Math Magic

Math Magic Maths means more and more practice.

বিশ্বাসঘাত, বেইমানদের মৃত্যু আল্লাহ এভাবেই দেন ; ইতিহাস সাক্ষী। পলাশীর যুদ্ধে (১৭৫৭) নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতক...
08/02/2026

বিশ্বাসঘাত, বেইমানদের মৃত্যু আল্লাহ এভাবেই দেন ; ইতিহাস সাক্ষী।
পলাশীর যুদ্ধে (১৭৫৭) নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতাকারী প্রধান চক্রান্তকারীদের পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ ও কলঙ্কজনক।

মীরজাফর কুষ্ঠরোগে ভুগে ধুঁকে ধুঁকে মারা যান, তার পুত্র মিরন বজ্রপাতে নিহত হয়, ঘসেটি বেগমকে বুড়িগঙ্গায় ডুবিয়ে মারা হয়, এবং সিরাজের হত্যাকারী মুহাম্মদী বেগ উন্মাদ হয়ে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা কর।

👉 পলাশীর বিশ্বাসঘাতকদের পরিণতিসমূহ নিচে দেওয়া হলো:

💠 মীর জাফর আলী খান:
বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবে নবাব হলেও, শেষ জীবনে তিনি চরম মানসিক যন্ত্রণা, কুষ্ঠরোগ এবং পুত্রশোকের শিকার হন। ১৭৬৫ সালে ধুঁকে ধুঁকে তার মৃত্যু হয়।

💠 মিরন (মীরজাফরের পুত্র):
সিরাজ হত্যার মূল নায়ক মিরন ক্ষমতার লোভে অনেককে হত্যা করেছিল। অবশেষে, বজ্রপাতে তার মৃত্যু ঘটে, যা অনেকে খোদায়ী গজব বলে মনে করেন।

💠 মোহাম্মদী বেগ:
নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী। কথিত আছে, পরবর্তীকালে সে উন্মাদ হয়ে দাম্পত্য কলহের জেরে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

💠 ঘসেটি বেগম:
সিরাজের খালা ঘসেটি বেগম ষড়যন্ত্রের অংশীদার হলেও, মিরনের নির্দেশে তাকে বুড়িগঙ্গায় নৌকা ডুবিয়ে হত্যা করা হয়।

💠 জগত শেঠ ও মহতাব রায়:
পলাশীর যুদ্ধের ৯ বছর পর মীর কাশিমের নির্দেশে জগত শেঠ এবং তার পরিবারকে হত্যা করা হয়।

💠 উমিচাঁদ: প্রতারণার শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন।

💠 রবার্ট ক্লাইভ: পলাশীর যুদ্ধের মূল হোতা। ইংল্যান্ডে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে অপমান সইতে না পেরে ১৭৭৪ সালে নিজের গলায় ক্ষুর চালিয়ে আত্মহত্যা করেন।

ইতিহাসে বিশ্বাসঘাতকদের এই পরিণতি ‘অনিবার্য পরিণতি’ বা খোদায়ী বিচার হিসেবে গণ্য করা হয়।

#তথ্য: সংগৃহীত।

🔥Breaking~প্রাইমারির ফলাফল প্রকাশ করা হলো। মোট উত্তীর্ণ হয়েছেন ৬৯,২৬৫ জন প্রার্থী।
21/01/2026

🔥Breaking~প্রাইমারির ফলাফল প্রকাশ করা হলো। মোট উত্তীর্ণ হয়েছেন ৬৯,২৬৫ জন প্রার্থী।

এসএসসি'২৬ এর রুটিন প্রকাশ। 💖
15/01/2026

এসএসসি'২৬ এর রুটিন প্রকাশ।

💖

💫আজকের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান। সৌজন্য: অগ্রদূত সিরিজ।
09/01/2026

💫আজকের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান।

সৌজন্য: অগ্রদূত সিরিজ।

চিন্তা করুন, ১০০০ টাকার নোট প্রথম ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ১ ভরি স্বর্ণের দাম ছিল ২৬০০০ টাকা। অর্থাৎ আপনি ২৬ টি ১০...
09/01/2026

