খুটাখালী আইডিয়াল কোচিং সেন্টার

খুটাখালী আইডিয়াল কোচিং সেন্টার 𝐌𝐎𝐇𝐀𝐌𝐌𝐀𝐃 𝐀𝐘𝐔𝐁 𝐔𝐃𝐃𝐈𝐍
𝐁𝐒𝐒 (𝐇𝐨𝐧𝐨𝐮𝐫𝐬) & 𝐌𝐒𝐒 –𝐌𝐚𝐬𝐭𝐞𝐫’𝐬 𝐢𝐧 𝐄𝐜𝐨𝐧𝐨𝐦𝐢𝐜𝐬
𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭 𝐓𝐞𝐚𝐜𝐡𝐞𝐫, 𝐃𝐢𝐠𝐚𝐧𝐭𝐚 𝐊𝐢𝐝𝐬 𝐂𝐚𝐫𝐞 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥.

22/12/2025

খুব গুরুত্বপূর্ণ, জেনে রাখুন।

চিৎ, কাত, উপুড় বুঝালে on হবে।

Do you sleep on your back or on your front?
(তুমি চিৎ হয়ে নাকি উপুড় হয়ে ঘুমাও?)
He was lying on his side.
(সে কাত হয়ে শুয়ে ছিল।)
He is lying on his right side.
(সে ডান কাত হয়ে শুয়ে আছে।)
He is lying on his left side.
(সে বাম কাত হয়ে শুয়ে আছে।)
He is lying on his back, staring (up) at the ceiling.
[সে (সোজা উপরে) সিলিংয়ের দিকে তাকিয়ে চিৎ হয়ে শুয়ে আছে।]
He is lying on his front.
(সে উপুড় হয়ে শুয়ে আছে।)
এক্ষেত্রে পেটে ভর দিয়ে বুঝাতে on (one’s) stomach ব্যবহৃত হয়।
Lie on your stomach with your arms by your side.
(হাত দুটো শরীরের পাশে রেখে পেটে ভর দিয়ে শুয়ে পড়ো।)
The doctor asked him to lie down on his stomach.
(ডাক্তার তাকে পেটে ভর দিয়ে শুতে বললেন।)
I lay on my stomach on the beach.
(আমি সৈকতে পেটে ভর দিয়ে শুয়ে ছিলাম।)

আরও জেনে রাখুন।
কাচ লেগে তার আঙুল কেটেছে।
He cut his finger on a piece of glass.
(এক টুকরো কাচে তার আঙুল কেটে গেছে।)
আমি ছোট্ট একটি কাগজে লিখেছিলাম।
I wrote on a small piece of paper.
(আমি ছোট্ট একটি কাগজে লিখেছিলাম।)
আমি শীঘ্রই ফিরে আসব / ফিরে আসছি / ফিরছি।
I will be right back / I will be right with you ( = I will return very soon). (আমি খুব শিগগিরই ফিরে আসছি।)

আরও জেনে রাখুন।
খালি পেটে বুঝালে on an empty stomach এবং ভরা পেটে বুঝালে on a full stomach ব্যবহৃত হয় (in নয়)।

You will take this medicine on an empty stomach.
(তুমি এই ওষুধটি খালি পেটে নেবে।)
Never go swimming on a full stomach.
(ভরা পেটে কখনো সাঁতার কাটতে যেয়ো না।)
You shouldn’t go to work on an empty stomach.
(খালি পেটে কাজে যাওয়া উচিত নয়।)
You shouldn’t exercise on a full stomach.
(ভরা পেটে ব্যায়াম করা উচিত নয়।)
কিন্তু stomach দ্বারা দেহের সামনের অংশে (বুকের নিচের অংশে) বুঝালে in the stomach বসে।
He punched me in the stomach.
(সে আমাকে পেটে ঘুষি মেরেছিল।)
The attacker kicked him in the stomach.
(আক্রমণকারী তাকে পেটে লাথি মেরেছিল।)
He was stabbed in the stomach during a street brawl.
(রাস্তার মারামারির সময় তাকে পেটে ছুরি মারা হয়েছিল।)

