Bara Moheshkhali Darul Quran Sunnia Dakhil Madrasah

Bara Moheshkhali Darul Quran Sunnia Dakhil Madrasah ইহা একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান,দ?

মহেশখালী মাদ্রাসা জেনারেল শিক্ষক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সভার সিদ্ধান্ত মতে পরিচালনা পরিষদের নতুন সভাপতি হ...
30/04/2023

মহেশখালী মাদ্রাসা জেনারেল শিক্ষক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সভার সিদ্ধান্ত মতে পরিচালনা পরিষদের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বড় মহেশখালী দারুল কোরআন সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ কুতুব উদ্দিন বিএসসি বিএড, সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল আমিন বিএসসি বিএড ,সিনিয়র শিক্ষক কুতুবজোম জামেউসসুন্নাহ দাখিল মাদ্রাসা এবং অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বড় মহেশখালী দারুল কোরআন সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার নজির আহমদ, বিএ বিএড।

30/10/2020
17/04/2020
12/04/2020

মুফতী শফী (রহঃ) তখন জীবিত। আসরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়েই দেখতেন ‍জুতাগুলো সব সুন্দর করে পূর্ব দিক ফিরে সাজিয়ে রাখা হয়েছে যেন সহজেই মুসল্লীরা পায়ে দিয়ে বের হয়ে যেতে পারে। কিন্তু কে কাজটি করে কেউ জানে না। আমাদের দেশে অবশ্য প্রায় সকলেই জুতা মসজিদের ভেতরে নিয়ে ঢোকেন চুরির ভয়ে কিন্তু বাহিরের দেশগুলোতে এ ধরনের সমস্যা নেই বললেই চলে (সর্বোচ্চ ভুলবশতঃ এদিক সেদিক হয়ে যেতে পারে)। যাহোক শফী (রহঃ) খোঁজ নিলেন যে, কে কাজটি করে? পরবর্তীতে একজন ধরা পড়লো। তাকে হযরতের কাছে নিয়ে আসা হলে হযরত তাকে জিজ্ঞাসা করলেন- ভাই তুমি কেন এই কাজ করো? জবাবে লোকটি বললেন- হযরত আপনাকে একজনকে বলতে শুনেছিলাম যে, মানুষের জুতা সোজা করার দ্বারা আত্মার রোগ দূর হয়, অহংকার কমে। তাই আমি এ আমল করছিলাম। হযরত বললেন- ভাই এ কাজটি কী আমি তোমাকে করার জন্য বলেছি? না বলেননি। তাহলে তুমি কেন করতে গেলে? তুমি কী জানো একেকজনের চিকিৎসা পদ্ধতি একেকরকম হতে পারে? তুমি আজ যেটাকে নেক আমল মনে করে করতেছো সেই কাজটিই তোমার আত্মাকে আরো নষ্ট করে দিচ্ছে (!) তোমার মনের মধ্যে আরো বড়ত্ব সৃষ্টি হচ্ছে এই ভেবে যে, আমিতো বিরাট সওয়াবের কাজ করতেছি, আমার নফসকে সোজা করছি অথচ বাস্তবে আরো বাঁকা হচ্ছে। সুতরাং একেকজনের সংশোধন পদ্ধতি ও চিকিৎসাও ভিন্ন ভিন্ন হতে পারে এটি যিনি সংশোধন করেন তিনি ভাল জানেন। একজনের পথ্য আরেকজন খেলে কী রোগ সারে যদি সে সেই রোগের রোগী না হয়?? সুতরাং চিকিৎসক যেভাবে বলেন সেভাবে পথ্য গ্রহণ করা উচিত।

হযরত আরো বলেন- মানুষ প্রধানত চারটি উপাদানে সৃ্ষ্ট যেমনঃ আগুন-পানি-মাটি-বাতাস ইত্যাদি। এর মধ্যে বাতাস নামক উপাদানটি তার মধ্যে বিদ্যমান থাকায় যে রোগটি তার আত্মায় বাসা বাধে সেটি হলো- বাতাস যেমন পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে বয়ে যায় ঠিকতেমনিভাবে মানুষের মধ্যেও পরিচিতির লোভনামক আত্মিক রোগ বাসা বাঁধে। সে চায় সবাই তাকে চিনুক, জানুক, সম্মান করুক। সারা দুনিয়ায় তার প্রচার-প্রসার হউক। কিন্তু এটি করবে কিভাবে? তখন সে তার বড়ত্ব, কৃতিত্ব ইত্যাদি নানা কলা-কৌশলে জাহির করার চেষ্টা করে। আজ আমরা অধিকাংশ মানুষ এই রোগে আক্রান্ত। নিজেকে জাহির করার চেষ্টায় লিপ্ত। অথচ আমি যদি আল্লাহর জন্য নিজেকে সপে দেই, নিজকে নিজে ছোট মনে করে চলতে পারি তাহলে আমাকে আমার ঢোল পিটাতে হবে না স্বয়ং আল্লাহতায়ালাই আমাকে সারা দুনিয়ার সাথে পরিচয় করিয়ে দিবেন। আত্মার এই ব্যাধিগুলো থেকে বাঁচতে কোন আল্লাহওয়ালার সোহবত আর সংশ্রবে নিজেকে সপে দিয়ে সংশোধনের ফিকির করি। আল্লাহপাক তৌফিক দান করুন।

#মুফতী_দিলাওয়ার_হুসাইন

মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বড় মহেশখালী দারুল কুরআন সুন্নিয়া দাখিল মাদ্রাসার  সভাপতি, আলহাজ্ব মোঃ শরীফ বাদশা ...
21/01/2020

মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বড় মহেশখালী দারুল কুরআন সুন্নিয়া দাখিল মাদ্রাসার সভাপতি, আলহাজ্ব মোঃ শরীফ বাদশা হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়েছেন।
সবার কাছে দোয়া চেয়েছেন।
আল্লাহ তায়ালা যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন

21/08/2019

ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত
পরিবারের মায়া করব পর্যন্ত
আর নেক আমল জান্নাত পর্যন্ত।

Address

Bara Moheshkhali Moheshkhali Cox'sbazar
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bara Moheshkhali Darul Quran Sunnia Dakhil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share