24/05/2026
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভতির জন্য ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি
This is the Official and only Authorized Page of Cox's Bazar Govt. College
Cox's Bazar Government College (CGC) is the premier public educational institution for higher education in the southern district of Bangladesh. Established in 1962, the college has a long-standing legacy of academic excellence and is currently ranked as a Category-A institution by the Ministry of Education.Affiliated with the National University of Bangladesh and the Board of Intermediate and Seco
24/05/2026
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভতির জন্য ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি
23/05/2026
একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা অংশগ্রহণের যোগ্য শিক্ষার্থীদের তালিকা
23/05/2026
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষে ভর্তির জন্য ২য় মেধা তালিকায় নির্বাচিত এবং ১ম মেধা তালিকা হতে বিষয় পরিবর্তনকৃত শিক্ষার্থীদের তালিকা
21/05/2026
২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি
21/05/2026
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) ১ম বর্ষ ১ম ইনকোর্স পরীক্ষার সময়সূচি
21/05/2026
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কলেজ বন্ধের বিজ্ঞপ্তি
21/05/2026
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের সময়বৃদ্ধি সংক্রান্ত (বিলম্ব ফিসহ)
20/05/2026
অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ২১/০৫/২০২৬ তারিখের মানোন্নয়ন পরীক্ষার্থীদের আসন বিন্যাস
20/05/2026
অনার্স ১ম বর্ষ ভর্তির ২য় মেধা তালিকা এবং ১ম মেধা তালিকার বিষয় পরিবর্তন (মাইগ্রেশন) এর ফলাফল প্রকাশ সংক্রান্ত
20/05/2026
শোক বার্তা
19/05/2026
কক্সবাজার সরকারি কলেজ পরিদর্শন করলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর মান্যবর কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম আজ ১৯ মে ২০২৬ খ্রি. কক্সবাজার সরকারি কলেজ পরিদর্শন করেছেন। দিনব্যাপী নানামুখী ও উৎসবমুখর কার্যক্রমের মধ্য দিয়ে তাঁর এই গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পরিদর্শন সম্পন্ন হয়।
আজ সকাল ১০:০০ টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ক্যাম্পাসে এসে পৌঁছালে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ও উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করেন এবং লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় কলেজের বিএনসিসি (সেনা শাখা)’র একটি চৌকস ক্যাডেট দল গার্ড অব অনার প্রদান করেন। এরপর তিনি একটি স্মারক বৃক্ষ রোপন করেন।
সকাল ১১ টায় তিনি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এর অংশ হিসেবে প্রথমে তিনি শুধু শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের কাছে বিভিন্ন সমস্যার কথা জানতে চান। সমস্যা চিহ্নিত করে পরবর্তীতে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের সাথে যৌথভাবে মতবিনিময় করেন। এসময় তিনি শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের সমস্যাসমূহ সমাধানের জন্য কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
দুপুর ১২:৩০ মিনিটে শিক্ষক পরিষদ সভাকক্ষে অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক এর সভাপতিত্বে কলেজের শিক্ষকমন্ডলীর সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম। তিনি শিক্ষকদের সমস্যা সম্পর্কে শুনতে চান, পাশাপাশি শিক্ষকদের শিক্ষার্থীদের সমস্যাসমূহ তুলে ধরেন এবং তা নিয়ে ফলপ্রসু আলোচনা করেন। তিনি বলেন, "যে কোনো পর্যায়ের সেবা প্রার্থীর জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ শাখার প্রবেশদ্বার সবসময় উন্মুক্ত। বোর্ডে না এসে কিংবা মাত্র একবার এসেই যেন সেবা প্রার্থীরা তাদের কাজ সম্পন্ন করতে পারেন, আমরা এখন সেই লক্ষ্যে কাজ করছি। দীর্ঘসূত্রতা ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করা হচ্ছে।" তিনি আরও দৃঢ়তার সাথে ব্যক্ত করেন, "আমার শাখায় কোনো ধরনের অনিয়ম কিংবা সেবা গ্রহীতাদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কাজের স্বচ্ছতা রক্ষার্থে যেকোনো প্রয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন।"
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ মুসলেহ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে কলেজ পরিদর্শকের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, "প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম মহোদয় কলেজ পরিদর্শক পদে যোগদানের প্রথম মাসেই তাঁর সততা, কর্মনিষ্ঠা ও আধুনিক চিন্তাধারার মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ শাখার সামগ্রিক কার্যক্রমে এক যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন এনেছেন। তাঁর এই সংস্কারমুখী উদ্যোগ বোর্ডের সেবা প্রদান প্রক্রিয়াকে সাধারণের জন্য অনেক সহজ ও গতিশীল করেছে।"
এতে আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ অহিদুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক মুহাম্মদ উল্লাহ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ পরিদর্শন কার্যক্রম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান কাজী আবুল কাসেম। এসময় সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথির নিকট অধ্যক্ষ কর্তৃক সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম।
পরে কলেজ পরিদর্শক মহোদয় কক্সবাজার সরকারি কলেজের সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ড খতিয়ে দেখেন। এসময় তিনি কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভিন্ন ভবনের শ্রেণিকক্ষ, ওয়াশরুম, ছাত্রাবাস ও ছাত্রীনিবাসসমূহ সরেজমিনে পরিদর্শন করেন এবং বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের জন্য অধ্যক্ষকে অনুরোধ করলে অধ্যক্ষ উক্ত সমস্যাসমূহ সমাধান পূর্বক অবহিত করবেন বলে আশ্বস্ত করেন।
পরে বিকাল ৪ টায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয় এবং কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |