Ma'had An Nibras Ramu

Ma'had An Nibras Ramu A noorani system primary educational institute with tahfizul Quran

02/12/2025
بسم الله الرحمن الرحيمআমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মুহসিন , মহান দাতা ও কল্যাণকামী জনাব বদিউল আলম ইন্...
29/09/2025

بسم الله الرحمن الرحيم

আমরা গভীর শোকের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মুহসিন , মহান দাতা ও কল্যাণকামী জনাব বদিউল আলম ইন্তেকাল করেছেন। তিনি জীবদ্দশায় মা'হাদ আন নিবরাস রামুর প্রতি অসীম আন্তরিকতা, সহযোগিতা ও দানশীলতার পরিচয় দিয়েছেন। তাঁর অবদানের মাধ্যমে এ প্রতিষ্ঠানের বহু কার্যক্রম এগিয়ে গেছে এবং অসংখ্য শিক্ষার্থী উপকৃত হয়েছে।

আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ তা‘আলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন, তাঁর নেক আমলসমূহ কবুল করুন এবং তাঁর পরিবার-পরিজনকে এ শোক বহনের তাওফীক দান করুন।

إنا لله وإنا إليه راجعون
মা'হাদ আন নিবরাস রামু পরিবার

একটি গর্বের সূচনা আলহামদুলিল্লাহ! প্রিয় অভিভাবকগণ,আপনাদের সন্তান পবিত্র কুরআন হিফজের মহান সফর শুরু করেছে।এটি নিঃসন্দেহে...
02/07/2025

একটি গর্বের সূচনা

আলহামদুলিল্লাহ! প্রিয় অভিভাবকগণ,
আপনাদের সন্তান পবিত্র কুরআন হিফজের মহান সফর শুরু করেছে।
এটি নিঃসন্দেহে আপনাদের জন্য গর্বের এবং চিরস্থায়ী কল্যাণের এক পথ।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"তোমাদের মধ্যে সর্বোত্তম সে, যে কুরআন শেখে ও অন্যকে শেখায়।" – সহীহ বুখারী

প্রতিটি আয়াত যা আপনার সন্তান মুখস্থ করে – তা তার হৃদয়ে আলো, চরিত্রে পাথেয় এবং ভবিষ্যতের জন্য এক অমূল্য সম্পদ।

আসুন, আমরা ধৈর্য ও উৎসাহ দিয়ে তাদেরকে সহায়তা করি।
এই নূরের যাত্রায় আপনারাও অংশীদার – দোয়ায়, উৎসাহে ও উপস্থিতিতে।

মনে রাখবেন:
শুরুটা একটি পদক্ষেপ,
অবিচলতা একটি দৃঢ় সংকল্প,
আর শেষপ্রান্তে রয়েছে জান্নাতের রাজকীয় মুকুট ।

আজ যারা হিফজের সবক নিলেন

নাম:নুরুল হুদা ইমন চৌধুরী
পিতা: নুরুল আলম
ঠিকানা : পানির ছড়া মুরা পাড়া রশিদ নগর রামু কক্সবাজার

নাম; শামীম হোসেন আলিফ
পিতা: মোহাম্মদ হোসেন
ঠিকানা : জেঠি রাস্তা রশিদ নগর রামু কক্সবাজার

নাম:রিসাতুল ইসলাম
পিতা: বাদশাহ মিয়া
ঠিকান:জেঠি রাস্তা লম্বা ঘোনা রশিদ নগর রামু কক্সবাজার

ছাত্রদের নামাজ শেখানোর প্রশিক্ষণ কর্মসূচির কিছু ঝলকআলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় শিক্ষার্থীদের সঠিকভাবে নামাজ পড়ার ...
27/06/2025

ছাত্রদের নামাজ শেখানোর প্রশিক্ষণ কর্মসূচির কিছু ঝলক

আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় শিক্ষার্থীদের সঠিকভাবে নামাজ পড়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য আজ একটি ব্যবহারিক প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমে ছাত্ররা সরাসরি নামাজের বিভিন্ন রুকন ও সুন্নাতগুলো শিখেছে।

তারা শিখেছে:

নামাজে দাঁড়ানো, রুকু, সিজদা, কায়দা – সব কিছু সুন্নাহ মোতাবেক
সাধারণ ভুলগুলো কীভাবে সংশোধন করতে হয়
নামাজে একাগ্রতা ও খুশু-খুজু অর্জনের উপায়

আল্লাহ তাআলা আমাদের শিক্ষকবৃন্দের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সন্তানদের নামাজের প্রতি যত্নবান ও হাদিস মোতাবেক আমলকারী বানান।

অনুশীলনের মাধ্যমে শিক্ষা – এটাই আমাদের শিক্ষাদর্শ।

আমাদের পরমপ্রিয় অকৃত্রিম অভিভাবক বরেণ্য চিন্তক, কওমি শিক্ষা আধুনিকায়নের পথিকৃৎ, আরব বিশ্বে প্রশংসিত এবং সমাদৃত মুসলিম মন...
03/05/2025

