Muhammad Atiqur Rahman Atiq

Muhammad Atiqur Rahman Atiq I'm Md. Atiqur Rahman Atiq.
# Instructor General at
Cox’s_Bazar.

গুণগত শিক্ষার প্রতিশ্রতিতে অঙ্গিকার বদ্ধ.....................
06/02/2025

গুণগত শিক্ষার প্রতিশ্রতিতে অঙ্গিকার বদ্ধ.....................

Too Busy for Improvements?
22/06/2023

Too Busy for Improvements?

27/12/2021
"শিক্ষার উন্নতিকল্পে বর্তমান শিক্ষানীতিতে অনেক ভালো ভালো নীতি ও কৌশল গ্রহণের কথা বলা হয়েছে। বর্তমান নিবন্ধের শুরুতে শিক্...
29/09/2021

"শিক্ষার উন্নতিকল্পে বর্তমান শিক্ষানীতিতে অনেক ভালো ভালো নীতি ও কৌশল গ্রহণের কথা বলা হয়েছে। বর্তমান নিবন্ধের শুরুতে শিক্ষানীতিকে কেবল কিছু কিছু ভালো নীতি, কৌশল, সুপারিশ ও কথামালার সংকলন হিসেবে না দেখার কথা বলা হয়েছিল। বলা হয়েছিল, শিক্ষানীতিকে দেখতে হবে শিক্ষার ইতিহাস, রূপান্তর ও রাজনৈতিক সিদ্ধান্তের আবহে। স্বাধীনতার ৫০ বছর পার করার পরও একটি দেশের শিক্ষাব্যবস্থা যেখানে নির্ধারিত শিক্ষানীতি অনুসারে চলতে পারে না, সেখানে আলাদাভাবে শুধু শিক্ষানীতি নয়, গভীরভাবে ভাবা প্রয়োজন শিক্ষার প্রতিটি উপাদান নিয়েই।"

---

প্রকাশের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে বণিক বার্তা একাধিক বিশেষ সংখ্যা প্রকাশ করছে। গতকাল ২৯ নভেম্বরের বিশেষ সংখ্যার মূল বিষয় ছিলো শিক্ষা ও স্বাস্থ্য। সেখানে বাংলাদেশের শিক্ষানীতির ইতিহাস ও পরম্পরা নিয়ে এই লেখাটি প্রকাশিত হয়েছে। ব্রিটিশ আমল থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষানীতির নানা প্রসঙ্গ এই লেখাটিতে আলোচনা করেছেন প্রিয় স্যার গৌতম রায়।

বাংলাদেশের শিক্ষানীতির ইতিহাস প্রসঙ্গে এ নিবন্ধে ব্রিটিশ ও পাকিস্তান আমলের নানা শিক্ষানীতি, শিক্ষা কমিশন ও শিক.....

শিক্ষকের মর্যাদা দৈনিক ইত্তেফাক > ১৯ সেপ্টেম্বর ২০২১মো. রহমত উল্লাহ্মানবসন্তানকে মানুষে পরিণত করার ঐকান্তিক তপস্যা হচ্ছে...
22/09/2021

শিক্ষকের মর্যাদা
দৈনিক ইত্তেফাক > ১৯ সেপ্টেম্বর ২০২১

মো. রহমত উল্লাহ্
মানবসন্তানকে মানুষে পরিণত করার ঐকান্তিক তপস্যা হচ্ছে শিক্ষকতা। তাই পৃথিবীর সকল দেশেই শিক্ষকের প্রকৃত মর্যাদা সর্বাধিক। সামষ্টিক বিবেচনায় যে কোন পেশার তুলনায় শিক্ষকতা অধিক সম্মানজনক। কেননা শিক্ষকতা মূলত একটি ব্রত। তাই প্রতিটি সমাজেই অগণিত অপেশাদার শিক্ষক বিদ্যমান। শুধু পেশা হিসেবে শিক্ষকতায় সফলতা নেই, পরিতৃপ্তি নেই। শিক্ষাদান হচ্ছে অতি উত্তম পূণ্য কর্ম। মহান সৃষ্টিকর্তা নিজেই প্রধান শিক্ষক। বিভিন্ন ধর্মের প্রবর্তকগণ ছিলেন উৎকৃষ্ট শিক্ষক। অর্থাৎ উৎকৃষ্ট মানবেরাই উৎকৃষ্ট শিক্ষক। উৎকৃষ্ট মানব তথা উৎকৃষ্ট শিক্ষকের মর্যাদাও উৎকৃষ্ট। শিক্ষক ব্যতীত কোন সমাজ নেই। সকল মানুষেরই শিক্ষক আছেন। যে সমাজের শিক্ষক যত বেশি উৎকৃষ্ট সে সমাজের মানুষ তত বেশি উৎকৃষ্ট।