চিন্তা করুন, ১০০০ টাকার নোট প্রথম ছাপানো হয় ২০০৮ সালে। ২০০৮ সালে ১ ভরি স্বর্ণের দাম ছিল ২৬০০০ টাকা। অর্থাৎ আপনি ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে ১ ভরি স্বর্ণ পেতেন । বর্তমানে ১ ভরি স্বর্ণের দাম ২২৬০০০ টাকা। অর্থাৎ বর্তমানে ১ ভরি স্বর্ন কিনতে আপনাকে ২২৬ টি ১০০০ টাকার নোট দিতে হবে।

এবার আসুন, স্বর্ণের সাথে তুলনা করলে ১০০০ টাকার মান এখন কত একবার দেখে নিই।

২০০৮ সালে ২৬০০০/২৬= ১০০০

বর্তমানে ২৬০০০/২২৬= ১১৫.০৪৪

আপনার ২০০৮ সালের ১০০০ টাকার নোটটির আজকের মূল্য ১১৫.০৪৪ টাকা।

টাকার মূল্যমান কমে যাওয়া নিয়ে কি আপনি কখনও কিছু ভেবেছেন?

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা – বড় পরিবর্তন স্কুল ও কলেজ পর্যায়:এবারের পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়টি থাকছে না!পরীক্ষা হবে ন...
29/10/2025

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা – বড় পরিবর্তন

স্কুল ও কলেজ পর্যায়:
এবারের পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়টি থাকছে না!
পরীক্ষা হবে নিচের ৪টি বিষয়ে —

বাংলা – ২৫ নম্বর
ইংরেজি – ২৫ নম্বর
গণিত – ২৫ নম্বর
সাধারণ বিজ্ঞান – ২৫ নম্বর

মোট ১০০ নম্বরের জেনারেল পরীক্ষা
এর সঙ্গে থাকবে বিষয়ভিত্তিক ১০০ নম্বরের পরীক্ষা, অর্থাৎ মোট ২০০ নম্বর।

মাদ্রাসা পর্যায়:
এ পর্যায়ে মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে।
এর মধ্যে —
বিষয়ভিত্তিক পরীক্ষা: ১৪০ নম্বর

সাধারণ পরীক্ষা: ৬০ নম্বর বিভাজন
বাংলা – ১৫ নম্বর । ইংরেজি – ১৫ নম্বর ।
সাধারণ জ্ঞান – ১৫ নম্বর ।
গণিত + সাধারণ বিজ্ঞান – ১৫ নম্বর ।

পাস মার্ক:
স্কুল পর্যায়-১, স্কুল পর্যায়-২ ও মাদ্রাসা পর্যায়ের সব পরীক্ষার পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৮০।

সবচেয়ে চমকপ্রদ পরিবর্তন:
পূর্বের ১৮টি নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষা থাকলেও, এবার ১৯তম শিক্ষক নিবন্ধনে কোনো লিখিত পরীক্ষা হবে না!

শুধু প্রিলিমিনারি ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হলেই সরাসরি প্রাইমারি শিক্ষক নিয়োগের মতো সুযোগ মিলবে।

বৃত্তি পরীক্ষার সিলেবাস পরিবর্তন।ইবতেদায়ি পঞ্চম শ্রেণি এবং দাখিল  অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৬০০ নম্বরের পরিবর্তে ৪০০ ...
24/10/2025

বৃত্তি পরীক্ষার সিলেবাস পরিবর্তন।

ইবতেদায়ি পঞ্চম শ্রেণি এবং দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৬০০ নম্বরের পরিবর্তে ৪০০ নম্বরে হবে।

#বৃত্তি_পরীক্ষার_সিলেবাস_পরিবর্তন
#ইবতেদায়ি
#দাখিল_অষ্টম
#বৃত্তি_সিলেবাস

📢 HSC Result 2025: অনলাইনে দ্রুত এইচএসসির ফলাফল জানুন যেভাবে 📝এইচএসসি পরীক্ষা বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীর জীবনের একটি...
16/10/2025

