পহরচাঁদা উচ্চ বিদ্যালয়

পহরচাঁদা উচ্চ বিদ্যালয় পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের অফিসিয়াল পেইজ।

মহান স্বাধীনতা দিবস ২০২৬ পালনে পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।
26/03/2026

মহান স্বাধীনতা দিবস ২০২৬ পালনে পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।

25/03/2026

এত দ্বারা পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকামন্ডলী ও ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণীর শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল রোজ বৃহষ্পতিবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। তাই সকলকে সকাল ৯.০০ টায় বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
পহরচাঁদা উচ্চ বিদ্যালয়

28/12/2025

এত দ্বারা পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণীর সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৯/১২/২০২৫ ইং রোজ সোমবার বার্ষিক পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে নোটিশ বোর্ডে ফলাফল দেখে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক

27/12/2025

৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সম্মানিত অভিভাবকবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের সন্তানদেরকে আগামী ০৫/০১/২০২৬ ইং তারিখের মধ্যে ভর্তি পূর্বক নতুন বই সংগ্রহ করার জন্য বিদ্যালয় ম্যানেজিং কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। এখানে আরও উল্লেখ্য যে, উক্ত তারিখ হতে বিদ্যালয়ের নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হবে এবং এর কয়েক দিন পর থেকে শিক্ষার্থীদের সহপাঠ্য ক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুশীলন ও বাছাই প্রক্রিয়া শুরু হবে। (বি:দ্র: ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীকে একটি রোল নং নির্ধারনী মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার পূর্ণমান হবে ৫০। বাংলা ১০, ইংরেজি ১৫, গণিত ১৫ এবং বিজ্ঞান ১০। সব প্রশ্ন হবে এক কথায় প্রকাশ টাইপের।)

17/12/2025

ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে
ঐতিহ্যবাহী পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ১৭/১২/২০২৫ ইং হতে বিদ্যালয় অফিস চলাকালীন সময়ে ফরম সংগ্রহ পূর্বক ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে।

অনুরোধক্রমে
প্রধান শিক্ষক
পহরচাঁদা উচ্চ বিদ্যালয়

পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার একাংশ।
20/11/2025

পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার একাংশ।

প্রধান শিক্ষকের সভাপতিত্বে স্কুলের সকল শিক্ষক ও কর্মচারীদের সমন্বয়ে ২০২৫ সালের শ্রেণী কার্যক্রম সমাপ্তি, পরীক্ষার খাতা ...
17/11/2025

প্রধান শিক্ষকের সভাপতিত্বে স্কুলের সকল শিক্ষক ও কর্মচারীদের সমন্বয়ে ২০২৫ সালের শ্রেণী কার্যক্রম সমাপ্তি, পরীক্ষার খাতা মূল্যায়ন, ফলাফল প্রনয়ন এবং ২০২৬ সালের শ্রেণী কার্যক্রম শুরুর পরিকল্পনা নিয়ে আলোচনা সভা।

02/11/2025

এত দ্বারা পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এস এস সি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণ বাধ্যতামূলক বিধায়, তাদেরকে বিদ্যালয় অফিসকক্ষে এসে যোগাযোগ করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক

পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৫ এর তফসিল। আগ্রহী অভিভাবক সদস্যবৃন্দকে নির্ধারিত সময়ের মধ্যে ফরম স...
27/10/2025

পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ২০২৫ এর তফসিল। আগ্রহী অভিভাবক সদস্যবৃন্দকে নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহপূর্বক আবেদন করার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।

21/10/2025

এত দ্বারা পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণীর শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল রোজ বুধবার বার থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম চালু থাকবে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে পূর্ণ প্রস্তুতি নিয়ে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক

২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% বোনাসের দাবিতে সারাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্...
21/10/2025

২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% বোনাসের দাবিতে সারাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারিদের ১০ম দিনের মত কর্ম বিরতি পালিত হচ্ছে।

২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% বোনাসের দাবিতে সারাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্...
14/10/2025

২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% বোনাসের দাবিতে সারাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারিদের ২য় দিনের মত কর্ম বিরতি পালিত হচ্ছে।

এবং পুলিশ কর্তৃক শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when পহরচাঁদা উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category