শহীদ ওসমান হাদী—অগ্নিবীণার তানে ঝংকার,বিদ্রোহী রক্তে জ্বালালে তুমি বজ্রের হুঙ্কার।শৃঙ্খল ভাঙার মন্ত্র নিয়ে ঝাঁপালে রণাঙ্...
20/12/2025

শহীদ ওসমান হাদী—অগ্নিবীণার তানে ঝংকার,
বিদ্রোহী রক্তে জ্বালালে তুমি বজ্রের হুঙ্কার।
শৃঙ্খল ভাঙার মন্ত্র নিয়ে ঝাঁপালে রণাঙ্গনে,
অন্যায়ের বুকে বসালে তলোয়ার অগ্নিশিখনে।
মৃত্যুকে হেসে বলেছিলে—“আমি ভয়হীন যাত্রী”,
রক্তে লিখে গেলে মুক্তির দুরন্ত স্বাক্ষরপত্রটি।
আজও তোমার নাম শুনলে জাগে বজ্রসম গান,
তুমি নজরুলের বিদ্রোহে, অমর শহীদ ওসমান।

17/12/2025

বাংলা আর ইংরেজির কিছু পার্থক্য।

১. বাংলায় আপনি একটা উপদেশ, একটা রুটি, একটা সাবান, একটা তথ্য বলতে পারেন কিন্তু ইংরেজি
এক্ষেত্রে বিশেষ্যটির আগে piece, slice, loaf, bar, item ইত্যাদি partitive/classifier/উপযুক্ত গণনাযোগ্য শব্দ + of ব্যবহার করতে হয়
১। আমি তোমাকে একটা উপদেশ দিই।
Let me give you a piece of advice. (a advice নয়)
আমাকে দুটো সাবান দিন।
Give me two bars of soap. (two soaps নয়)
২। সে পাঁচটা রুটি খেল।
He ate five pieces/slices/loaves of bread. (five breads নয়)

৩। আমার একটা তথ্য দরকার।
I need a piece/an item of information. (an information নয়)

৪। এটা একটা ভালো/খারাপ খবর।
It is a piece of good/bad news.
(a good news/a bad news নয়)

অনুরূপ, countable noun নির্দেশ করতে ব্যায়াম অর্থে exercise এর আগে form of (classifier/partitive) ব্যবহৃত হয়।
১। সাঁতার আমার প্রিয় ব্যায়াম।
Incorrect : Swimming is my favourite exercise.
Correct: Swimming is my favourite form of exercise.
২। সাঁতার একটা ভালো ব্যায়াম।
Incorrect: Swimming is a good exercise. (TG)
Correct: Swimming is a good form of exercise. (MG)
অনুরূপ, সাঁতার একটা চমৎকার ব্যায়াম।
Swimming is an excellent form of exercise.
তবে, সাঁতার ভালো ব্যায়াম।
Swimming is good exercise. (MG)

কৃষকটির ২০টি গবাদিপশু আছে।
Incorrect: The farmer has ten cattle/ten heads of cattle.
Correct : The farmer has ten head of cattle.
(এখানে head হচ্ছে plural classifier)

২. বাংলায় বিশেষ্যের পুনরাবৃত্তি হতে পারে কিন্তু ইংরেজিতে সর্বনাম (pronoun) ব্যবহার করতে হয়।
১। রাজশাহীর রাস্তাগুলো ঢাকার রাস্তাগুলো চেয়ে প্রশস্ত।
The streets of Rajshahi are wider than those of Dhaka.
২। দিনাজপুরের চাল রাজশাহীর চালের চেয়ে ভালো।
The rice of Dinajpur is finer/better than that of Rajshahi.

