Knowledge Hub

Knowledge Hub This is a platform of varieties of knowledge. You will be information so many interesting thing through this page.

24/12/2023

Blood Needed for Severely Injured Patient
Group- O- (Negative);3 Bag
Place- ঢাকা পঙ্গু হাসপাতাল
Contact- ‪+880 1872-295688‬

28/05/2023

দেশে যা পড়াশোনা আছে তা পড়েই কুল পাইনা...
মাইনষে আবার উচ্চ শিক্ষার জন্যে বিদেশ যেতে চায়🤨🤨🫥

Love of Blood....
07/02/2023

Love of Blood....

05/02/2023

সবসময় নিজের Depression বুঝানো মানুষগুলা আপনার বন্ধু না।
ওরা আপনার মাঝে Negetive Picture Create করে চলে যায়।
&
A negative picture can ruin your Carrier.

05/02/2023

Success never comes from the safe Zone.

Take risks, be Confident, Be Succeed

নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন
20/10/2022

নতুন নতুন তথ্য পেতে আমাদের সাথে থাকুন

জানা ছিল কি???
18/10/2022

জানা ছিল কি???

30/03/2022

বিদ্রোহী কবিতা আবৃত্তি

31/07/2021

এলিয়েন!
এলিয়েন!!
এলিয়েন?!!!

পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব নিয়ে অনেকে সন্দিহান, এলিয়েন আছে নাকি নেই - বিষয়টা নিয়ে অনেকেই কনফিউজড। চলুন দেখি এই বিষয়ে ইসলাম কি বলেঃ

পবিত্র কুরআনের নিচের আয়াতগুলোতে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব (এলিয়েন) সম্পর্কে সুস্পষ্ট ইঙ্গিত প্রদান করা হয়েছে।

১. “আর তাঁর অন্যতম নিদর্শন হচ্ছে আসমানসমূহ ও যমীনের সৃষ্টি এবং এ দুয়ের মধ্যে তিনি যে সকল জীব-জন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো; আর তিনি যখন ইচ্ছে তখনই তাদেরকে সমবেত করতে সক্ষম।” [৪২ঃ২৯]

২. “আল্লাহই সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং পৃথিবীও অনুরূপ, ওগুলোর মাঝে তাঁর নির্দেশ অবতীর্ণ হয় যাতে তোমরা বুঝতে পার যে, অবশ্যই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন।” [৬৫ঃ১২]

৩. “জগতসমূহের প্রতিপালক আবার কি? তিনি আকাশমন্ডলী ও পৃথিবীসমূহ এবং উহাদিগের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রতিপালক যদি তোমরা নিশ্চিত বিশ্বাসী হও।” [২৬ঃ২৩-২৪]

৪. “মহান আল্লাহই জগতসমূহের প্রতিপালক। বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই সকল প্রশংসা।” [৪০ঃ৬৪-৬৫]

পবিত্র কুরআনের এই আয়াতগুলোতে আল্লাহ পাক ইরশাদ করেন, আসমানসমূহ, পৃথিবীসমূহ, জগতসমূহ, এগুলোর মধ্যবর্তী যা কিছু আছে এবং সেগুলোর মধ্যে ঁতিনি যেসকল জীব-জন্তু ছড়িয়ে দিয়েছেন, সমস্ত কিছুর প্রতিপালক একমাত্র মহান আল্লাহ তায়ালা। তাদের উপরেও আল্লাহ তায়ালার নির্দেষ অবতীর্ণ হয়। আল্লাহ তায়ালা বলেন, ঁতিনি একাধিক আসমান, একাধিক পৃথিবী, একাধিক জগত এবং এগুলোর মধ্যবর্তী যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সেখানকার অধিবাসীদের উপরেও আল্লাহ পাকের নির্দেশ অবতীর্ণ হয়। সুতরাং পবিত্র কুরআনে যেহেতু পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের ইঙ্গিত দেওয়া হয়েছে, সুতরাং এলিয়েনের অস্তিত্ব নিয়ে আসলে সন্দেহের কোনো অবকাশ নেই।

22/07/2021

পশু কুরবানী করতে বলা হয়েছে কিন্তু সত্য ইতিহাস কুরবানি করতে কি কোথাও বলা আছে? আমরা পশু কুরবানী করার আগেই ইসলামের ইতিহাস কে কুরবানী করে ফেলি। এটা কি কুরবানীর শিক্ষা?

