কুরআন পাঠ

কুরআন পাঠ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কুরআন পাঠ, Religious school, Cox's Bazar.

যে গল্প অনুপ্রেরণার.....কুরআন-হাদীস আপনি, আমি সবাই জানি, তাইনা? শুধু মেনে চলার আগ্রহ আর সময় পাইনা। আসুন জীবন থেকে নেওয়া ...
07/07/2022

যে গল্প অনুপ্রেরণার.....

কুরআন-হাদীস আপনি, আমি সবাই জানি, তাইনা? শুধু মেনে চলার আগ্রহ আর সময় পাইনা। আসুন জীবন থেকে নেওয়া কিছু গল্প বলি আপনাদের। জেনারেল লাইনে পড়াশোনা করা কিছু বোনের গল্প।

১) একজন বোনকে চিনি। ১৩মাসের একটা বাচ্চা মেয়ে, ৬ বছরের একটা ছেলে, শশুড়বাড়ির লোকজন সব সামলে তিনি কুরআন হিফয করে যাচ্ছেন। বাচ্চা অসুস্থ, ভীষণ জ্বালাতন করে কিন্তু সেই বোনের কুরআন হিফযের জার্নি থেমে নেই৷ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু হিফয না, রমাদ্বানে কয়েকজন বোনকে কুরআন শিক্ষার কোর্স করালেন। একদিন আপুর ক্লাসে গিয়ে বুঝলাম তিনি বাচ্চাকে কোলে নিয়ে ক্লাস করাচ্ছেন। দুনিয়াবি ব্যস্ততা ওনাকে দ্বীন থেকে দূরে সরিয়ে দেয়নি। মাশাল্লাহ। কুরআনকে নিজের মাঝে ধারণ করার কি আন্তরিক প্রচেষ্টা।

২) আপুটা ৩ সন্তানের জননী। তিনিও একা হাতে সংসার, বাচ্চাদের পড়াশোনা সামলেই কুরআন হিফয করার সময় ঠিকই করে নিচ্ছেন। সেই আপুকেও দেখেছি এসবের পাশাপাশি রমাদ্বানে কুরআন শিক্ষা কোর্সের উস্তাজা হিসেবে। মাশাল্লাহ।

৩) ভার্সিটি পড়ুয়া একবোনের গল্প। কুরআন পড়তে ভুলে গিয়েছেন। পড়তে সমস্যা হচ্ছে। উচ্চারণে সমস্যা। এসেছিলেন শুধু ১০টা সূরা শুদ্ধ করার জন্য। কিন্তু সেই বোন শুধু কুরআন পড়া শিখে থেমে যায়নি। রীতিমতো একপারা হিফয করে ফেললেন। অথচ ওইসময়টাতে তিনি মাস্টার্সের স্টুডেন্ট, রিসার্চের কাজ করছেন। একইসময় তিনি NST Fellowship পেয়েছেন! ওনার ব্যাস্ততা বোঝানোর জন্যই কথাটি বলা। কিন্তু শত ব্যাস্ততা সেই বোনের কুরআন শেখার আগ্রহকে থামিয়ে রাখতে পারেনি। মাশাল্লাহ।

৪) এবার বলি এক ছোট্ট বোনের গল্প। ক্লাস টেনে পড়ে। যে বয়সে আমরা গল্প করে হাসতে হাসতে লুটিয়ে পড়ি বান্ধবীর উপর। সেইসময়টাতে সেই ছোট্ট বোনটা সময় দিয়েছেন কুরআনের পেছনে। কুরআন শুদ্ধভাবে তিলওয়াত শেখা, তারপর হিফয, মাশাল্লাহ। রমাদ্বানে কুরআন শিক্ষার কোর্স পরিচালনা করেছেন। ওনার ক্লাসে একদিন গিয়ে দেখলাম কি সুন্দর করে পড়াচ্ছে ছোট্ট মেয়েটা। মাশাল্লাহ।

৫) স্কুল শিক্ষিকা একজন বোন। চাকরি, সংসার, সন্তান, কুরআন হিফযের প্রচেষ্টা কিছুই কিন্তু থেমে নেই। মাশাল্লাহ।

৬) অনার্স ২য় বর্ষের পরীক্ষা চলছিলো আপুর। এক্সিডেন্টে করে বসলেন একইসময়ে। মোবাইল নষ্ট। কিন্তু কুরআন শিক্ষার ক্লাসে আসার আন্তরিক ইচ্ছা দেখেছিলাম ওনার মাঝে। হুম তিনিও এতকিছুর মাঝে ক্লাসে আসতেন।

এমন আরও অনেক সাংসারিক, চাকুরিজীবী, শিক্ষার্থী বোন আছেন যারা শত ব্যাস্ততার মাঝেও কুরআন শিখে যাচ্ছেন। এবার নিজেকে একটু প্রশ্ন করুন আমি, আপনি কি ওনাদের থেকেও ব্যাস্ত? কুরআন শুদ্ধভাবে পড়তে পারি?
জীবনে বাংলা, ইংরেজী অনেক শিখেছি। বিভিন্ন ভাষা রপ্ত করছি।অনেক বই পড়ে নিজের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করছি। কখনো কি আমাদের মনে হয়নি কুরআন শেখার কথা? কুরআন হিফযের ইচ্ছে হয়নি কখনো? যে মহিমান্বিত কুরআন নাযিলের এতশত বছর পরেও একবিন্দু চেইঞ্জ হয়নি, আমাদের জীবনের দিক-নির্দেশনা আছে যে কিতাবে, সে কুরআন শুদ্ধভাবে তেলওয়াত করার ইচ্ছে কি কখনোই হয়না আমাদের?
হাদীসে আছে, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে কুরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন।
আসুন প্রতিদিন একটু একটু সময় ব্যয় করি সর্বোত্তম ব্যাক্তি হওয়ার আকাঙ্ক্ষায়, প্রচেষ্টায়। ইনশাআল্লাহ।
আজকাল অনলাইন প্ল্যাটফর্মের অভাব নেই। ভালো দেখে কোনো একটা প্লাটফর্মে যুক্ত হয়ে যাই, সম্ভব হলে অফলাইনে শেখার চেষ্টা করি। কুরআনটা এটলিস্ট শুদ্ধভাবে তেলওয়াত কর‍তে শিখি আমরা। ইনশাআল্লাহ।

©উস্তাজার ডায়েরি

14/05/2022

আসসালামু আলাইকুম❤️❤️❤️

17/12/2021

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ জুমু’আহর দিনের বার ঘন্টার মধ্যে এমন একটি মুহুর্ত রয়েছে যদি কোন মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এ মুহুর্তটি তোমরা ‘আসরের শেষ সময়ে অনুসন্ধান করো।
সুনানে আবু দাউদ, হাদিস নং ১০৪৮
হাদিসের মান: সহিহ হাদিস

17/12/2021

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ
আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি জুমু‘আর দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি উট কুরবানী করল। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানী করল। তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানী করল। চতুর্থ পর্যায়ে যে আগমন করল সে যেন একটি মুরগী কুরবানী করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন একটি ডিম কুরবানী করল। পরে ইমাম যখন খুত্‌বা দেয়ার জন্য বের হন তখন মালাইকা (ফেরেশতাগণ) যিক্‌র শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে।
সহিহ বুখারী, হাদিস নং ৮৮১
হাদিসের মান: সহিহ হাদিস

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন " তোমাদের দিন গুলোর মধ্যে জুমু'আর দিন হচ্ছে সর্বোত্তম একটি দিন। সুতর...
17/12/2021

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন " তোমাদের দিন গুলোর মধ্যে জুমু'আর দিন হচ্ছে সর্বোত্তম একটি দিন। সুতরাং ঐ দিনে তোমরা আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ কর। কেননা তোমাদের পাঠ করা দুরুদ আমার নিকট পেশ করা হয় "( রিয়াদুস সালেহিন ১১৬৫) ( সুনানে আ-নাসায়ী ১৩৭৪)

🌺🌺
16/12/2021

🌺🌺

16/12/2021

উবাদাহ বিন ছামেত (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমরা নিজেদের পক্ষ হতে আমাকে ছয়টি বিষয়ের জামানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের যামিন হব। (১) তোমরা যখন কথাবার্তা বল, তখন সত্য বলবে। (২) যখন ওয়াদা কর, তা পূর্ণ করবে। (৩) যখন তোমাদের কাছে আমানত রাখা হয়, তা আদায় করবে। (৪) নিজেদের লজ্জাস্থানকে হেফাযত করবে। (৫) স্বীয় দৃষ্টিকে অবনমিত রাখবে এবং (৬) স্বীয় হস্তকে (অন্যায় কাজ হতে) বিরত রাখবে’ (আহমাদ, বায়হাক্বী, মিশকাত হা/৪৮৭০, সনদ হাসান)।


ঊপদেশ, হাদিস নং ৬৫
#হাদিসের মান: সহিহ হাদিস

16/12/2021

‘(হে নবি!) যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে; আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। তখন আপনি আপনার পালনকর্তার তাসবিহ তথা পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমা ও তাওবা কবুলকারী।’
(সুরা নসর)

#বিজয়

🥺🥺
15/12/2021

🥺🥺

15/12/2021

رَبَّنَا ٱغۡفِرۡ لِی وَلِوَ ٰ⁠لِدَیَّ وَلِلۡمُؤۡمِنِینَ یَوۡمَ یَقُومُ ٱلۡحِسَابُ
হে আমাদের প্রতিপালক! যে দিন হিসাব প্রতিষ্ঠিত হবে, সে দিন আমাকে, আমার পিতা-মাতা ও সকল ঈমানদারকে ক্ষমা করুন (ইবরাহীম ৪১)।

Address

Cox's Bazar
4702

Website

Alerts

Be the first to know and let us send you an email when কুরআন পাঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share