

আনন্দ:
৪ থেকে ৮ বছরের শিশুদের জন্য উন্মুক্ত রঙীন ভুবন

অংকন:
৮ থেকে ১৪ বছর বয়সের শিশু-কিশোরদের জন্য
প্রকৃতি পাঠ ও প্রাথমিক অনুশীলন

নন্দন:
১৫ বছর থেকে বড়দের জন্য তিনটি শাখায় ৩ বছরের
সার্টিফিকেট কোর্স -
(১) ড্রইং (২) পেইন্টিং (৩) ক্রাফট্স

সৃজন:
১২ বছর থেকে বড়দের জন্য ৭ বছরের প্রফেশনাল কোর্স -
১। ড্রইং ২। ট্রেডিশনাল আর্ট ৩। ল্যান্ডস্কেপ
৪। স্টিল লাইফ ৫। ফিগার স্টাডী ৬। আর্ট টু ডে
৭। ক্রিয়েশন।

এছাড়াও তরুণদের জন্য ডিজাইন, জলরং, অয়েল পেইন্টিং, এ্যাক্রেলিক পেইন্টিং, ছাপচিত্র, ভাষ্কর্য, ব্লক, বাটিক, স্প্রে রঙ ইত্যাদি এবং আর্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ভর্তি প্রস্তুতি প্রশিক্ষণ রয়েছে।

নিয়মিত ক্লাস চলছে ...

১৪৩৩-এর হাইপারলিঙ্কপান্তা-ইলিশের স্মৃতি এখন ডিজিটাল ক্লাউডে বন্দি,আর ক্যালেন্ডারের লাল কালিটা যেন একটা ভাঙা পিক্সেল।শুভ ...
14/04/2026

১৪৩৩-এর হাইপারলিঙ্ক

পান্তা-ইলিশের স্মৃতি এখন ডিজিটাল ক্লাউডে বন্দি,
আর ক্যালেন্ডারের লাল কালিটা যেন একটা ভাঙা পিক্সেল।
শুভ নববর্ষ!
অথবা বলা ভালো— শুভ রিলোড!
আমরা কি আজ হালখাতা খুলছি?
নাকি মাল্টিভার্সের কোনো এক সমান্তরাল পাতায়
পুরানো ঋণের স্ক্রিনশট ডিলিট করছি মাত্র?
মঙ্গল শোভাযাত্রার মুখোশগুলো আজ কথা বলে ওঠে—
তারা জিজ্ঞেস করে, ‘তোমার কিবোর্ডে কি এখনো ঘাম লেগে থাকে?’
বৈশাখ মানে এখন কেবল তপ্ত তামাটে আকাশ নয়,
বৈশাখ মানে একটা অ্যালগরিদম,
যা আমাদের শেখায় কীভাবে নতুন করে ‘আপডেট’ হতে হয়।
এসো, ১৪৩৩-এর এই গ্লিচ-ভরা সকালে
আমরা একে অপরকে চিনে নিই
কোনো ফিল্টার ছাড়া, কোনো মেটা-ডেটা ছাড়াই।
সবুজ ঘাসের ওপর পা রাখা মানেই আজ—
পৃথিবীর হার্ডড্রাইভে আবার সচল হওয়া।

বাংলাদেশ চিরজীবী হোক
26/03/2026

বাংলাদেশ চিরজীবী হোক

31/12/2025

আমাদের শিশু ও তরুণ শিল্পী এবং তাদের গর্বিত মা-বাবা, আমাদের সম্মানিত অভিভাবক 🎨 *নতুন ক্যানভাস, নতুন রঙ: শুভ ২০২৬!* 🖌️
আমাদের শিশু ও তরুণ শিল্পী এবং তাদের গর্বিত মা-বাবা, আমাদের সম্মানিত অভিভাবক সবাইকে নববর্ষের শুভেচ্ছা!

২০২৬ সালে পা রাখার সাথে সাথে, আমরা সামনের বছরটিকে একটি ফাঁকা ক্যানভাস হিসাবে দেখছি—আমাদের শিশুদের উজ্জ্বল ধারণা, সাহসী স্ট্রোক এবং দুর্দান্ত কল্পনার জন্য অপেক্ষা করছি। এই বছর, আমাদের লক্ষ্য হল প্রতিটি শিক্ষার্থীকে তাদের অনন্য "রঙ" খুঁজে পেতে এবং প্রতিটি "ভুল"কে মাস্টারপিসে পরিণত করতে সাহায্য করা।

শিক্ষার্থী বন্ধুরা, বড় বড় স্বপ্ন দেখতে থাকো এবং অনেক অনেক ছবি আঁকতে থাকো!