৩. বাংলায় বহুবচন চিহ্নের/সংখ্যার বিশেষ্যর বহুবচন হয় না কিন্তু ইংরেজিতে বিশেষ্যর বহুবচন হয়।
I have a lot of friends. (আমার অনেক বন্ধু আছে)
I ate three mangoes. (আমি তিনটা আম খেলাম)

৪. কখনো কখনো ইংরেজিতে ছোট বাক্যের বাংলায় অনেক বড় অর্থ হতে পারে ।
After you.
অনুগ্রহপূর্বক আপনি আগে যান অথবা আপনি আগে নিন।
If you pass blood, you should go and see your doctor.
(তোমার যদি প্রস্রাব বা পায়খানার সাথে রক্ত যায় তবে তোমার ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেয়া উচিত।)
pass blood = to pass blood in your urine or faeces ( = solid waste), মূত্র/প্রস্রাব অথবা শক্ত পায়খানার সাথে রক্ত বের হওয়া

৫. কখনো কখনো বাংলা বাক্যের সাথে ইংরেজি অনুবাদে word ব্যবহারে অমিল হয়।
যেমন: সাধারণত neither, either, both এর সাথে each other এর ব্যবহার হচ্ছে redundant (শব্দবহুল)।
১। আমার পিতামাতা কেউই অপরকে ভালোবাসে না।
Incorrect : Neither of my parents loves each other.
Correct: Neither of my parents loves the other.
Or: My parents do not love each other.
২। তাদের দুজনের কেউই অপরজনকে দেখেনি।
অথবা, দুজনের কেউই একে অপরকে দেখেনি।
Incorrect : Neither of them saw each other.
Correct: Neither of them saw the other.

৬. কখনো ইংরেজিতে হ্যাঁ বোধক বুঝালেও বাংলায় নাবোধক অর্থ দেয়।
Go easy on him. (তার প্রতি কঠোর হইওনা)
He missed the bus. (সে বাসটি ধরতে পারল না)

৭. বিপরীত অর্থও হতে পারে।
বিভিন্ন পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ উল্টো ইংরেজি অনুবাদ।
১. তারা এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।
They took HSC examination this year.
(gave নয়। কারণ, give মানে পরীক্ষা নেয়া আর take মানে পরীক্ষা দেয়া)
২. তুমি কার ছেলে?
Who is your father? [প্রথমটাই বেশি ভালো।]
অথবা, Whose son are you?
৩. How much do I owe you (for the groceries)?
(মুদিখানার জিনিসপত্রের জন্য) তুমি আমার কাছে কত টাকা পাও?
৪. You owe me Tk 100/100 takas.
আমি তোমার কাছে ১০০ টাকা পাই।
(ভুল: তুমি আমার কাছে ১০০ টাকা পাও।)
কারণ, owe মানে কারো কাছে ঋণী থাকা।
৫. The fire is out.
আগুন নিভে গেছে। (ভুল: আগুন ছড়িয়ে পড়েছে)
কারণ, out নিভে যাওয়া বুঝায় তাই put out মানে নিভানো
বি.দ্র. The fire has spread. (আগুন ছড়িয়ে পড়েছে)

