আল জামিয়াতুল আহলিয়া রিয়াজুল কোরআন মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • আল জামিয়াতুল আহলিয়া রিয়াজুল কোরআন মাদ্রাসা

আল জামিয়াতুল আহলিয়া রিয়াজুল কোরআন মাদ্রাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল জামিয়াতুল আহলিয়া রিয়াজুল কোরআন মাদ্রাসা, Education, Cox's Bazar.

15/07/2026

ডুলাহাজারা মার্কাজ মসজিদের দুর্গতি নিরসনে জনগনের দৃষ্টি আকর্ষণ

​আজ দীর্ঘ ১৭ বছর যাবত ডুলাহাজারা মার্কাজ মসজিদের নীচ তলা বাজারের নাপাকী ও বৃষ্টির পানি দিয়ে ডুবে আছে। এই করুণ পরিস্থিতির প্রধান কারণ হলো পানি নিষ্কাশনের নালাটি আসলাম চৌধুরী সাহেব সরকারি খাস জমির উপর মাটি ভরাট করে বন্ধ করে দিয়েছেন। যার ফলে বৃষ্টি হলেই বাজারের সমস্ত নাপাকী পানি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে, আর কোমর অব্ধি পানি জমে যায়।
​অনেকেই ড্রেন ব্যবস্তা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সবাই আসলাম চৌধুরী সাহেবের টাকার কাছে বিক্রি হয়ে গেছেন। মসজিদ আজ অসহায় হয়ে পড়েছে আসলাম চৌধুরী সাহেবের টাকার শক্তির কাছে।
​ডুলাহাজারার সর্বস্তরের জনগনের কাছে বিশেষ অনুরোধ, আসুন আমরা সবাই মিলে আল্লাহর ঘর মসজিদের এই দুর্গতি দূর করতে এগিয়ে আসি। মসজিদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সবাই একত্রে সোচ্চার হই।
​ #ডুলাহাজারা_মার্কাজ_মসজিদ #জনগনের_দৃষ্টি_আকর্ষণ #সবাই_একত্রে_মসজিদের_দুর্গতি_দূর_করি

আল জামিআতুল আহলিয়া রিয়াজুল কোরআন কমপ্লেক্স-এর নূরানী বিভাগের অভিভাবক সম্মেলন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও...
09/07/2026

আল জামিআতুল আহলিয়া রিয়াজুল কোরআন কমপ্লেক্স-এর নূরানী বিভাগের অভিভাবক সম্মেলন আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

সম্মানিত অভিভাবকদের আন্তরিক উপস্থিতি, মূল্যবান পরামর্শ ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের সন্তানদের দ্বীনের সঠিক পথে পরিচালিত করুন। আমীন।

21/06/2026

যখন একি কাজ কাওমি মাদ্রাসায় শেখানো হয়, তখন অভিভাবকদের ব্যবহার কেমন হয় জানেন

🕌✨ ইনশাআল্লাহ ✨🕌আগামীকালডুলাহাজারা মার্কাজ মসজিদেপবিত্র ঈদুল আজহার জামাত🕡 সকাল ৬:৩০ মিনিটেঅনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 🌙সকল ...
27/05/2026

🕌✨ ইনশাআল্লাহ ✨🕌

আগামীকাল
ডুলাহাজারা মার্কাজ মসজিদে
পবিত্র ঈদুল আজহার জামাত

🕡 সকাল ৬:৩০ মিনিটে
অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 🌙

সকল মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য
বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। 🤍

تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُمْ
“আল্লাহ আমাদের ও আপনাদের আমলসমূহ কবুল করুন।” 🌸

আজ ফজরের নামাজের পর থেকে রবিবার আসর পর্যন্ত তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব,প্রত্যেক ফরজ নামাজের পর একবার। আমলটি করব ইনশাআল্লা...
26/05/2026

আজ ফজরের নামাজের পর থেকে রবিবার আসর পর্যন্ত তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব,
প্রত্যেক ফরজ নামাজের পর একবার। আমলটি করব ইনশাআল্লাহ

ইসলামী শ'রী'য়া'হ! 🔥
21/05/2026

ইসলামী শ'রী'য়া'হ! 🔥

চামড়া শিল্প রক্ষার দাবির পেছনে কী আসলেই অন্য খেলা থাকে?-----------------------------------------------------------------...
11/05/2026

চামড়া শিল্প রক্ষার দাবির পেছনে কী আসলেই অন্য খেলা থাকে?
-----------------------------------------------------------------***
কোরবানির ঈদের আগে আগে প্রতিবছর আলেম-উলামাদের কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ ও চামড়া শিল্প রক্ষার দাবিতে বিভিন্ন সভা-সেমিনার করতে দেখা যায়।

দায় ও দরদের জায়গা থেকে বিষয়টি অবশ্যই গুরুত্বের দাবি রাখে। এই যে প্রতিবছর কোরবানির আগে এসব কর্মসূচি পালন করা হয়, তাতে আসলে লাভের গুড়টা খায় কে?