আমাদের পরমপ্রিয় অকৃত্রিম অভিভাবক বরেণ্য চিন্তক, কওমি শিক্ষা আধুনিকায়নের পথিকৃৎ, আরব বিশ্বে প্রশংসিত এবং সমাদৃত মুসলিম মনিষী, ইলম-আমল ও আখলাক এবং রুহানিয়াতের অনন্য সম্মিলনের অধিকারী পরিশীলিত আলেম আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী রহিমাহুল্লাহ-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি শোকাভিভূত পরিবার, ভক্ত ও শাগরেদদের প্রতি।

মহান আল্লাহ হজরতকে রহমতের চাদরে আবৃত রাখুন, হাবিবে কিবরিয়ার পাশে জায়গা করে দিন এবং জান্নাতের আ'লা মাকাম দান করুন।
—নিবরাস পরিবারের পক্ষে-
মাওলানা জিয়াউল হক
প্রতিষ্ঠাতা ও পরিচালক
মা'হাদ আন-নিবরাস

*নোটিশ* :সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় ছাত্র-ছাত্রী,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতদ্দ্বারা আপনাদের জানানো যাচ্ছ...
24/03/2025

*নোটিশ* :
সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় ছাত্র-ছাত্রী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এতদ্দ্বারা আপনাদের জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩ মার্চ ২০২৫ খ্রি. রোজ রবিবার থেকে ০৪ এপ্রিল ২০২৫ খ্রি. রোজ জুমাবার পর্যন্ত মাদ্রাসার সকল কার্যক্রম বন্ধ থাকবে।
০৫ এপ্রিল ২০২৫ খ্রি. রোজ শনিবার হতে সকল শিক্ষা কার্যক্রম যথারীতি চলবে, ইনশাল্লাহ!
অতএব, বন্ধ চলাকালীন আপনার সন্তানদের নিয়মিত পাঠ্যসমূহের রিভিশন ও হাতের লেখা / বাড়ির কাজ এবং প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি ইত্যাদির প্রতি বিশেষ ভাবে গুরুত্ব দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।

বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন প্রিয় প্রতিষ্ঠান মা'হাদ আন-নিবরাস রামু-এর বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতির পুরস...
25/02/2025

বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

প্রিয় প্রতিষ্ঠান মা'হাদ আন-নিবরাস রামু-এর বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতির পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা জিয়াউল হক হাফিজাহুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসে উপস্থিত ছিলেন, রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আবদুল মালেক মাসুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রশিদনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এমইউপি জনাব বদিউল আলম, রশিদনগর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মাওলানা শফিউল আলম , নিবরাস মডেল ইনস্টিটিউট এর প্রিন্সিপ্যাল ইঞ্জিনিয়ার হাফেজ ওমর ফারুক প্রমুখ।

উল্লেখ্য,
মা'হাদ আন-নিবরাস রামুতে প্রতি বছর মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয় এবং শারীরিক সুস্থতা ও একগুয়েমির দূর করার জন্য বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

পাশাপাশি লেখাপড়ার সাথে সাংস্কৃতিক বিষয়াবলিতে দক্ষ করে তোলার জন্য আয়োজন করা হয়ে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।

এইবার ২০২৪ শিক্ষাবর্ষে নুরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রামের তত্ত্বাবধানে আয়োজিত ৩য় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় A+প্রাপ্তদের এবং প্রতি শ্রেণিতে মেধাক্রম ১, ২ ও ৩কে বিশেষ সম্বর্ধনা প্রদান করা হয় এবং পুরস্কৃত করা হয়।

প্রতি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীসহ সব বিষয়ে অংশগ্রহণকারীদের নানাভাবে পুরস্কৃত করা হয়।

বিশেষ দাওয়াতনামাআসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ মুহতারাম,আপনি জেনে অত্যন্ত আনন্দিত ও শোকরগুজার হবেন যে, মহান রব্বুল আলা...
16/02/2025

বিশেষ দাওয়াতনামা

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

মুহতারাম,
আপনি জেনে অত্যন্ত আনন্দিত ও শোকরগুজার হবেন যে, মহান রব্বুল আলামিনের রহমতের ওপর ভরসা করে আপনার প্রিয় প্রতিষ্ঠান মা'হাদ আন-নিবরাস রামু-এর বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ সোমবার অনুষ্ঠিত হবে।

বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানকে সার্বিকভাবে সফলকাম ও অর্থবহ করে তুলতে আগামী ১৭ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ, সোমবার সকাল ১০টায় আমাদের অভিভাবকদের নিয়ে মাদরাসা মিলনায়তনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।

উক্ত প্রস্তুতি সভায় মাদরাসার একজন অকৃত্রিম অভিভাবক হিসেবে আপনার আন্তরিক উপস্থিতি প্রতিষ্ঠানকে সগৌরবে ইসলামী শিক্ষার আলো ছড়াতে সহায়ক ভুমিকা রাখবে নিশ্চয়ই।
সালামান্তে
মাও:জিয়াউল হক সাহেব
পরিচালক মা`হাদ আন নিবরাস রামু

Address

Cox's Bazar, Ramu, Panirchara
Cox's Bazar
4000

Telephone

+8801878333444

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ma'had An Nibras Ramu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ma'had An Nibras Ramu:

Shortcuts

Share

Category