৬. After you.
আপনি আগে যান/প্রবেশ করুন/আপনি আগে নিন।

08/12/2025

Out of order (আউট অফ অর্ডার) – বিকল, অচল
​Out of work (আউট অফ ওয়ার্ক) – বেকার, কর্মহীন
​Out of step (আউট অফ স্টেপ) – বেতাল, তালছাড়া
​Out of place (আউট অফ প্লেস) – বেমানান, অসঙ্গত
​Out of date (আউট অফ ডেট) – মেয়াদ উত্তীর্ণ, পুরোনো
​Out of breath (আউট অফ ব্রেথ) – হাঁপিয়ে যাওয়া, ক্লান্ত
​Out of pity (আউট অফ পিটি) – দয়াবশত, করুণার কারণে
​Out of one's mind (আউট অফ ওয়ান'স মাইন্ড) – পাগল, অপ্রকৃতিস্থ
​Out of print (আউট অফ প্রিন্ট) – ছাপার বাইরে, অপ্রকাশিত
​Out of stock (আউট অফ স্টক) – মজুত নেই, শেষ হয়ে গেছে
​Out of spite (আউট অফ স্পাইট) – বিদ্বেষবশত, হিংসার কারণে
​Out of fashion (আউট অফ ফ্যাশন) – সেকেলে, পুরোনো ধাঁচের
​Out of duty (আউট অফ ডিউটি) – কর্তব্যবোধে, দায়িত্বের খাতিরে
​Out of jealousy (আউট অফ জেলসি) – ঈর্ষাবশত, হিংসার কারণে
​Out of context (আউট অফ কনটেক্সট) – প্রসঙ্গ বহির্ভূত, অপ্রাসঙ্গিক
​Out of sight (আউট অফ সাইট) – দৃষ্টির বাইরে, চোখের আড়ালে
​Out of the ordinary (আউট অফ দি অর্ডিনারি) – অসাধারণ, ব্যতিক্রমী
​Out of doors (আউট অফ ডোরস) – বাড়ির বাইরে, খোলা জায়গায়
​Out of the question (আউট অফ দি কোয়েশ্চেন) – অসম্ভব, প্রশ্নই ওঠে না
​Out of hand (আউট অফ হ্যান্ড) – হাতের বাইরে, নিয়ন্ত্রণের বাইরে
​Out of control (আউট অফ কন্ট্রোল) – নিয়ন্ত্রণের বাইরে, লাগামছাড়া
​Out of practice (আউট অফ প্র্যাকটিস) – অভ্যাসের বাইরে, চর্চার অভাব
​Out of curiosity (আউট অফ কিউরিওসিটি) – কৌতূহলবশত, জানার আগ্রহে
​Out of ideas (আউট অফ আইডিয়াজ) – ধারণার অভাব, নতুন চিন্তার অভাব
​Out of reach (আউট অফ রিচ) – নাগালের বাইরে, ধরাছোঁয়ার বাইরে
​Out of respect for (আউট অফ রেসপেক্ট ফর) – সম্মানের খাতিরে, শ্রদ্ধার কারণে

05/12/2025

মনোযোগ দিয়ে শিখুন।

Be/have yet to = করা বাকি আছে বা করা হয়নি
Have/has + yet + infinitive থাকলে not এর দরকার নেই।

Affirmative : We have yet to make a decision.
Negative : We haven't made a decision.
(আমরা কোনো সিদ্ধান্ত নিইনি)

Aff: We have yet to decide what action to take.
Neg: We haven’t decided what action to take.
(আমরা সিদ্ধান্ত নিইনি কি পদক্ষেপ নিতে হবে)

Affirmative বাক্যটি simple sentence এবং এর complex sentence হচ্ছে We have yet to decide what action we should take.
(what to do থাকলে what + subject + should + do)

Aff: He has yet to visit Europe.
Neg: He hasn't visited Europe.
(সে ইউরোপ পরিদর্শন করেনি/ইউরোপে যায়নি)

1. We --- yet to decide what action to take.
[রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ভর্তি পরীক্ষা ২০০৯-১০]
A. have B. would
C. have not D. have not been Ans:A

What does the following sentence mean?
They have yet to make a decision.
[বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক-১৪]
A. They have made a decision.
B. They are ready to make a decision.
C. They have not made a decision.
D. They are about to make a decision.
Ans:C

2. "They are yet to do the work" means-
A. They are doing the work.
B. They have done the work.
C. They have not done the work.
D. They are going to do the work.
Ans:C

আরও উদাহরণ
The fine detail of the plan has yet to be worked out.
(পরিকল্পনাটির সুন্দর বিবরণ ভাবা হয়নি/ভাবার বাকি আছে)
The committee has/have yet to reach a decision.
(কমিটি এখনো কোনো সিদ্ধান্ত উপনীত হয়নি)
The movie makers have yet to reavel the cast and the crew of the film. (চলচ্চিত্রটির নির্মাতারা এখন ফিল্মটির অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও অন্যান্য কুশলিদের নাম প্রকাশ করেনি)
He has been nominated two times for the award but has yet to win. (সে দুইবার পুরস্কারটির জন্য মনোনীত হয়েছে কিন্তু এখনো জিতেনি)
Measures to reduce crimes have yet to be put into effect. (অপরাধ কমানোর পদক্ষেপগুলো কার্যকর করতে হবে)