চামড়া খাতে কোটি কোটি টাকার বিনিয়োগকারীরা তো এটা নিয়ে কিছু করেন না। উল্টো তারা চামড়ার দাম কমাতে যা যা করার তাই করেন, তাহলে এমন কর্মসূচি পালনের লাভ কি?

প্রশ্ন করতে পারেন, চামড়ার টাকায় মাদরাসা চলে। কিন্তু ভাই এটা ভুল। খোঁজ নিয়ে দেখেন, ঢাকার বড় বড় মাদরাসায় বছরে আট-দশ কোটি টাকা খরচ হয়, আর চামড়া কালেকশন ও বিক্রি করে সব বাদে আয় হয় টেনেটুনে খুব বেশি হলে- ১৫-২০ লাখ টাকা। তাহলে বাকী টাকা কোথা থেকে আসে?

আমার কথা হলো, বাকি টাকা যেভাবে আসে চামড়াখাত থেকে প্রাপ্ত টাকার পরিমাণ টাকাও সেভাবেই আসবে- ইনশাআল্লাহ। শুধু ভরসা করে চামড়া কালেকশনটা বাদ দিন। ঢাকার অনেক মাদরাসা এখন চামড়া কালেকশন করে না। তারা তো চলছেন, দয়াময় আল্লাহ চালাচ্ছেন।

চামড়া কালেকশন বাদ দেন- দেখবেন, চামড়ার দাম কেমনে বাড়ে। একটা উদাহরণ দেই। এখন ট্যানারিওয়ালারা নিজের গদিতে বসে চামড়া পাচ্ছেন। আবার মূল্যও পরিশোধ করেছন কয়েক মাস পরে। তারা এই ট্যানারি দেখিয়ে খুব কম সুদে ব্যাংক ঋণ পেয়েছেন, এটা করে তাদের ব্যবসা চলছে, পেট চলছে। তারা চামড়া না পেলে পথে বসবে। তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাদের ব্যবসা টেকাতে চামড়া কীভাবে সংগ্রহ করবেন, সেটা কাদের ব্যাপার। সেটা নিয়ে আমাদের মাথাব্যাথা কেন?

এখন আমরা কি করছি? বাড়ি বাড়ি যেয়ে চামড়া সংগ্রহ করে তাদের কাছে পৌঁছে দিচ্ছি। তারা আরামে ব্যবসা করছে। একটু ভিন্নভাবে ভাবুন। ঘরের দরজায় দরজায় চামড়া পরে আছে, ট্যানারিওয়ালারা বসে আছেন দিন শেষে চামড়া নেই। কার লস?

এই যে অসংখ্য কওমি শিক্ষার্থী মাদরাসার খরচে খাটছে, তার ফল ভোগ করছে ট্যানারিওয়ালারা। আগে ট্যানারিওয়ালারা নিজেদের খরচে চামড়া সংগ্রহ করতো, এ কাজে তাদের বিশাল অংশ ব্যয় হতো। সেই ব্যয় এখন করতে হচ্ছে না। উল্টো চামড়া কমদামে কিনে তারা। তাদের লাভ আর লাভ।

এই যে আলেম-উলামারা চামড়ার ন্যায্যমূল্যের কথা বলছেন, তারও ফায়দা যতটুকুই হোক আলেমরা আগেও পায়নি এখনও পায় না। বরং অনেকেই বলেন, কোনো কোনো ট্যানারিওয়ালারা নাকি আলেমদের দিয়ে এ জাতীয় প্রোগ্রাম করিয়ে থাকেন, সত্য-মিথ্যা জানি না। তবে বাজারে কথাটা আছে!

