Hands for Education

Hands for Education শিক্ষাই হোক সকল জাতির পথচলার আলোকবর্?

03/06/2021

আপনি কি কোনোদিন আত্মহত্যার কথা চিন্তা করেছিলেন?
হয়তোবা করেছিলেন। ধরলাম করেছিলেন, অথবা ভেবেছিলেন। এমন কোনো সিচুয়েশনে হয়তো পড়েও গিয়েছিলেন যে আত্মহত্যার মতো বিষয়টিও আপনার ভাবনায় জাগ্রত হয়েছিলো। কিন্তু সেদিন আপনি সে সিদ্ধান্ততো নেনই নি বরং একেবারে মাথা থেকেই ঠেলে ফেলে দিয়েছিলেন। আর তাই আপনি আজকে কিছু হাসিখুশি মূহুর্ত উপভোগ করতে পারছেন, এই পোস্টটিও পড়তে পারছেন।
এবার আসি মূল প্রসঙ্গে,
আত্মহত্যা নিয়ে এর আগেও পোস্ট দিয়েছিলাম আমরা।তাই আজকের পোস্টটিতে আগের টপিকগুলো আনছিনা।
প্রথমত আমাদের দেশে একটা নির্দিষ্ট সংখ্যক আত্মহত্যা হয় অভিমানের ফলে।অর্থাৎ কোনো না কোনো ভাবে তাকে হয়তো কেউ মানসিক চাপে ফেলে দিয়েছে। ধরুন হতে পারে সে বোর্ড পরিক্ষাতে ভালো ফলাফল করে নি, তাই তার বাবা-মা তাকে খুব বাজে ভাবে বকাবকি করেছে।এই দুঃখ সে নিতে পারেনি এবং
আত্মহত্যার মতো পথ নির্ধারণ করেছে।কেন জানেন? ''এ জীবন রেখে কি লাভ'' এই চিন্তা মাথায় এনে না, বরং সে আত্মহত্যা করেছে এই ভেবে যে তার আত্মহত্যার পর তার বাবা মা তাদের ভুল বুঝতে পারবে, সন্তানের জন্য কাঁদবে, সবাই তার জন্য অনুতপ্ত হবে।এক্ষেত্রে সে ভাবে মরার পর এ দৃশ্য যদি সে দেখতে পেতো তাহলে আরও ভালো হতো। মাঝে মাঝে সে এটাও চায় যে,তার আত্মহত্যার আগেই যেন তাকে তার বাবা মা বাঁচিয়ে আনে।কিন্তু সেভাবে সে পরিকল্পনা করতে পারে না।অতএব সে যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা ভয়ংকর এবং তা কারও জন্য কল্যানকর না।
মনে রাখবেন জীবনটা একটা পরিক্ষা।সৃষ্টিকর্তা আপনাকে নানা ভাবে পরিক্ষা করবেন।এটাও একরকম পরিক্ষা ধরে নিতে পারেন। অনেকে সেই পরিক্ষায় পাশ করে, হয়তোবা আপনি অনেকবারই করেছেন, আর অনেকে সেই পরিক্ষায় ফেল করে নিজের বিপদ ডেকে আনে। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ভাববেন সৃষ্টিকর্তা আপনাকে আরও সুযোগ দিচ্ছেন, আর আপনার উচিৎ সে সুযোগ কাজে লাগানো।যত পারেন সাহায্য করুন মানুষদের। যতরকম ডিপ্রেশনই আপনার আসুক না কেন মনে রাখবেন আপনার এই জীবন মোটেও তুচ্ছ না।
যদি কোনোদিন আত্মহত্যার চিন্তা মাথায় আসে তবে একবার ভেবে নিবেন,
"আত্মহত্যার পর তো এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। বরং একটু ধৈর্য ধরলেই কদিন পর সব স্বাভাবিক হয়ে যাবে। এখনোতো অনেক কিছু করার বাকি আছে আমার, আমিতো এতোটা তুচ্ছ নয়।বরং নিজেকে প্রমাণ করতে হবে।"
হ্যাঁ নিজেকে প্রমাণ করেই ভুল ভাঙাবেন অন্যদের।আত্মহত্যা করে নয়।আত্মহত্যা কোনোদিন সমাধান হতে পারে না।বরং এটি পুরো ব্যাপারটাকে আরও ঘোলাটে করে ফেলবে।

"Don't forget to remember the Palestinian brothers and sisters in your prayers ❤️."Eid Mubarak 🖤🖤
14/05/2021

"Don't forget to remember the Palestinian brothers and sisters in your prayers ❤️."