The full scale of the disaster has yet to sink in.
(দুর্যোগটির পূর্ণ মাত্রা এখনো মানুষের ঠিকভাবে বোধগম্য হয়নি। অর্থাৎ দুর্যোগটা কতটা ভয়াবহ ছিল, সেটা এখনো পুরোপুরি মানুষের বুঝে ওঠেনি।)

©: Master Jahangir Alam

05/12/2025

Correct the sentence.
[মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক-২৩]
A friend of him helped me.
Ans: A friend of his helped me.
(তার এক বন্ধু আমাকে সাহায্য করেছিল)

ধামাকা!
One of + possessive determiner + plural noun এর পরিবর্তে A + noun + of + possessive pronoun ব্যবহার করা হয়ে থাকে।
[এক্ষেত্রে of এর পরে objective pronoun (me, him, you) এর ব্যবহার ভুল]

possessive pronouns:
mine, yours, his, hers, ours, theirs

One of my friends (আমার বন্ধুদের একজন)
= A friend of mine (আমার এক বন্ধু)

He is a close friend of mine.
= He is one of my close friends.

I met a friend of mine on my way home.
(বাড়ি ফেরার পথে আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করলাম)
I borrowed some money from a friend of mine.
(আমার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করলাম)

One of my brothers is a doctor.
(আমার ভাইয়ের মধ্যে একজন ডাক্তার আছে)
= A brother of mine is a doctor.
(আমার এক ভাই ডাক্তার)

One of my laptops has been lost.
(আমার ল্যাপটপগুলোর মধ্যে থেকে একটা হারিয়েছে)
= A laptop of mine has been lost.
(আমার একটা ল্যাপটপ হারিয়েছে)

He is a friend of mine. ( = one of my friends)
I heard the news from a relative of his.
( = one of his relatives)
He is an old friend of mine = He is one of my friends and we have been friends for a long time.
The man (that) she married is an old friend of mine.

You closely/very much resemble a friend of mine.
( = one of my friends)
(তুমি দেখতে অনেকটা আমার এক বন্ধুর মতো)

01. A colleague of -- has lent us --- holiday cottage for a week. [প্রবাসী কল্যাণ ব্যাংক সিনিয়র অফিসার-২১]
A. him/her B. mine/his
C. theirs/its D. your/them
Ans:B
A colleague of mine = One of my colleagues

02. When a man tended to know how I had got - contact number, I told him that I was given it by a relative of --. [BSMRSTU (F) 18-19]
A. him/him B. his/bim
C. him/his D. his/his
Ans:D
a relative of his = one of his relatives

03. A laptop of - has been lost. [MBSTU (B) 16-17]
(আমার একটা ল্যাপটপ হারিয়ে গেছে)
A. my B. mine C. me D. I
Ans:B
A laptop of mine = one of my laptops

04. You shouldn’t say nasty things about Jessica.
She is a friend of ---. [CU E 02-03]
A. her B. you C. ours D. me
Ans:C
She is a friend of ours = She is one of our friends.

05. --- is getting married on Friday.
A. A friend of mine
B. one of my friend
C. A friend of me
D. One of my friends
Ans:A, D

পারলে ব্যাখ্যা সহ উত্তর দিন।
06. The police officer who came here is a friend of ------.
A. my father
B. my father's
Ans:B
his এর possessive pronoun হচ্ছে his
Noun এর possessive pronoun এর মতো ব্যবহারের ক্ষেত্রে determiner + noun + 's ব্যবহৃত হয়।
He is one of my father's friends.
= He is a friend of my father's. (father নয়)
The man over there is a friend of my father's.

© : Master Jahangir Alam

29/11/2025
জ্যামিতির Boss-রা কোথায়?দেখি সঠিক উত্তর কতজন বের করতে পারেনx+y+z= কত ?
18/11/2025

জ্যামিতির Boss-রা কোথায়?

দেখি সঠিক উত্তর কতজন বের করতে পারেন

x+y+z= কত ?