সম্মানিত অভিভাবক, আপনার বাড়িতে সৃজনশীলতা লালন করার জন্য এবং আপনার সন্তানের শৈল্পিক যাত্রার অংশ হতে আমাদের বিশ্বাস করার জন্য আপনাকে ধন্যবাদ।

আসুন ২০২৬ সালকে সবচেয়ে প্রাণবন্ত বছর করে তুলি!
*আপনার ২০২৬ সালটি একেবারে নতুন রঙের প্যালেটের মতো রঙিন হোক!* 🎨 নববর্ষের শুভেচ্ছা!

26/07/2025

হাতের সুন্দর লেখা

20/07/2025

আসছে বিশ্ব বন্ধু দিবস। অবশ্য প্রতিটি দিনই বন্ধু দিবস। কেননা বন্ধু ছাড়া আমাদের চলেই না।
বন্ধুকে নিয়ে তোমার গান, ছড়া, কবিতা অথবা বন্ধুকে লেখা চিঠি পড়ার ভিডিও পাঠিয়ে দাও। ভিডিওর ব্যপ্তি সর্বোচ্চ ১ মিনিট। পাঠাবে ২৭ জুলাই ২০২৫ এর মধ্যে।
পাঠাবে 01617-072373 এই নাম্বারের হোয়াটসঅ্যাপে।

ছবি : কংকাবতী, নির্ভয়, জুহায়রা, মুনাম।

14/04/2025

১৪৩২
শুভ নববর্ষ~~
নতুন বছর আমাদের সকলের জন্যে শান্তি নিয়ে আসুক। প্রতিটা দিন হোক আনন্দময় ও স্বস্তির~~

স্বাধীনতা তুমি গণমানুষের সদহাস্য মুখস্বাধীনতা তুমি মনের মাঝে অক্লান্ত সুখ~~আজ মহান স্বাধীনতা দিবসে একমাত্র কামনা- আসুক প...
26/03/2025

স্বাধীনতা তুমি গণমানুষের সদহাস্য মুখ
স্বাধীনতা তুমি মনের মাঝে অক্লান্ত সুখ
~~
আজ মহান স্বাধীনতা দিবসে একমাত্র কামনা- আসুক প্রকৃত স্বাধীনতা সবার জন্যে

'জান দিয়েছে দেয়নি তবুবাংলা ভাষার মান,নির্ভয়ে তাই গাইতে পারিএমন ভাষার গান।' -মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উ...
21/02/2025

'জান দিয়েছে দেয়নি তবু
বাংলা ভাষার মান,
নির্ভয়ে তাই গাইতে পারি
এমন ভাষার গান।' -
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

বিজয় দিবস আমাদের জাতীয় গৌরব এবং স্বাধীনতার প্রতীক। এটি শুধু একটি দিন নয়, বরং এটি আমাদের ইতিহাসের ভিত্তি। এই দিনে আমরা...
16/12/2024

বিজয় দিবস আমাদের জাতীয় গৌরব এবং স্বাধীনতার প্রতীক। এটি শুধু একটি দিন নয়, বরং এটি আমাদের ইতিহাসের ভিত্তি। এই দিনে আমরা স্মরণ করি সেই সকল বীর মুক্তিযোদ্ধাকে, যারা তাদের জীবন উৎসর্গ করেছেন একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

ছবি: প্রজ্ঞা দেবী, দ্বিতীয় শ্রেণি

গত ৮ নভেম্বর ছিল বার্ষিক শিক্ষা ভ্রমণ ২০২৪।আমাদের প্রাণপ্রিয় শিশুশিল্পীদের অভিনন্দন জানাতেই হয়! এত চমৎকার পারফরমেন্স ত...
10/11/2024

গত ৮ নভেম্বর ছিল বার্ষিক শিক্ষা ভ্রমণ ২০২৪।

আমাদের প্রাণপ্রিয় শিশুশিল্পীদের অভিনন্দন জানাতেই হয়! এত চমৎকার পারফরমেন্স তারা করেছে, আমি অভিভূত! আনন্দিত! অভিনন্দন আমাদের শিশুশিল্পীদের গর্বিত মাতাপিতা... আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের ঋদ্ধ করেছে। অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা সবার জন্যে

খেলাধুলা, আঁকিবুকি, পারফমেন্স আর্ট করতে করতে সময়টা এতো দ্রুত শেষ হয়ে গেলো! আবার ফিরে পেতে মন চাইছে...

নিচে ঐ দিনের প্রতিচ্ছবি

Address

Cox's Bazar Model High School, Airport Road
Cox's Bazar
4700

Opening Hours

03:00 - 17:00

Telephone

+8801713641302

Alerts

Be the first to know and let us send you an email when Openart ART School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Openart ART School:

Shortcuts

Share

Category