Eid Mubarak 🖤🖤

২০১৮ সাল, ১৪ এপ্রিল, দিনটা অন্য ১০ জন এর মত আমরা ও গেছিলাম স্কুলে এবং পহেলা বৈশাখ উৎযাপন করছি।  হঠাৎ একজন বলল এমন কিছু ক...
14/04/2021

২০১৮ সাল, ১৪ এপ্রিল, দিনটা অন্য ১০ জন এর মত আমরা ও গেছিলাম স্কুলে এবং পহেলা বৈশাখ উৎযাপন করছি। হঠাৎ একজন বলল এমন কিছু করি যা আমাদের শিক্ষাক্ষেত্রে সামান্য হলেও অবদান রাখবে। আমরা ৩জন ই মোটামুটি হঠাৎ করেই সিরিয়াসলি নিয়ে নিলাম বিষয়টি। তারপর স্কুল থেকে বাসায় ফেরার পথে গেলাম কম্পিউটার এর দোকানে। যাওয়ার উদ্দেশ্য মেম্বার দের জন্য ফর্ম বানানো। কিন্তু না জানতাম সংগঠন এর নাম না আর কিছু। যাই হোক রাস্তায় যেতে যেতে সিদ্ধান্ত হল যেহেতু শিক্ষা নিয়ে কাজ সেহেতু Hands For Education নাম দেওয়া হবে। গেলাম, ফর্ম রেডি করলাম। সেখান থেকে শুরু,৩জন থেকে ৭ জন,৭জন থেকে ১৫ জন, ১৫ জন থেকে ২০ জন, ২০ জন থেকে বর্তমানে আমরা প্রায় ১০০ জন এর একটি টিম।"শিক্ষাই হোক সকল জাতির পথচলার আলোকবর্তিকা" লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে শুরু হলো আমাদের কার্যক্রম।
এই ৩ বছরের পথচলায়, অন্য সবার ই মত আমাদের ও ছিল অনেক উত্থান পতন। কিন্তু সব মিলিয়ে আমরা এগিয়ে যাওয়ার মূল শক্তি হলো আপনাদের সাপোর্ট, মেম্বারদের নিরলস পরিশ্রম আর আপনাদের দোয়া। তাই আজকে ৩য় বর্ষপূর্তিতে সকল শুভানুধ্যায়ী, সকল মেম্বার কে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে কে জানাই Hands For Education পরিবারের পক্ষ থেকে ৩য় বর্ষপূর্তির অসংখ্য শুভেচ্ছা।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন!
পাশাপাশি সকলকে জানাই রমজানুল মোবারক।
সকলের সুস্বাস্থ্য কামনা করছি!
ধন্যবাদ সবাইকে।

28/03/2021

দেশে নতুন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩৯০৮ জন এর শরীরে। যা গত ৮ মাসে সর্বোচ্চ।
মৃত্যুবরন করেছে ৩৫ জন।
করোনা আবারও ভয়াবহ রূপ ধারন করছে! সবাই একটু সতর্ক হোন। অবশ্যই মাস্ক পরিধান করুন।
সবার সুস্থতা কামনা করি।

26/03/2021

স্বাধীন হওয়ার পর আজ স্বাধীনতার অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেছে দেশ।
সেই একাত্তর সাল থেকে আজ অবধি আমি, আমরা স্বাধীন দেশের তাজা বাতাসে অক্সিজেন চুষে নিতে পারছি। গর্বিত হয়ে বলতে পারছি আমাদের দেশ স্বাধীন দেশ। আমাদের পা মাটিতে এঁকে দিয়েছে স্বাধীন পদচিহ্ন।

একাত্তরের সেই গগনবিদারী আওয়াজ, সেই রক্তাক্ত জখম, সেই মাটিতে পুঁতা লাশ, সেই মায়েদের যুদ্ধের ময়দান, সেই লক্ষ লক্ষ যুবকের পঁচা মাংস, হাড্ডি, রক্তের বান এইসব কিছু আজকের এই স্বাধীনতা পাওয়ার জন্যই! আমরা পেয়েছিও। তবে ওই স্বাধীনতা রক্ষাই করা ছিল সবচেয়ে কঠিন কাজ। সেই কঠিন কাজকে এই পঞ্চাশ বছরে অনেকটা সহজ করে ফেলেছিও।
এই বিগত ৪৯বছরে সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্র জাতি হিসেবে আমরা মনে রাখার মতো উন্নতি করেছি। এই যে করোনার এই ভয়ংকর পরিস্থিতিতে বিশ্ব কেমন উদ্ভ্রান্ত, কেমন সংকিত ছিল, দেশে দেশে লকডাউন চলছিল ওই কঠোর সময়টাতেও বাংলাদেশ ঠিকই উন্নয়ন অব্যাহত রেখছে। উন্নয়নের কাজ থেমে থাকেনি বরং আরো কিছু উদ্যোগ নতুন ভাবে শুরু হচ্ছে। এই তো আমাদের দেশ। স্বাধীন দেশ।

আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। একটা সংগঠনও বিভিন্ন উপায়ে স্বাধীনতা ঠেকিয়ে রাখতে পারে। অর্জন করে দিতে পারে হাজারো মানুষের স্বাধীন দেশের অধিকার। রক্ষা কর‍তে পারে স্বাধীনতা। ফোঁটাতে পারে দরিদ্র মায়ের কোলে সন্তানের হাসি। ছুঁয়ে দিতে পারে কতশত মানুষের মন। দাঁড়াতে পারে জাতির পাশে। প্রশান্তির গভীর ছায়ায় আটকে রাখতে পারে দেশকেও।

একটা স্বাধীন দেশের জাতি হিসেবে আমাদের প্রত্যেক সদস্যের এই নিয়েই পথচলা।

(ফুটেজ সমুহ সংগৃহিত)

08/03/2021

"তুমি যদি কাউকে কিছু জানাতে চাও তা হলে একটি পুরুষকে বল। আর যদি কোনও কাজ সম্পূর্ণ করতে চাও তখন একটি মহিলাকে বল।"

উপরের উক্তিটি 'মার্গারেট থ্যাচার'র। তিনি বুঝিয়েছেন জগতে পুরুষের সব অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে নারীর বুদ্ধি, শক্তির প্রয়োজন। আর এই শক্তি, বুদ্ধি সম্পন্ন একজন নারী কতটা গুরুত্ব রেখে যায় জীবনে তার ইয়ত্তা নেই। বলতে গেলে বলে শেষ করা যাবে না। অথচ আমাদের প্রাচীনে দেখা যায় নারীরা বারবার অবহেলিত। অবহেলিত সমাজের মায়েরা, বোনেরা, স্ত্রীরা।
বর্তমানে আর তেমনটা নেই বললেই চলে। যুগ পেরিয়েছে। মানুষের মন বদলেছে। নারী অধিকারের পাল্লা সমান হয়েছে ধীরে ধীরে।
পুরুষতান্ত্রিক সমাজ থেকে যে সমস্ত নারীরা ধীরে ধীরে আধিপত্য বিস্তার করেছে, তাদেরও কিছু বিশেষত্ব ছিল। ছিল শক্তি, সাহস আর বুদ্ধি। গতিময় জীবনের ঝঞ্ঝাটকে তোয়াক্কা না করেই জয় করে নিয়েছে অধিকার। আধিপত্য।

তাই ১৯০০ সালের এই দিনটিকে নারীদের জিইয়ে রাখার জন্য 'নারী দিবস' ঘোষণা করা হয়। সেই থেকে প্রতি বছরের ৮ই মার্চ নারীদের অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অধিকার জোরদারের লক্ষ্যে 'নারী দিবস' পালন করা হয়।

হ্যান্ডস ফর এডুকেশন'র সকল নারী সদস্যসহ পৃথিবীর সব দস্যি নারীদের জানায়, নারী দিবসের শুভেচ্ছা।
নারীরা পারে। নারীরা সব পারে।

07/03/2021

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিওন।
Hands For Education এর প্রধান পরিচালক মুশফিক বিন ওসমান সাইফ এর বাবা এডভোকেট ওসমান গণি আংকেল গতকাল সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরন করেছেন। সকলে আংকেল এর আত্মার মাগফিরাত কামনা করুন। আল্লাহ আংকেলকে জান্নাত নসিব করুন।

Congratulations to our President Minhaj Mishuk and Executive Member Shahidul Hoque Shakib for being selected as Presiden...
14/10/2020

Congratulations to our President Minhaj Mishuk and Executive Member Shahidul Hoque Shakib for being selected as President's Scout! All the very best wishes for both of you guys!

উন্নতি এবং অবনতি। এই শব্দ দু'টি মূলত একে অপরের বিপরীত। কিন্তু প্রকৃত ক্ষেত্রে দেখা যায় এই শব্দ দু'টিকে অনেকে ঠিক ভাবে বু...
05/10/2020

উন্নতি এবং অবনতি। এই শব্দ দু'টি মূলত একে অপরের বিপরীত। কিন্তু প্রকৃত ক্ষেত্রে দেখা যায় এই শব্দ দু'টিকে অনেকে ঠিক ভাবে বুঝতে পারে না। অনেকে উন্নয়নের আশা করে ভুল পথ কিংবা ভুল সিন্ধান্ত নিয়ে অবনতির দিকে ক্রমশঃ এগিয়ে যেতে থাকে। ঠিক ওই জায়গাটা থেকে একজন ব্যক্তি তার মনোবল কিংবা মস্তিষ্কের শুদ্ধতম ব্যবহারে ওই অবনতির দিকে এগিয়ে যাওয়া মানুষগুলোকে ঠিক পথে ফিরিয়ে আনে। সেসব মানুষগুলোর উন্নয়নের কারিগরটা হলো একজন আদর্শ শিক্ষক। একজন শিক্ষকই কেবল পারে সমাজকে উন্নতির পথে নিয়ে যেতে। বলা হয়, ' একজন শিক্ষকই কেবল সমাজ কিংবা আদর্শ জাতি গড়ার কারিগর।'