17/11/2025

Sentence to death - to be executed, মৃত্যুদণ্ড দেয়া
Condemn to death - মৃত্যুদণ্ডে দণ্ডিত করা।
Torture to death - নির্যাতন করে হত্যা করা।
Put to death - execute, হত্যা করা (শাস্তিস্বরূপ)।
Beat to death - পিটিয়ে হত্যা করা।
Poison to death - বিষপান করিয়ে হত্যা করা।
Punch to death - ঘুসি মেরে হত্যা করা/ঘুসির আঘাতে মারা যাওয়া।
Hang to death - ঝুলিয়ে ফাঁস দিয়ে হত্যা করা।
Stab to death - ছুরিকাঘাতে হত্যা করা।
Chop/Hack to death - কুপিয়ে হত্যা করা।
Stone to death - পাথর মেরে হত্যা করা।
Club to death - লাঠি দিয়ে পিঠিয়ে হত্যা করা।
Crush to death - পিষ্ঠ হয়ে মারা যাওয়া।
Burn to death - আগুনে পুড়িয়ে মারা।
Strangle to death - শ্বাসরোধ করে হত্যা করা
Choke to death - নিঃশ্বাস বন্ধ হয়ে (অক্সিজেনের অভাবে) মারা যাওয়া, মেরে ফেলা।
উদাহরণ :
He was sentenced to death for murder.
(খুনের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল)
He was arrested on a charge of murder and condemned to death. (তাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল)
He was condemned to death for murder and later hanged. (তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল এবং পরে ফাঁসিতে ঝুলানো হয়েছিল)
He was tortured to death in police custody/in prison
(পুলিশ হেফাজতে/জেলে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল)
The rebels were put to death.
(বিদ্রোহীদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল)
The rebel was taken captive and put to death.
(বিদ্রোহীটিকে বন্দী করে হত্যা করা হলো)
The prisoner will be put to death at dawn.
(ভোরে কয়েদিটিকে মৃত্যুদণ্ড দেয়া হবে)
Not only men, but women and children were put to death. (শুধু পুরুষ নিয়, নারী ও শিশুদেরকেও হত্যা করা হয়েছিল)
They were hacked/chopped to death as they tried to escape. (যখন তারা পালানোর চেষ্টা করলো তখন তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছিল)
Two children and a woman were burnt to death in the fire. (অগ্নিকাণ্ডে দুজন শিশু ও একজন মহিলা পুড়ে মারা গেছিল)
The victims were poisoned to death.
(ভুক্তভোগীদের বিষপান করিয়ে হত্যা করা হয়েছিল)
The victim was clubbed to death with a cricket bat.
(ভুক্তভোগীকে একটা ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল)
His brother was stabbed to death in a racist attack.
(একটা সাম্প্রদায়িক আক্রমণে তার ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল)
A man has been stabbed to death in a road rage attack. (সড়ক বাকবিতন্ডামূলক আক্রমণে একটা লোককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে)
He strangled her to death as she slept.
(সে যখন ঘুমাচ্ছিল তখন সে তাকে শ্বাসরোধ করে হত্যা করল)
She choked to death on a fish bone.
(সে গলায় মাছের কাটা বিঁধে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেল)
I almost choked to death in the thick fumes.
(ঘন ধোঁয়ার মধ্যে আমি দম বন্ধ হয়ে প্রায় মারা যাচ্ছিলাম)
The young boy was battered to death with rifle-but.
(তরুণ বালকটিকে রাইফেলের বাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল)
His father was savaged to death by a tiger.
(তার বাবা একটা বাঘের নৃশংস আক্রমণে মারা গিয়েছিল)
The police found her half-naked and bleeding to death. (পুলিশ তাকে অর্ধ-উলঙ্গ এবং রক্তপাত হয়ে মারা যাচ্ছিল এমন অবস্থায় পেয়েছিল)

Train passenger punched to death following feud over window seat. - Headline from The Daily Star
Full grammatical sentence =
A train passenger was/has been punched to death following a feud over a window seat.
(জানালার পাশের সিট সংক্রান্ত কলহের/দ্বন্দ্বের/বিবাদের পরে ঘুসিতে ট্রেন যাত্রী মারা গেছে)