ঘটনা যাই হোক, মাদরাসাগুলোর উচিৎ চামড়া সংগ্রহের কাজ বাদ দেওয়া। এতে কোনো মাদরাসা অর্থনৈতিকভাবে ক্ষতির মুখোমুখি হবে না- ইনশাআল্লাহ। উল্টো শিক্ষার্থীদের দিলখোলা সাহায্য-সমর্থন মিলবে। ঈদের দিন হাজার হাজার বাবা-মা তার সন্তানকে কাছে পাওয়ার আনন্দে মন ভরে দোয়া করবে।

আরেকটি কথা, খবরে দেখলাম, কোরবানির ঈদে পশুর চামড়া যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে মসজিদের ইমামসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠক শেষে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

দেখুন অবস্থা! চামড়া নিয়ে কোরবানিদাতার টেনশন নেই, এ খাতের ব্যবসায়ীদের টেনশন নেই। চামড়া নিয়ে টেনশন করবেন মসজিদের ইমামরা। এর অর্থ কী?
--------------------
মুফতি এনায়েতুল্লাহ
৬ মে ২০২৬

কওমি মাদ্রাসার ছেলেরা যাকাতের টাকায় লেখাপড়া করে বলে আপনি উপহাস করেন! যাকাত খাওয়ার উপযুক্ত হলে যাকাত খেতেই পারে এতে শর...
23/04/2026

কওমি মাদ্রাসার ছেলেরা যাকাতের টাকায় লেখাপড়া করে বলে আপনি উপহাস করেন! যাকাত খাওয়ার উপযুক্ত হলে যাকাত খেতেই পারে এতে শরীয়তের খেলাফ কোন কিছু নেই বরং আল্লাহ তা'য়ালাই ধনীদের সম্পদের মধ্যে গরিবদের হক/ অধিকার রেখে দিয়েছেন। কিন্তু আপনি সরকারি স্কুল বা মাদ্রাসায় লেখাপড়া করেছেন আপনার পেছনে সরকার যে টাকা ব্যয় করেছে তাতে একজন পতিতার ট্যাক্সের টাকার অংশ আছে। মদ বিক্রেতার ট্যাক্সের টাকার অংশও আছে! ভিক্ষুকের ট্যাক্সের টাকার অংশ আছে ! আমার দেওয়া ট্যাক্সের টাকার অংশ আছে !! জুলুমের টাকার অংশও আছে !! সুতরাং সাধু সাবধান !!

কপি পোস্ট।

এটিও একটি মাদ্রাসা। ছবিটা দেখে কি বোঝার উপায় আছে, এটিও একটা মাদ্রাসা প্রতিষ্ঠান? বোঝার উপায় না থাকলেও এটা সত্যি যে, এট...
10/04/2026

এটিও একটি মাদ্রাসা। ছবিটা দেখে কি বোঝার উপায় আছে, এটিও একটা মাদ্রাসা প্রতিষ্ঠান? বোঝার উপায় না থাকলেও এটা সত্যি যে, এটিও একটি মাদ্রাসা। হয়তো সেটা নামে, কিন্তু মানুষ মাদ্রাসা নামেই চিনে।
এই ছবিটা উক্ত প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীর ফেসবুক প্রোফাইল থেকে নিয়েছি। তার প্রোফাইল একটা ভিডিও-ও দেখলাম। সে এবং তার চারজন ছেলে সহপাঠী এবং পাঁচজন মেয়ে সহপাঠী নিয়ে একটি ভিডিও তৈরি করেছে। বিদায়ের ভিডিও। একসাথে সারিবদ্ধ হয়ে অভিনয় করা। এমনটা কলেজ ভার্সিটিতে দেখা যায়। সাথে আবার মিউজিকও।

ভিডিও ফুটেজটা দেখার উপযোগী না তাই দিলাম না। কমেন্টে ভিডিও থেকে নেওয়া একটা স্ক্রিনশট দিছি, দেখে নিন। আমি নিশ্চিত, এইটা দেখার পর আপনার মেজাজ গরম হবে।

যাইহোক, এ ধরনের মাদ্রাসা আসলে মাদ্রাসাই না। এগুলা নামেই মাদ্রাসা। এর ভেতরের চিত্র অনেক ভয়াবহ। ফিতনা তৈরি করতে, এরা স্কুল-কলেজের ছেলেমেয়েদের থেকেও অনেক এগিয়ে। ফ্রি-মিক্সিং আর অনৈতিক কর্মকাণ্ড ভিতরে অহরহ হচ্ছে।

এগুলো বন্ধ করা উচিত। নাম যখন মাদ্রাসা, মাদ্রাসার মতই পরিচালনা করা উচিত। এরকম কিছু প্রতিষ্ঠানের জন্য সব ধরনের আলিয়া মাদ্রাসার উপর মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, হবে।

আমি বলছি না সব আলিয়া মাদ্রাসা খারাপ, কিন্তু এটাকে ভালো বলার সুযোগ নেই।

— মাহমুদ বিন নূর

‘উদ্দেশ‌্যহীন মাদরাসা প্রতিষ্ঠা করা খেদমত নয়, বরং ক্ষ‌তিকর’-মাওলানা খা‌লেদ সাইফুল্লাহ রাহমানী, ভারত“আজকাল যেভা‌বে যততত্র...
26/03/2026

