মা

মা Mother is Life.......

07/11/2022
21/07/2022

আম্মাকে হারিয়েছি আজ অনেক দিন হয়ে গেল,আমার জীবনের প্রতিটি অধ্যায়ে যিনি ছিলেন অপরিহার্য সেই তিনিই আজ নেই। মায়ের চলে যাওয়াতে ভেতরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। সারাক্ষণই মনে হয় কি যেন নেই। ঘুমাতে গেলে বালিশ হয়ে উঠে পুকুর। কান্নার আওয়াজ কেউ যেন শুনে না অন্ধকার রাতে। অসীম এক স্তব্ধতা প্রতি মুহূর্তেই গ্রাস করে রাখে মন-প্রাণ। নিঃসীম নীরবতাই যেন আনন্দ। আর কাঁদতে চাইনা তারপরও বার বার ভারি ভারি অশ্রু বিন্দু এসে চোখ দুটোকে ঝাঁপসা করে ফেলছে। বিশ্বাস করো মা, তুমি বিহীন প্রতিটি মুহূর্ত যাচ্ছে আমার বিষাদময়। প্রতিটি রাত যাচ্ছে র্নিঘুম ও কাছে না পাওয়ার অতৃপ্ত যন্ত্রণার। মা তুমি কি ছিলে তা প্রতিটি মুহূর্তে উপলব্দি করেছি। বেহেস্ত আমি দেখিনি তবে আমি তোমাকে দেখেছি। তোমাকে পেয়েও আজ আমি হারিয়ে ফেলেছি। আমার খুব ইচ্ছে করে তোমাকে সাথে নিয়ে একটা মুহূর্ত ফিরে পেতে, তোমাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরতে, আম্মা বলে ডাক দিতে, কিন্তু কিছুই আর হয়ে উঠেনা। আজ তুমি হারিয়ে গেছ অনেক দূরে। আমি অনেক ভেবে দেখি ঠিক আমি কি করলে তোমাকে সাথে নিয়ে আরো একবার, একটি সকাল, একটি মুহূর্ত ফিরে পাবো? তোমাকে আবার ও ফিরে পাওয়ার সব যুক্তির কাছে যখন আমি হেরে যায় তখন একটা আত্বনার্দ ও অশ্রু ছাড়া কিছুই থাকেনা। তুমি সবসময় বলতে বুঝবি তবে এখন না আমি চলে যাওয়ার পরে। সত্যি মা প্রতিটি মুহূর্তে আমি বুঝতে পারছি তুমি ছাড়া এই পৃথিবীটা বেশ অন্য রকম।

আমি আর কখনো আমার দুঃখ কষ্ট তোমার কাছে বলতে পারব না। বলা হবে না দোয়া করার জন্য,তুমিও কখনো আমাকে আর বলবেন না, ফাইসেল আমার ঔষধ শেষ হয়েছে, মোবাইলের টাকা শেষ হয়েছে, এটা ওটা শেষ হয়েছে, বাজারে গেলে নিয়ে আসিস, বাজার থেকে এটা ওটা আনিস। আমারও আর কখনো বলা হবে না আম্মা আমাকে খরচের টাকা দেন,শহর থেকে আসার সময় কি খাবে ফোন করে বলা হবে না। শুনা হবে না তোমার সেই কোকিল কন্ঠে কোরআন তেলাওয়াত।খুব ইচ্ছে ছিল এই পৃথিবীতে তোমাকে সুখি মানুষদের দলে আরো বেশি দেখাতে, তবে ভাগ্য এতটাই খারাপ যে, সেই সুভাগ্য আমার হয়ে উঠেনি। দোয়া রইলো মা আল্লাহ্ যেন ওপারে তোমাকে সুখি মানুষদের দলে রাখেন। রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা।
হে আল্লাহ্ তুমি আমার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
আমীন🤲🏻

10/10/2021

আম্মা কেন চলে গেলে এই অবেলায়….😭

মা💚
22/09/2020

মা💚

02/09/2020

আসুন! মা-বাবার জন্য নিয়মিত দোআ করি। ‏খেদমত করি আমরণ।

25/06/2020

📚 “ ঐ ব্যক্তি ধ্বংস হোক!
যে তার বৃদ্ধ পিতা-মাতাকে পেল অথবা তাদের একজনকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত আদায় করতে পারল না। ’’. - মুসলিমঃ ২/৩১৪)-----------

“মায়ের ভালোবাসার মতো পৃথিবীতে আর কিছু নেই। এর কোনো নিয়ম নেই। এটা সবকিছুর ওপরে এবং এই বন্ধনের মাঝে যা কিছুই দাঁড়াক না কেন...
11/12/2019

“মায়ের ভালোবাসার মতো পৃথিবীতে আর কিছু নেই। এর কোনো নিয়ম নেই। এটা সবকিছুর ওপরে এবং এই বন্ধনের মাঝে যা কিছুই দাঁড়াক না কেন তা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।”

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when মা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category