📢 HSC Result 2025: অনলাইনে দ্রুত এইচএসসির ফলাফল জানুন যেভাবে 📝

এইচএসসি পরীক্ষা বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষায় ভালো ফলাফলই উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়ার মূল ভিত্তি। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এই পরীক্ষা দেয়, আর সেই পরীক্ষার ফলাফল নিয়ে থাকে সারা দেশের আগ্রহ।
👉 ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হবে ১৬ অক্টোবর ২০২৫ তারিখে 📅

আগে ফলাফল জানতে কলেজে যেতে হতো, কিন্তু এখন ঘরে বসেই খুব সহজে অনলাইন ও মোবাইল SMS এর মাধ্যমে ফলাফল জানা সম্ভব ✅
🌐 অনলাইনে ফলাফল জানার পদ্ধতি

#লিংক_কমেন্টে...
✅ ধাপে ধাপে করণীয়:
1️⃣ ওয়েবসাইটে প্রবেশ করুন।
2️⃣ পরীক্ষা ধরন (HSC/Alim), শিক্ষাবর্ষ (2025) ও বোর্ড নির্বাচন করুন।
3️⃣ সঠিকভাবে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখুন।
4️⃣ “Submit” বাটনে ক্লিক করুন।
👉 সঙ্গে সঙ্গে আপনার ফলাফল স্ক্রিনে চলে আসবে। চাইলে প্রিন্ট বা ডাউনলোডও করা যাবে।
🖥️

✅ এটি তুলনামূলকভাবে দ্রুত ফলাফল দেখায়।
ধাপগুলোও একই:

সাইটে যান

পরীক্ষা, বছর ও বোর্ড নির্বাচন করুন

রোল, রেজিস্ট্রেশন ও ক্যাপচা কোড দিন

“Get Result” বাটনে ক্লিক করুন ✅

---📲 মোবাইল SMS এর মাধ্যমে ফলাফল জানার পদ্ধতি

ওয়েবসাইটে প্রথম ১৫–২০ মিনিটে অতিরিক্ত চাপ পড়ার কারণে অনেক সময় দেরি হয়। তাই SMS পদ্ধতিতে ফলাফল জানা সবচেয়ে দ্রুত 👇

ধাপ ১: মেসেজ টাইপ করুন ➡
HSC 2025
উদাহরণ: HSC DHA 123456 2025

ধাপ ২: পাঠিয়ে দিন ➡ 16222 নম্বরে 📤

ধাপ ৩: কিছুক্ষণের মধ্যেই ফিরতি মেসেজে আপনার ফলাফল পেয়ে যাবেন 📩

--📝 গুরুত্বপূর্ণ নির্দেশনা

✅ রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে ভুল করবেন না।
✅ ফলাফল সংরক্ষণের জন্য স্ক্রিনশট বা প্রিন্ট করে রাখুন।
✅ মোবাইলে এসএমএস পাঠানোর সময় ব্যালেন্স থাকতে হবে।

---

🌿 স্মরণযোগ্য: ফলাফল প্রকাশের সময় ওয়েবসাইট ব্যস্ত থাকতে পারে। তাই আগে SMS পদ্ধতিতে চেষ্টা করুন, পরে অনলাইনে বিস্তারিত রেজাল্ট দেখে নিন (মার্কশিটসহ)।

#ফলাফল

16/10/2025

এইচএসসি ২০২৫ ফলাফল দেখার ৩টি পদ্ধতির বিস্তারিত তথ্য

১/ নাম্বারসহ রেজাল্ট
২/ শুধু জিপিএ রেজাল্ট
৩/ এসএমএস এর মাধ্যমে রেজাল্ট

#এইচএসসি #এইচএসসি_রেজাল্ট

১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার - ৫৮.৮৩ শতাংশ
16/10/2025

১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার - ৫৮.৮৩ শতাংশ

Address

Nhilla, Teknaf, Coxbazar
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Math Magic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share