21/03/2023
২০২১ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা রসায়ন বিষয়ের সময়সূচি
Education & Learning Computer shop
21/03/2023
২০২১ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা রসায়ন বিষয়ের সময়সূচি
19/03/2023
২০২১ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচি
রসায়ন সম্মান দ্বিতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৫ ও ১৬ ই মার্চ অনুষ্ঠিত হবে।
অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদেরকে রবিবার (১২/০৩/২৩) সকাল দশটায় ব্যবহারিক ক্লাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।
বিভাগীয় প্রধান
রসায়ন বিভাগ
কক্সবাজার সরকারি কলেজ
কক্সবাজার
08/03/2023
২০২১ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি
রসায়ন বিভাগের Industrial Tour আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে।
স্থান: চট্টগ্রাম।
দ্বাদশ শ্রেণির ব্যবহারিক ক্লাস সংক্রান্ত
২০২১-২০২২ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামি ৫ মার্চ ২০২৩, রবিবার বদুপুর ১:২৫ টায় বিজ্ঞান ‘ক’ এবং ‘খ’ শাখার পদার্থবিদ্যা ব্যবহারিক ক্লাস নিম্নলিখিত শিক্ষকগণের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে ।
দ্বাদশ- ক:
পরীক্ষণের নাম: “পটেনশিওমিটারের সাহায্যে দুটি কোষের EMF এর তুলনা”
ক্লাস নিবেন: জনাব মফিদুল আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিদ্যা বিভাগ।
কক্ষ নং: পদার্থবিদ্যা ল্যাব -১
দ্বাদশ- খ:
পরীক্ষণের নাম: Logic Gate এর সত্যক সারণী যাচাই
ক্লাস নিবেন: জনাব জয়প্রকাশ বড়ুয়া, প্রভাষক, পদার্থবিদ্যা।
কক্ষ নং: পদার্থবিদ্যা ল্যাব -২।
সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে যথাসময়ে ব্যবহারিক ক্লাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে।
মফিদুল আলম
বিভাগীয় প্রধান
পদার্থবিদ্যা বিভাগ
কক্সবাজার সরকারি কলেজ
কক্সবাজার
01/03/2023
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা- ২০২১ এর ফরম পূরণের ফি চার্ট
01/03/2023
আন্তঃ কলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ক্রিকেট, দাবা ও বুক সাঁতারে কক্সবাজার সরকারি কলেজ বিভাগীয় চ্যাম্পিয়ন
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃ কলেজ ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা- ২০২৩ এ ক্রিকেটে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার সরকারি কলেজ।
১ মার্চ ২০২৩ খ্রি. চট্টগ্রামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নাজিরহাট কলেজকে ১০০ রানে পরাজিত করে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন কক্সবাজার সরকারি কলেজ দল।
এছাড়া একই প্রতিযোগিতার দাবা ও বুক সাঁতার ইভেন্টে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে এ কলেজের শিক্ষার্থী যথাক্রমে- নিশাত তাসনিম ও শাকিল আজিজ এবং কাবাডি, ভলিবল, টেবিল টেনিস ও ব্যাডমিন্টনে বিভাগীয় রানার্সআপ হয়েছে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা।
বিজয়ী শিক্ষার্থীদের ও দলের তত্ত্বাবধায়ক শরীরচর্চা শিক্ষক মোহাম্মদ আব্বাস উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন, উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে, উক্ত প্রতিযোগিতার কক্সবাজার জেলা পর্যায়ের আহবায়ক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ অহিদুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কাসেম।
জাতীয় পর্যায়েও যেন কক্সবাজার সরকারি কলেজ দল জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে সে কামনা করেছেন কলেজ প্রশাসন।
ক্রিকেটের সংক্ষিপ্ত স্কোর:
কক্সবাজার সরকারি কলেজ- ১৬১/৪, ১০ ওভার।
নাজিরহাট কলেজ-৬১/১০, ৯.৪ ওভার।
| Monday | 08:00 - 22:00 |
| Tuesday | 08:00 - 22:00 |
| Wednesday | 08:00 - 22:00 |
| Thursday | 08:00 - 22:00 |
| Friday | 08:00 - 22:00 |
| Saturday | 08:00 - 22:00 |
| Sunday | 08:00 - 22:00 |