একটা শিশু বেড়ে ওঠার পর পরিবারের পরেই একজন শিক্ষক তার দায়িত্ব বহন করে। এই দায়িত্ব সুশীল সমাজে সুশীল মানুষ গড়ার দায়িত্ব।
আজকের দিনে এসব কথা কেন বলা হচ্ছে?
হ্যাঁ, আজকে বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৪ সাল থেকে বাংলাদেশে এই দিনটি পালিত হয়ে আসছে। তবে আনুষ্ঠানিক ভাবে এখনো পর্যন্ত দেশে এই দিবসটি পালিত হয় নি। আমরা চাই এই দিবসটি শুধু মাত্র সকল শিক্ষকদের উৎসর্গঃ করে আনুষ্ঠানিক ভাবে ভবিষ্যতে পালিত হোক দেশের সব জায়গায়। একজন শিক্ষক তার সর্বোচ্চ মর্যাদাটা পাক।

এই যে শিক্ষকসমাজেরা তাদের অক্লান্ত পরিশ্রমে একেকটি শিক্ষিত জাতি গড়ে তুলে তার তুলনায় তাদের পারিশ্রমিকটা হয় খুব কম। বলতে গেলে এই মহান কাজের জন্য কোনো পারিশ্রমিকও হয়তো যথেষ্ট নয়। তবুও একজন সরকারি সার্টিফাইড শিক্ষক ব্যাতিত এমপিওভুক্ত স্কুল, কলেজের যে শিক্ষকগুলো আছে তাদের শিক্ষ ভাতা একেবারে অল্প। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২৫ শতাংশ ঈদ বোনাস দীর্ঘ ১৬ বছরেও পরিবর্তন হয়নি, ১ হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা নিয়ে করোনার এ দুঃসময়ে গৃহবন্দী শিক্ষক-কর্মচারীরা চরম অর্থসংকটে। তাই অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ঘোষণা করে জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে।

এই বিশ্ব শিক্ষা দিবসে আমরা কেবল চাই একজন শিক্ষক সবদিক দিয়ে সর্বোচ্চ মর্যাদায় ঘোষিত হোক।

'হতাশা>গভীর হতাশা> দ্বিধা    > আত্মহত্যা ..আর হ্যাঁ,এই শেষ ধাপে আক্রান্ত ব্যক্তিটাকে নিয়েই আমরা পড়ে থাকি..। কেউ জানায় সম...
05/09/2020

'হতাশা>গভীর হতাশা> দ্বিধা > আত্মহত্যা ..

আর হ্যাঁ,এই শেষ ধাপে আক্রান্ত ব্যক্তিটাকে নিয়েই আমরা পড়ে থাকি..। কেউ জানায় সমবেদনা আবার কেউ প্রকাশ করে ক্ষোভ । কিন্তু প্রথম ধাপে আক্রান্ত ব্যক্তিকে আমরা মন খারাপ
বলেই হেসে উড়িয়ে দেই। আর এটা আমাদের মধ্যবিত্ত পরিবারেই বেশি।
আর তাই জীবনে কোনোদিন হতাশা নিয়ে থাকবেন না। বুকের জমানো ব্যথা আপনার মা/বাবা,স্বামী/স্ত্রী কিংবা আপনার কাছের কোনো মানুষকে জানান..। আর এমন কেউ না থাকলে নিজেকে অন্যভাবে আবিষ্কার করুন। দেখেন ,আপনি অনেক ভালো আছেন। হাসপাতালে যান,আদালত চত্বরে যান। এবার দেখেন কতো মানুষ কতো রকম কষ্টে আছে।
আর তাই হতাশা ভুলে নিজেকে প্রমাণ করার চেষ্টা করুন। দেখবেন ,সফলতা আসবেই..।

Day 4 of Tree Plantation (29/08/20)Organised by :Hands For Education In cooperation:Team Cox's BazarPlace:Baitush Sharaf...
30/08/2020

Day 4 of Tree Plantation (29/08/20)
Organised by :Hands For Education
In cooperation:Team Cox's Bazar
Place:Baitush Sharaf Jabbariya Academy

Address

Cox's Bazar
4700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hands for Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hands for Education:

Shortcuts

Share

Category