16/12/2025
আলহামদুলিল্লাহ! সফলভাবে সম্পন্ন হলো আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসার দুই দশক পূর্তি উদযাপন ও “আল-ঈমান স্মারক–২” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান 🎉
🤲 আলহামদুলিল্লাহি রব্বিল ‘আলামীন।
মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসা-এর
দুই দশক পূর্তি উদযাপন ও “আল-ঈমান স্মারক–২” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান
অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
👥 এই মহতী আয়োজনে আমন্ত্রিত সকল সম্মানিত অতিথিবৃন্দ স্বশরীরে উপস্থিত থেকে
অনুষ্ঠানকে গৌরবান্বিত করেন।
বিশেষভাবে মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের আগমনকে কেন্দ্র করে
মহেশখালী উপজেলা ও আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত সমাগম ঘটে।
🎤 অনুষ্ঠানে ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন—
👤 মাওলানা শেখ সাইফুল্লাহ মাদানী
নির্বাহী পরিচালক, আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসা
👤আলহাজ্ব এখলাছুর রহমান
সভাপতি, বোর্ড অফ ডিরেক্টরস, আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসা
👤জনাব জয়নাল আবেদিন
সাবেক উপজেলা চেয়ারম্যান,
মহেশখালী, কক্সবাজার
👤মোঃ আবু জাফর মজুমদার
উপজেলা প্রশাসক,
মহেশখালী, কক্সবাজার
👤জনাব আবুল হাশেম
উপসচিব, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
👤মাওলানা উবায়দুল্লাহ হামযাহ
প্রধান পরিচালক, জামিয়াতুন নূর আল-আলামিয়্যাহ,
পটিয়া, চট্টগ্রাম
👤ড. মুহাম্মদ রশীদ জাহেদ (DrMohammad Rashid Zahed)
প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসা
ডীন, শরিয়া অনুষদ, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
(সভাপতি, অত্র অনুষ্ঠান)
📘 অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে “আল-ঈমান স্মারক–২” আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়।
🎤 এরপর প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন—
👤মাওলানা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল
প্রধান পরিচালক, জামিয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রাম
🎵 মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়কে স্বাগত জানিয়ে বিশেষ যৌথ সঙ্গীত পরিবেশনের পর
🎙️ বক্তব্য রাখেন—
👤ড. আ. ফ. ম. খালেদ হোসেন
মাননীয় উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তাঁর প্রজ্ঞাপূর্ণ, সময়োপযোগী ও দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি এক অনন্য উচ্চতায় উপনীত হয়।
🙏 আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি
সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সকল অতিথি ও বক্তাগণ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত সকল শুভানুধ্যায়ীদের প্রতি।
🤲 মহান আল্লাহ তাআলা যেন এই আয়োজন কবুল করেন এবং আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসাকে
দ্বীন ও সমাজের খেদমতে আরও অগ্রসর হওয়ার তাওফিক দান করেন—আমিন।
🏫 আল-ঈমান আদর্শ মহিলা আলিম মাদ্রাসা
📍 উত্তর ঝাপুয়া, কালারমারছড়া, মহেশখালী, কক্সবাজার