মাতারবাড়ি আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • মাতারবাড়ি আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়

মাতারবাড়ি আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় একমাত্র বালিকা বিদ্যালয়,মাতারবাড়ি আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের যে কোন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।

20/01/2026
বার্ষিক ফলাফল প্রকাশ ও মতবিনিময় সভার একাংশ।
27/12/2025

বার্ষিক ফলাফল প্রকাশ ও মতবিনিময় সভার একাংশ।

24/12/2025

মাতারবাড়ী আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর ঈর্ষণীয় সাফল্য...

নিজস্ব প্রতিবেদক::
মাতারবাড়ী জ্ঞান অর্জন পরিষদ কর্তৃক আয়োজিত তৃতীয় বৃত্তি পরীক্ষায় প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে মাতারবাড়ী আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। এবারের পরীক্ষায় বিভিন্ন শ্রেণি থেকে অংশগ্রহণ করে বিদ্যালয়ের পাঁচজন মেধাবী শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিতে নির্বাচিত হয়ে এলাকার শিক্ষাঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, অষ্টম শ্রেণির শিক্ষার্থী শবনম মোস্তারি শাওরিন ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে সর্বোচ্চ কৃতিত্ব দেখিয়েছে। এছাড়া সপ্তম শ্রেণির আদিবা সানজা শারিকা ট্যালেন্টপুল বৃত্তিতে নির্বাচিত হয়ে তার মেধার স্বাক্ষর রেখেছে। সাধারণ বৃত্তিতে কৃতিত্ব অর্জনকারীরা হলো— সপ্তম শ্রেণির মুশফিরাত জান্নাত ফাহিম, অষ্টম শ্রেণির ওরফা ফাহিমা তুকাজ্জিবা এবং ষষ্ঠ শ্রেণির রামিছা খানম ওহী।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিয়মিত অধ্যয়ন, শ্রেণিকক্ষভিত্তিক প্রস্তুতি এবং অতিরিক্ত অনুশীলনের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও অভিভাবকদের সহযোগিতাও এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সাখাওয়াত হোছাইন বলেন, “এই অর্জন আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। মেয়েদের শিক্ষা এগিয়ে নিতে এমন সাফল্য আমাদের আরও অনুপ্রাণিত করবে।”

তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামী দিনে আরও বেশি শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য অর্জন করবে বলে আশা প্রকাশ করেন।

এলাকাবাসী ও শিক্ষানুরাগীরাও এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

হাজী তালেব উল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কিছু স্থিরচিত্র।
13/12/2025

হাজী তালেব উল্লাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কিছু স্থিরচিত্র।

১০ম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষার কিছু স্থিরচিত্র।
27/11/2025

১০ম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষার কিছু স্থিরচিত্র।

ভর্তি চলছে
25/11/2025

ভর্তি চলছে

টাইফয়েড টীকা দান কর্মসূচির কিছু খণ্ডচিত্র। ১৫.১০.২০২৫
15/10/2025

টাইফয়েড টীকা দান কর্মসূচির কিছু খণ্ডচিত্র।
১৫.১০.২০২৫

গতকাল ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে  বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা  এবং আহতদের সুস্থতার জন্য দ...
22/07/2025

গতকাল ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য দোয়া কামনা করে অত্র বিদ্যালয়ে জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিলের কিছু স্থিরচিত্র।

10/06/2025

অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব জামাল উদ্দিন এর শ্রদ্ধেয় আম্মাজান ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ মরহুমা কে জান্নাতুল ফেরদৌস নসীব করুক আমিন।

16/03/2025

শিক্ষার্থীর পরিবেশনা।

যথাযোগ্য মর্যাদায় মহান ২১ শে ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপিত।
21/02/2025

যথাযোগ্য মর্যাদায় মহান ২১ শে ফ্রেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপিত।

Address

মাতারবাড়ি
Cox's Bazar

Telephone

+8801629547544

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাতারবাড়ি আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to মাতারবাড়ি আইডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share

Category