15/04/2026
শোক সংবাদ
আমরা গভীর শোক ও দু:খের সাথে জানাচ্ছি যে, আমাদের সকলের প্রিয় সহকর্মী অত্র প্রতিষ্ঠানের শিক্ষিকা ফাহমিদা খানম মিতু আজ সন্ধ্যায় চকরিয়া সরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে তাঁর মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ দান করুন। আমীন।