18/01/2026
অদ্য ১৮.০১.২০২৬ ইং তারিখে
কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ইতিহাসে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণের অবসর গমন উপলক্ষ্যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে প্রথমবারের মত আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা শুরু হয়েছে।
বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তাজুল ইসলাম স্যারের বিদায় উপলক্ষে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি ও সহকারী অ্যাটর্নী জেনারেল জনাব মুহাম্মদ কুতুব উদ্দীন (তুষার) এর আন্তরিক উদ্যোগে অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়
এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শুধু প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তাজুল ইসলাম স্যারকেই সম্মান জানানো হয়নি বরং একই সাথে অবসরপ্রাপ্ত সম্মানিত সিনিয়র শিক্ষকগণকেও ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের মধ্যে ছিলেন জনাব আবু হুরাইরা হুজুর, জনাব ছৈয়দ আকবর স্যার, জনাব বাহাদুর হক স্যার, জনাব আব্দুস সালাম স্যার, জনাব এনামুল হক স্যার, জনাব মোহাম্মদ হোসাইন স্যার, জনাব নুরুল কবির স্যার এবং জনাব নাসির উদ্দিন মুনিরী হুজুর। এটি ছিল বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষকসমাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য দৃষ্টান্ত।
উল্লেখ্য যে, অতীতে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে কোনো শিক্ষককে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়নি। বিদ্যালয় কর্তৃক একজন শিক্ষক এর প্রাতিষ্ঠানিক বিদায়বেলার স্মৃতিটুকুও ছিলো না।
সেই দীর্ঘদিনের শূন্যতা ভেঙে বর্তমান সভাপতি জনাব মুহাম্মদ কুতুব উদ্দীন (তুষার) এর নির্দেশনায় শিক্ষকগণের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের একটি নতুন ও মানবিক দৃষ্টান্তের সূচনা হয়।
এই উদ্যোগ বিদ্যালয়ের ইতিহাসে একটি মাইলফলক। শিক্ষকগণ যে শুধু দায়িত্ব পালনকারী নন বরং একটি প্রতিষ্ঠানের আত্মা- এই উপলব্ধিকে গুরুত্ব দিয়েই এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মহতি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের মাঝে যেমনি সম্মান ও মর্যাদাবোধ বৃদ্ধি পেয়েছে, তেমনি ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্তও স্থাপিত হয়েছে।
সর্বোপরি, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে এইপ্রথম আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা বর্তমান স্কুল পরিচালনা পর্ষদের দূরদর্শী নেতৃত্বেরই সুস্পষ্ট প্রতিফলন। বর্তমান সভাপতি জনাব মুহাম্মদ কুতুব উদ্দীন (তুষার) এর এই মহৎ উদ্যোগ শিক্ষক সমাজের প্রতি বিরল সম্মান প্রদর্শনের জন্য বিদ্যালয়ের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে।
#কিশল #আদর্শ #শিক্ষা #নিকেতন #তাজুল #ইসলাম #স্যার #এর #বিদায়