20/10/2022
#দ্যা_রেইন
👉👉শতভাগ নিরাপদ পানি 💧💧💧 #দ্যা_রেইন 💧💧💧পান করুন এবং সুস্থ থাকুন।👈👈
পানিবাহিত রোগগুলো খুব পরিচিত হলেও পানিজনিত রোগগুলো এখনো অপরিচিত আমাদের কাছে। শুনতে অনেকটা একই রকম মনে হলেও দু’টির মধ্যে পার্থক্য রয়েছে। পানিতে বিদ্যমান পদার্থগুলো ধীরে ধীরে শরীরে জমা হয়ে ডেকে নিয়ে আসে পানিজনিত দীর্ঘমেয়াদি সকল মারাত্মক রোগব্যাধিকে ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি জরিপে জানা যায়, ৭৫ থেকে ৮০ ভাগ ক্যান্সার পানিও পরিবেশ থেকে সৃষ্ট। ব্যাক্টেরিয়ার ভয়ে নদী-নালার পানি বর্জন করা গেলেও পানিতে অবশিষ্ট থেকে যায় নীরব ঘাতক ভারী ধাতুগুলো। বিভিন্ন গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে বাংলাদেশের খাবার পানিতে ভারী ক্ষতিকর ধাতব পদার্থের অস্তিত্ব রয়েছে সহ্য মাত্রার অতিরিক্ত পরিমাণে। এসকল ভারী ধাতুর ভার সহ্য করতে গিয়ে দীর্ঘযাত্রায় কখনো বলি দিতে হয় জীবনটাকেই। ব্যাক্টেরিয়ার পাশাপাশি পানিতে থাকতে পারে তৈলাক্ত পদার্থ, আর্সেনিক, ক্যাডমিয়াম, সীসা, দস্তা, পারদ বা ক্রোমিয়ামের মতো বিষাক্ত ভারি পদার্থসমূহও। ক্রোমিয়ামের বিষাক্ততায় হতে পারে ক্যান্সারের মতো মরণব্যাধি। ক্যাডমিয়াম হাড়ের রোগ সৃষ্টি করে। পারদ, সীসা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানেজ, লিথিয়াম বা অন্যান্য ধাতব পদার্থ করতে পারে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি। শুধুমাত্র ভারী পদার্থ নয়, দ্রবনীয় কম ভারের পদার্থও মাত্রাতিরিক্ত গ্রহণে হতে পারে মারাত্মক রোগ। রক্তের এক বিশেষ ধরনের ক্যান্সার হয় বেশি মাত্রায় আয়রন গ্রহণের কারণে আবার ক্যালসিয়াম কিডনিতে জমা হয়ে তৈরি করতে পারে পাথর, সোডিয়াম রক্তচাপ বাড়ায় আর ক্লোরিন ধ্বংস করতে পারে শরীরের উপকারী কোষগুলোকে।
#রেইন #কক্সবাজার
#খাবারপানি #বিশুদ্ধপানি
#দ্যা_রেইন #নিরাপদ #বিশুদ্ধ #পানি #খাবারপানি #জার #জারপানি #মিনারেল #মিনারেলওয়াটার