22/04/2017
The
The শব্দটি পরিস্থিতিভেদে দ্য কিংবা দি উচ্চারিত হয়। এটা নির্ভর করে শব্দটির ঠিক পরে কোন ধরনের ধ্বনি উচ্চারিত হচ্ছে তার উপর। যদি the-এর পরবর্তী ধ্বনিটি ব্যঞ্জন হয়, তবে এর উচ্চারণ হবে দ্য, যেমন -- the ball দ্য বল, the school দ্য স্কুল, the one দ্য ওয়ান ইত্যাদি। যদি the-এর পরবর্তী ধ্বনিটি স্বরধ্বনি হয়, তবে এর উচ্চারণ হবে দি, যেমন -- the apple দি অ্যাপ্ল, the hour দি আওয়ার, the opening দি ওপেনিং ইত্যাদি।
তবে কথা বলার সময় জোর দিয়ে বলতে চাইলে ব্যঞ্জনের আগেও "দি" বলা যায়। যেমন - This is the place to live. "দিস ইজ দি প্লেস টু লিভ"। এই বিশেষ ক্ষেত্রটি অবশ্য লিখিত বিশ্বকোষীয় ভুক্তিতে ইংরেজি নাম প্রতিবর্ণীকরণের ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য নয়।
তথ্যসূত্র
The American Heritage® Book of English Usage. 1996.