‘উদ্দেশ‌্যহীন মাদরাসা প্রতিষ্ঠা করা খেদমত নয়, বরং ক্ষ‌তিকর’

-মাওলানা খা‌লেদ সাইফুল্লাহ রাহমানী, ভারত

“আজকাল যেভা‌বে যততত্র মাদরাসা প্রতিষ্ঠা হ‌চ্ছে, আশঙ্কা হ‌চ্ছে খোদা-নাখাস্তা সাধারণ মানু‌ষের ম‌নে আলিম‌দের প্রতি বি‌রূপ ম‌নোভাব সৃ‌ষ্টি হ‌য়ে যাবে।
এজ‌ন্যে কিছু বু‌নিয়া‌দি কথা পেশ কর‌া জরু‌রি ম‌নে কর‌ছি।

বর্তমানে যেসব নতুন মাদরাসা প্রতিষ্ঠা হ‌য়ে‌ছে, ম‌নে হয় অ‌তিরঞ্জন হ‌বে না তার ৭৫ভাগই অপ্রয়োজ‌নে হ‌য়ে‌ছে, উল্লেখ‌যোগ‌্য কো‌নো ল‌ক্ষ্য নি‌য়ে প্রতি‌ষ্ঠিত হয়‌নি। দেখা যায় শহ‌রের একই মহল্লায় অ‌নেকগু‌লো মাদরাসা, একই গ‌লি‌তে একা‌ধিক প্রতিষ্ঠান। অথচ বাস্তবতা হল সবগু‌লো মাদরাসার ছাত্রছা‌ত্রীদের য‌দি এক‌টি মাদরাসায় একত্র ক‌রা হয়, তারপর এটি ছোটখাট মাদরাসা বলার উপযুক্ত হ‌বে।

অপ্রয়োজ‌নে এত মাদরাসা হওয়ার কার‌ণে অ‌তি‌রিক্ত শিক্ষকমণ্ডলী, ব‌্যবস্থাপক কর্মচা‌রির ব‌্যয়ভার মুস‌লিম সমাজ‌কে বইতে হ‌চ্ছে। কোথাও কোথাও তো ‘যত ভাই তত মাদরাসা’ গ‌ড়ে ও‌ঠে‌ছে। এখন আবার ম‌হিলা মাদরাসার ক্ষে‌ত্রে ‘যত‌বোন তত মাদরাসা’ গ‌ড়ে উঠ‌তে শুরু ক‌রে‌ছে।
এ সমস‌্যা কেবল শহ‌রে নয়, গ্রা‌মেও দেখা দি‌তে শুরু ক‌রে‌ছে। ‌কিন্তু যেসব গ্রা‌মে অর্থবিত্ত কম এবং মকতব মাদরাসার প্রয়োজন বে‌শি, তাদের নি‌য়ে ভাবার মত কেউ নেই। অথচ সেদি‌কে ম‌নো‌নি‌বেশ করার সব‌চে বে‌শি প্রয়োজন ছিল।
অনুরূপভা‌বে বহু এলাকায় প্রাথ‌মিক স্কু‌লের খুব প্রয়োজন। অথচ সে‌দি‌কেও কারও মনোযোগ নেই।

ম‌নে রাখ‌তে হ‌বে, অপ্রয়োজ‌নে মাদরাসা প্রতিষ্ঠা করা খেদমত নয়, বরং ক্ষ‌তিকর। কারণ, এস‌বের কার‌ণে দীনী শিক্ষার প্রতি, উলামা‌য়ে কেরাম ও মাদরাসার ওপর মানু‌ষের আস্থা-ভ‌ক্তি দিন‌দিন হ্রাস পা‌চ্ছে। লো‌কেরা একে মৌলভী‌দের ব‌্যবসা-ধান্ধা ম‌নে করে। এমন দৃষ্টান্তও দুর্লভ নয়, কেউ ব‌্যবসা বা দোকান খু‌লে সফল না হওয়ায় এখন ‘মাদরাসা-ব‌্যবসা’ শুরু ক‌রে‌ দি‌য়েছে। ‌চিন্তা ক‌রে বলুন- মাদরাসা ‌কি শিক্ষাদীক্ষার জ‌ন্যে, না‌কি জীবিকা উপার্জনের জ‌ন্যে? এসব নি‌য়ে আমা‌দের গভীরভা‌বে ভাব‌তে হ‌বে।“

অনুবাদ মুহাম্মাদ সাইফুদ্দীন গাযী
২৬মার্চ'২৬

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল জামিয়াতুল আহলিয়া রিয়াজুল কোরআন মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category