That Master Jahangir Alam is a unique brand is a proven fact.
ইংরেজি শেখার এসব লিখা গুরুত্বহীন/মূল্যায়নের অযোগ্য হলে শিক্ষাব্যবস্থা থেকে ইংরেজি বাদ দেয়া হোক।
In Sholay movie, Veeru nearly beats Gabbar Singh to death. (শোলে সিনেমায় বীরু গাব্বার সিংকে পিটিয়ে প্রায় মেরে ফেলে/পিটিয়ে মেরে ফেলার উপক্রম করে)

In Jawan movie, Vikram (father, Shahrukh Khan) and Azad (son, Shahrukh Khan) fight together and hang Kalee (the villain, Vijay Setupati) to death.
(জওয়ান মুভিতে বিক্রম (বাপ) ও আজাদ (বেটা) একসাথে লড়াই করে কালিকে (খলনায়ককে) ঝুঁলিয়ে ফাঁস দিয়ে হত্যা করে)

In KGF2 movie, Rocky chokes Adheera to death.
(কেজিএফ ২ মুভিতে রকি আধিরাকে শ্বাসরোধ করে মেরে ফেলে।
(রকি তার বাহু আর কনুইয়ের দ্বারা আধিরা গলা চেপে ধরে হত্যা করে)

© : Master Jahangir Alam

এসএসসি ২০২৬ গণিত ফাইনাল সাজেশন🔻💯% কমন পাবে ইনশাআল্লাহ................ ✅ সকল বোর্ডের জন্য প্রযোজ্য🥰
16/11/2025

এসএসসি ২০২৬ গণিত ফাইনাল সাজেশন🔻
💯% কমন পাবে ইনশাআল্লাহ................
✅ সকল বোর্ডের জন্য প্রযোজ্য🥰

16/11/2025

এটি অবশ্যই আপনার পড়া অন্যতম সেরা গ্র‍্যামার পোস্ট হবে ইনশাআল্লাহ ।
01. What part of speech is the word 'routinely'?
[GST C 2020-21]
A. Noun B. Pronoun C. Adjective D. Adverb
Ans:D (adverb)

Children are routinely immunizeed against polio.
I have been entrusted with the task of routinely monitoring the activities.

02. নিচের কোনটি adverb?
A. ugly B. holy C. friendly D. wisely
Ans:D (wisely)

অবাক হওয়ার দরকার নেই।
MASTER বইটি চমকপ্রদ তথ্যে ভরপুর।

namely (যথা, যেমন), gamely (সাহসের সাথে, নির্ভীকভাবে), purposely (উদ্দেশ্যমূলকভাবে),
partly (আংশিকভাবে), routinely (নিয়মিতভাবে), understandingly (সহানুভূতিশীলভাবে),
swimmingly (নির্বিঘ্নে, নির্ঝঞ্ঝাটে) এরা হচ্ছে adverb

He tried gamely to finish the race. (OALD)
He sat down, purposely avoiding her gaze. (OALD)
He said gamely ( = bravely) that he would look after the baby.
The trial has been purposely ( = intentionally) delayed.

সাধারণত noun +ly = adjective (friendly, timely)
আর adjective + ly = adverb (enviously)
ব্যতিক্রম :
noun + ly = adjective এবং adverb দুটোই হতে পারে।
deathly, hourly, nightly, fortnightly, weekly, biweekly, yearly, quarterly ইত্যাদি।

noun + ly = adverb হতে পারে। যেমন: namely (যথা), gamely, partly, purposely, routinely, swimmingly, understandingly etc.

adjective + ly = adverb এবং adjective দুটোই হতে পারে। যেমন: deadly, kindly, poorly

adjective +ly = adjective (sickly, elderly, lowly etc)

ব্যতিক্রম আর চমকে ভরা MASTER 2021 এডিশন
নিয়ম ০১ : সাধারণত noun + ly = adjective
man + ly = manly
অনুরূপ friendly, motherly, fatherly, brotherly, sisterly, homely, painterly, worldly, timely, cowardly, kingly etc. এরা adjective

