31/10/2020
জুরুরি নোটিশঃ
এত দ্বারা সেন্টমার্টিন বি,এন ইসলামিক স্কুল এন্ড কলেজের ৬ষ্ট থেকে ১০ম শ্রেণির ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে, ০১-১১-২০২০ ইং তারিখ হতে মাউশি এর নির্দেশনা মোতাবেক এসাইন্টমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। একমাস ব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া চলবে। এই একমাস প্রত্যেককে নিজ নিজ ঘরে অবস্থান করে মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহন নিশ্চিত করতে হবে। উক্ত সময়ে কেউ বাড়ির বাহিরে ( আত্মীয়- স্বজনের বাড়িতে) কোনক্রমেই যাওয়া যাবে না। মুল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহন না করলে ২০২১ সালে পরবর্তী ক্লাসে প্রমোশন দেয়া হবে না। মূল্যায়ন পরীক্ষা( এসাইন্টমেন্ট) তৈরির জন্য যা আগে তৈরি করে রাখতে হবে তা হলো
১। A4 সাইজের কাগজের খাতা
২। খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণি, রোল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে।
৩। প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরী করতে হবে।
৪। খাতায় কোন ভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না।
৫। সব গুলো খাতা একই সাইজের হতে হবে।
৬। হাতের লেখা সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে।
৭। অন্য জনের থেকে দেখে এসাইন্টমেন্ট তৈরি করা যাবে না।
৮। নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে এসাইন্টমেন্ট তৈরি করতে হবে যাতে তোমাদের শিখন ফল প্রতিফলিত হয়।
৯। শিক্ষকের দেয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে।
১০। জমাদানের ব্যর্থতার জন্য কোন প্রকার সুপারিশ, অনুরোধ, আবেদনপত্র গ্রহন করা হবে না।
★ সবাই ঘরে থাক, নিরাপদে থাক। স্বাস্থ্যবিধি মেনে চল।
★ নিজে নিরাপদ থাক এবং অন্যকে নিরাপদে থাকার জন্য সহযোগিতা কর।
আদেশক্রমে
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
শাহজালাল সরকার স্যার
সেন্টমার্টিন বি,এন ইসলামিক স্কুল এন্ড কলেজ
বিঃদ্রঃ তথ্যটি শেয়ার করুন