16/08/2026
🥰💘 কেন পিরিতি বাড়াইলায় রে বন্ধু ছেড়ে যাইবায় যদি... 💔
💚 গানের এই সুরটা যখনই মনের অজান্তে গেয়ে উঠি, বুকের ভেতর এক অদ্ভুত অজানা ভয় কাজ করে। তবে এই গানের প্রতিটি বিরহের কথা আমাদের জীবনে মিথ্যা হয়ে যাক—এটাই আমার আল্লাহর কাছে একমাত্র প্রার্থনা। প্রিয় মানুষ টাকে কেউ হারাতে চায় না। পৃথিবীর সব বাধা, সব অনিশ্চয়তা পেরিয়ে তার মনটা চিরকালের জন্য আপন ঘরেই বেঁধে রাখতে চায়। ভালোবাসার চারাগাছটা যখন এতখানি যত্ন নিয়ে বুনা হয় তখন তাকে হারানোর গল্প কেউ লিখতেই চায় না।গানের এই করুণ কথাগুলো মিথ্যে প্রমাণ করে সবাই সবার ভালোবাসার গল্প বানাবো—যেখানে কোনো হারিয়ে যাওয়া নেই, আছে শুধু আজীবন একসাথে থাকার সত্যিটা। 🔐