প্রিয় শিক্ষকবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য আপনাদের সহযোগিতা ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু ভবন বা অবকাঠামোর মাধ্যমে গড়ে ওঠে না; এটি গড়ে ওঠে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে।
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আপনাদের সন্তানেরা আমাদের কাছে আমানতস্বরূপ। তাদের সুশিক্ষা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এ ক্ষেত্রে আপনাদের সচেতনতা, নিয়মিত খোঁজখবর এবং প্রতিষ্ঠানের সাথে আন্তরিক যোগাযোগ আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা আশা করি, আপনারা সবসময় প্রতিষ্ঠানের পাশে থেকে আমাদের কার্যক্রমে সহযোগিতা করবেন।
প্রিয় শিক্ষকবৃন্দ,
একজন শিক্ষক শুধু পাঠদানকারী নন; তিনি একজন পথপ্রদর্শক, আদর্শ ও চরিত্র গঠনের কারিগর। একজন আদর্শ শিক্ষকের মধ্যে দায়িত্ববোধ, সততা, শৃঙ্খলা, ধৈর্য, নৈতিকতা এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ভালোবাসা থাকা অত্যন্ত প্রয়োজন। যদি এসব গুণাবলীর ঘাটতি থাকে, তবে তা শুধু প্রতিষ্ঠানের জন্য নয়, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্যও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
দুঃখজনক হলেও সত্য, সাম্প্রতিক সময়ে আমাদের প্রতিষ্ঠান থেকে কয়েকজন শিক্ষক বিদায় নিয়েছেন। এ কারণে যদি শিক্ষার্থী ও অভিভাবকদের কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে, সে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আমরা সবসময় চেষ্টা করি যোগ্য, দায়িত্বশীল ও আদর্শ শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মান অটুট রাখতে।
আমাদের লক্ষ্য একটাই শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত, নৈতিক ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া একান্তভাবে কামনা করছি।
পরিশেষে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা, শান্তি ও সমৃদ্ধি দান করুন।
ঈদ মোবারক।
বিনীত
তারেকুল হাসান তারুণ,
পরিচালক
ঈদগাহ বায়তুশ শরফ একাডেমি
জাগির পাড়া, ঈদগাঁও, কক্সবাজার
ঈদগাহ বায়তুশ শরফ একাডেমি
জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং নৈতিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মুসলিম গড়ে উঠে।
www.ebs.etscox.com
17/02/2026
আলহামদুলিল্লাহ। ঈদগাহ বায়তুশ শরফ একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই আয়োজন সফল করতে যাঁরা সার্বিক সহযোগিতা ও পরিশ্রম করেছেন, সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা যেন আমাদের সকল প্রচেষ্টা কবুল করেন এবং আগামী দিনগুলোতে আরও সুন্দর ও সমৃদ্ধ আয়োজন করার তাওফিক দান করেন।
16/02/2026
আজকে আমাদের প্রতিষ্ঠান ঈদগাহ বায়তুশ শরফ একাডেমি থেকে বার্ষিক শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণের মনোরম ও স্মরণীয় কিছু স্থির চিত্র।
এই আয়োজনে ক্রিড়া ও সাংস্কৃতিক ফলাফল ঘোষণা করে এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেরা শিক্ষক সম্মাননা এবং সেরা অভিভাবক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সকলের আন্তরিক অংশগ্রহণে দিনটি আনন্দ, উৎসব ও শিক্ষণীয় অভিজ্ঞতায় ভরপুর ছিল।
আল্লাহর কাছে দোয়া করি, আমাদের এই প্রতিষ্ঠান আরও উন্নতি ও সাফল্যের পথে এগিয়ে যাক।
22/01/2026
Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Hafez Samsul Alam
21/01/2026
Shout out to my newest followers! Excited to have you onboard! Adv Noman Sharif, জামশেদ খাঁন, Josef Amin, Mohammad Sahin, Riyad Cox, Arzina Yasmin Popy, Abdullah Al Noman, Meherun Nessa Mila, Faizan Nur Rahaman, Nowshin Jara, Nusrat Mony, Nusrat Jahan Nowrin, Shahanaz Sultana
18/01/2026
যেমন খুশি তেমন সাঁজ
17/01/2026
“আপনার প্রিয় সন্তানকে ঈদগাহ বায়তুশ শরফ একাডেমিতে ভর্তি করিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাস শেষ করা, ক্লাসের পাঠ ক্লাসেই আদায় নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও কো-কারিকুলার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করে একজন যোগ্য, দক্ষ ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। এ লক্ষ্যে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাব,
ইনশা আল্লাহ।”
দৌড় প্রতিযোগিতা....
17/01/2026
আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক মণ্ডলী
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Eidgaon
Cox's Bazar
4702