বর্তমান বাস্তবতায় উৎকৃষ্ট শিক্ষকের সংখ্যা অনেকটা রাষ্ট্রীয় মর্যাদার উপর নির্ভরশীল। যে দেশে রাষ্ট্রীয়ভাবে শিক্ষকের সম্মান ও সম্মানি বেশি সে দেশে উৎকৃষ্ট শিক্ষকের সংখ্যা বেশি। যে দেশে উৎকৃষ্ট শিক্ষকের সংখ্যা বেশি সে দেশে উৎকৃষ্ট নাগরিকের সংখ্যা বেশি। উৎকৃষ্ট নাগরিক তৈরির লক্ষ্যে শিক্ষকের সম্মান ও সম্মানি সর্বাধিক নির্ধারণ করা কল্যাণ রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষকের সার্বিক মর্যাদা তথা সম্মান ও সম্মানি সর্বাধিক হলেই সর্বাধিক যোগ্য লোক শিক্ষক হন। রাষ্ট্রের সর্বত্র ন্যায়-নীতি পরায়ন যোগ্য লোক নিশ্চিত করার পূর্বশর্ত হচ্ছে শিক্ষক হিসেবে সর্বাধিক ন্যায়-নীতি পরায়ন যোগ্য লোক নিশ্চিত করা। কোন রাষ্ট্র যদি তা করতে ব্যর্থ হয় বা অনীহা দেখায় তো সেই রাষ্ট্রের নাগরিকদের সততা, সভ্যতা, যোগ্যতা ও দক্ষতা অনিশ্চিত। তাই শিক্ষকের সামাজিক মর্যাদা বৃদ্ধির দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হয়।

সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে শিক্ষকের মর্যাদা যতই উপরে নির্ধারণ করা হোক না কেন শিক্ষক নিজে উৎকৃষ্ট না হলে তা বজায় রাখা অসম্ভব। শিক্ষক নিজে নিকৃষ্ট হলে মর্যাদা ভূলুণ্ঠিত হয়। মর্যাদা বা ঘৃণা মানুষের অন্তর্নিহিত বিষয়। সর্বদা এটির বহিঃপ্রকাশ নাও ঘটতে পারে। শিক্ষক উৎকৃষ্ট হলেই মানুষের কাছে বৃদ্ধি পায় তার প্রকৃত মর্যাদা। যে শিক্ষক যত বেশি উৎকৃষ্ট সে শিক্ষকের প্রকৃত মর্যাদা তত বেশি। দাপট প্রদর্শন ও শ্রদ্ধা অর্জন এক নয়। দাপটে প্রকৃত মর্যাদা নেই, শ্রদ্ধায় প্রকৃত মর্যাদা আছে। যে শিক্ষক তার শিক্ষার্থীকে যত বেশি সুশিক্ষা প্রদান করতে সক্ষম সে শিক্ষক তত বেশি শ্রদ্ধা অর্জন করতে সক্ষম। শিক্ষকের জ্ঞানের গভীরতায় ও দক্ষতার উচ্চতায় বিস্তৃত থাকে শিক্ষার্থীর শ্রদ্ধাবোধ। শিক্ষার্থীর মনে শিক্ষকের একটা চিত্র অঙ্কিত হয়। সেই চিত্রটি যত উত্তম হয় শিক্ষার্থী তত শ্রদ্ধাশীল হয়। শিক্ষকের চিন্তা-চেতনা, চলা-বলা ও কাজ-কর্মের প্রতিফলন ঘটে শিক্ষার্থীর মনে। শিক্ষক উত্তম চিন্তা ও কর্ম করতে ব্যর্থ হলে উত্তম মানুষ তৈরি করতে ব্যর্থ হন। সমাজ ও রাষ্ট্রে উত্তম মানুষের অভাব হলেই শিক্ষকের মর্যাদার অভাব হয়। উত্তম মানুষের সংখ্যা বৃদ্ধি পেলেই শিক্ষকের মর্যাদা বৃদ্ধি পায়। এই উত্তম মানুষ তৈরির দায়িত্ব শিক্ষকের। যিনি শিক্ষক তিনি কোনোভাবেই অবহেলা করতে পারেন না এই দায়িত্বে। কেননা শিক্ষকতা একটি ব্রত। নিয়োগপত্র পেলেই শিক্ষক হওয়া যায় না, শিক্ষক হয়ে উঠতে হয়।

মো. রহমত উল্লাহ্
সাহিত্যিক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ
[email protected]

অধ্যক্ষ -কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ, মোহাম্মদপুর, ঢাকা।
১৭ জুলাই ২০২১

https://www.ittefaq.com.bd/print-edition/practice/276337/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE

21/09/2021
20/09/2021

নতুন শিক্ষাক্রমের খসড়া প্রকাশের পর যেসব বিষয় সমালোচিত হয়েছিল ও যেগুলো নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছিল, সেগুলো প্রায়...

20/06/2021

"বাবা"
বাবা তুমি আছো বলেই,
এখনো রোদের তাপ শরীরে লাগেনা
বৃষ্টিতে কাঁপিনা।
তুমি আছো বলেই চারপাশের শকুনের থাবা
মুক্ত আমরা।
বাবা তুমি আছো বলেই
এখনো ভাবতে হয়না কত কিছু।
বাবা তুমি আছো বলেই
এখনো মনে হয় সব আছে।
ভালো থেকো বাবা
খুব ভালো,
বাবা তোমার ভালোবাসায়
সুখের আলো।

Address

Cox's Bazar

Telephone

+8801517184166

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Atiqur Rahman Atiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Muhammad Atiqur Rahman Atiq:

Shortcuts

Share