ব্যতিক্রম ০১:
noun + ly = adverbও হতে পারে। যেমন: namely (যথা)
তাছাড়া deathly, daily, nightly, hourly, weekly, monthly, fortnightly, biweekly, bimonthly, quarterly এরা adjective এবং adverb উভয় রূপেই কাজ করে।
I get paid daily/weekly/monthly. (adverb)
The magazine is published fortnightly/monthly/yearly/quarterly. (Adverb)

নিয়ম ০২ : সাধারণত adjective + ly = adverb
quick + ly = quickly, slow + ly = slowly
ব্যতিক্রম ০২ : adjective + ly = adjectiveও হতে পারে।
elder +ly = elderly (adjective) elderly relatives
অনুরূপ: sickly (রুগ্ন), lowly (সামান্য) এরাও adjective
He looked rather sickly. He is just lowly employee.

তবে, deadly শব্দটি adjective এবং adverb
a deadly weapon, The lecture was absolutely deadly. (Adjective); He looked deadly pale. (adverb)

প্রশ্নকর্তাদের অসতর্কতা অথবা জ্ঞানের অভাব। দায় কার?

The word 'friendly' is a/an-
[RU A5 2012-2013, BRTA এর মোটরযান পরিদর্শক ২০১৭]
A. noun B. adjective
C. adverb D. verb
প্রচলিত উত্তর B. adjective (প্রশ্নকর্তা এটাই নিয়েছেন)
কারণ noun + ly = adjective (গ্র‍্যামার বইগুলোতে এটাই দেয়া আছে)

তাহলে সমস্যা কোথায়?
আসলে friendly শব্দটা noun এবং adjective দুটো হিসেবেই ব্যবহৃত হয়।

Friendly as adjective
He became friendly with me.
He is very friendly.
He is a man of very friendly nature.
The teams are playing a friendly match on Friday.
It's a friendly little restaurant.

Friendly as noun (friendly = friendly match)
Brazil are playing Italy in a friendly next week.
He played for India in a friendly against Pakistan.

তাহলে প্রশ্নটি হওয়া উচিত নিম্নরূপ
The word 'friendly' is
A. Noun
B. Adjective
C. Adverb
D. Both noun and adjective
Ans:D
আবার, অপশন থেকে adjective অথবা noun এর মধ্যে যেকোনো একটি রাখতে হবে তাতে adjective অথবা noun উত্তর হবে।

Timely বাক্যে adverb হিসেবে সাধারণত ব্যবহৃত হয় না।
এক্ষেত্রে context অনুসারে in time অথবা on time ব্যবহৃত হয়।
Incorrect: Do you take your lunch timely?
Correct : Do you take your lunch on time?

Incorrect : The teacher told the students turn up timely.
Correct: The teacher told the students turn up in time/on time.

Which of the following is a correct expression? [CU D3 15-16]
a) I didn’t master English before going to abroad but I should have done it in time.
b) I didn’t master English before I have gone abroad but I should do it in time.
c) I didn’t master English before going abroad but I should have done it in time.
d) I didn’t master English before going abroad but I should have done it timely.
Ans: c
ব্যাখ্যা :
go abroad মানে বিদেশে যাওয়া ; abroad/overseas যখন adverb হিসেবে ব্যবহৃত হয় তখন এর আগে preposition বসে না। timely শব্দটি adjective তাই timely শব্দটি adverb হিসেবে ব্যবহৃত হয় না।

The scholarly professors told the students to turn - . [CU D 20-21]
ক) in timely খ) up timely
গ) up in time ঘ) up to timely
উত্তর : গ
turn up in time. যথাসময়ের আগেই উপস্থিত হওয়া।

Address

KhutaKhali, Chakaria, Cox'sbazar
Cox's Bazar
4741

Alerts

Be the first to know and let us send you an email when খুটাখালী আইডিয়াল কোচিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to খুটাখালী আইডিয়াল কোচিং সেন্টার:

Shortcuts

Share

Category