ইসমাইল (আ.) কে কুরবানী করা নিয়ে বাপ-ছেলের মধ্যে যে কথপোকথন হয়েছে এবং কুরবানীর যে ঘটনা বর্ণিত হয়েছে, তার স্পষ্ট বর্ণনা কুরআনে থাকা সত্ত্বেও যে গালগল্প রচনা করে ইতিহাস বিকৃত করা হয় এতো মারাত্মকভাবে ইতিহাস বিকৃত বোধ হয় অন্য কারো বেলায় হয় না। এটা সন্তানদের পক্ষ থেকে পিতার প্রতি সুস্পষ্ট জুলুম।

যেমন দেখুন :
✓ কুরআনে স্পষ্ট উল্লেখ আছে, ইব্রাহীম (আ.) তাঁর পুত্রকে কুরবানী দেওয়ার স্বপ্ন দেখেন ৷
☞ সূরা আস সাফ্ফাত, আয়াত : ৩৭/১০২।

✗ কিন্তু সমাজে প্রচলিত আছে, “আল্লাহ তায়ালা বলছেন, তোমার প্রিয় বস্তুকে কুরবানী করো”৷

✓ কুরআনে স্পষ্ট উল্লেখ আছে, ইব্রাহীম (আ.) তাঁর পুত্রকে কুরবানী করার কথা জানান ৷
☞ সূরা আস সাফ্ফাত, আয়াত : ৩৭/১০২।

✗ কিন্তু ওয়াজে বলা হয়, ইব্রাহীম (আ.) তাঁর পুত্র ও স্ত্রীকে দাওয়াত খাওয়ানো ইত্যাদি মিথ্যা কথা বলে ইসমাইল (আ.) কে মায়ের কাছ থেকে নিয়ে যান এবং পরে সত্য কথাটি বলেন৷ এটা শুধু বানোয়াট কথা নয় বরং একজন নবীর উপর মিথ্যা অপবাদ।

✗ বহুল প্রচলিত একটি ঘটনা, জবাই করার সময় ইব্রাহীম (আ.) তাঁর পুত্রকে ভালো করে বাঁধেন ৷ পরে তিনি নিজের চোখ বেঁধে নেন এবং পুত্রের চোখও বেধেঁ দেন ৷ এরপর ছুড়ি চালান ইত্যাদি বলে যা প্রচলিত সব ভিত্তিহীন, এইরকম কোনো ঘটনা ঘটেনি ৷

✓ কুরআনে স্পষ্ট উল্লেখ আছে, ইব্রাহীম (আ.) তাঁর পুত্রকে জবাইয়ের প্রস্তুতি নিয়ে উপুড় বা কাত করে শুইয়ে দিতেই অদৃশ্য থেকে আওয়াজ আসে, “হে ইব্রাহীম, তুমি তোমার স্বপ্নাদেশ সত্যিই পালন করেছো ৷”
☞ সূরা আস সাফ্ফাত, আয়াত : ৩৭/১০৩, ১০৪, ১০৫।

★ তাফসীরে ইবনে কাসীরে বলা হয়েছে, এই আওয়াজ শোনার পর ইব্রাহীম (আ.) পেছনের দিকে তাকিয়ে দেখেন একটা দুম্বা দাঁড়িয়ে আছে তখন তিনি সেটা জবাই করেন ৷

★ হাদীসেও আসছে, জবাইয়ের প্রস্তুতি নেওয়ার সময়ই আল্লাহর পক্ষ থেকে বিকল্প জানোয়ার প্রদান করা হয় ৷

★হাদীস বিশারদ মুহাম্মাদ ইবনুস সাইয়িদ দরবেশ হুত (১২৭৬ হিঃ) বলেন, হযরত ইব্রাহীম (আ.) এর বিষয়ে গল্প সমাজে প্রচলিত আছে যে, তিনি তাঁর পুত্রের গলায় ছুড়ি চালান কিন্তু কাটেনি… এই গল্পটি জাল, মিথ্যা এবং জিন্দিকদের কথা ৷

✗ সমাজে প্রচলিত আছে, হযরত ইব্রাহিম (আ.) যখন ইসমাঈল (আ.) কে কুরবানী দেওয়ার জন্য ছুড়ি চালাচ্ছিলেন তখন জিব্রাইল (আ.) এসে এই অবস্থায় দেখে তাঁকে থামানোর জন্য দূর থেকে চিৎকার দিয়ে বললেন “আল্লাহু আকবার , আল্লাহু আকবার”৷ তাঁর এই ধ্বনি শুনে ইব্রাহিম (আ.) বললেন, “লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ আকবার, অলিল্লাহিল হামদ”৷ আর এভাবেই তাকবীরে তাশরীকের সূচনা হয়েছে ৷
এটা হুজুরদের বানানো কথা৷ জিব্রাইল (আ.) ও ইসমাঈল (আ.) এর মধ্যে এমন কিছু ঘটেনি ৷

☞ বিস্তারিত জানতে পড়ুন :
১. হাদীসের নামে জালিয়াতি, পৃষ্ঠা - ২৩৪।
ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ।
২. তাফসীরে ইবনে কাসীর, সুরা সফফাত, আয়াত (১০১-১০৫)।
ইমাম ইবনে কাসীর রহিমাহুল্লাহ
৩. তাফহীমুল কুরআন, সূরা সাফফাত।
সাইয়্যেদ আবুল আ‘লা মওদূদী রহিমাহুল্লাহ

Address

Tangail
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Knowledge Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category