15/04/2026
আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার ও তাবলীগি মারকাজের এক ইঞ্চি জমিও অবৈধভাবে দখল বা ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না। যদি কেউ নিয়ম বহির্ভূতভাবে কোনো স্থাপনা নির্মাণের চেষ্টা করেন, তাহলে তা আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রুত অপসারণ করা হবে। প্রয়োজন হলে ছাত্রজনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
05/11/2025
সময়ের অপেক্ষা ফুরোচ্ছে — আসছে এমন এক পরিবর্তন যা সবকিছুকে নতুন করে সংজ্ঞায়িত করবে!
02/10/2025
সকলের কাছে সফলতা কামনা করছি
14/02/2025
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
আল-গিফারী (র.) ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি ঈদগাঁও উপজেলার প্রখ্যাত আলেমেদ্বীন, ঈদগাঁও জুমবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা শাখের (রহি.) এর ইন্তেকালে।
তিনি ছিলেন ইসলামের এক নিবেদিতপ্রাণ খাদেম, যাঁর জীবন কেটেছে দ্বীনের খিদমতে। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণের তাওফিক দিন—আমিন।
আল-গিফারী (র.) ইসলামিক সেন্টার ট্রাস্ট
11/01/2025
বিসমিল্লাহির রহমানির রহিম
আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার ট্রাস্টের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা!
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার দীর্ঘদিন ধরে আপনার সন্তানদের দীনি শিক্ষা, উন্নত চরিত্র গঠন এবং মেধা বিকাশে অঙ্গীকারবদ্ধ। এখানে শিক্ষার্থীদের জন্য উত্তম পরিবেশ, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকগণের তত্ত্বাবধান, এবং নিয়মিত সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুসংহত মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
তবে সম্প্রতি কিছু বিদ্রোহী ব্যক্তির নেতিবাচক প্রচারণা আমাদের মাদ্রাসার পরিবেশ ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। মাদ্রাসার শৃঙ্খলা ও শিক্ষার মান বজায় রাখতে আমরা সব সময় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি এবং করব।
আমরা আপনাদের প্রতি অনুরোধ জানাই, বিদ্রোহীদের বিভ্রান্তিকর কথায় প্রভাবিত না হয়ে আপনার সন্তানদের উন্নত শিক্ষার পরিবেশ থেকে বঞ্চিত করবেন না। আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার সব সময় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করে যাবে।
আপনাদের সন্তানের দীনি ও নৈতিক শিক্ষায় অগ্রগতি নিশ্চিত করতে আমাদের পাশে থাকুন।
আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার ট্রাস্ট
31/12/2024
আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার: আধুনিক শিক্ষা ও দ্বীনি দীক্ষার সমন্বয়। 🌟
আমরা শিক্ষার্থীদের শুধু দ্বীনি শিক্ষায় নয়, আধুনিক প্রযুক্তিগত জ্ঞানেও দক্ষ করে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এবং সরকারিভাবে নিযুক্ত সিনিয়র প্রশিক্ষক জনাব মাও. সাইফুল ইসলাম এর নিরলস পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক বিশ্বের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে।
🖥️ আমাদের কম্পিউটার ল্যাবে শিক্ষার্থীরা শিখছে:
✔️ কম্পিউটার অপারেশন
✔️ ডিজিটাল প্রযুক্তি
✔️ আধুনিক সফটওয়্যার ব্যবহারের কৌশল
🌍 প্রযুক্তি ও জ্ঞানের এই অনন্য মেলবন্ধন শিক্ষার্থীদের ভবিষ্যৎকে করবে আরও উজ্জ্বল।
আপনার সন্তানদের আধুনিক শিক্ষা ও দ্বীনি আদর্শে শিক্ষিত করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন!
📞 যোগাযোগ: +880 1869-365239
📧 ইমেইল: [email protected]
#আলগিফারী_ইসলামিক_সেন্টার
#আধুনিক_শিক্ষা
#প্রযুক্তি_ও_দ্বীন
Sáífúl Íślám
27/12/2024
আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার ট্রাস্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি
সম্প্রতি আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টারের প্রাক্তন এবং বহিষ্কৃত শিক্ষক প্রতিষ্ঠানটির পাশে বিদ্রোহী মনোভাব নিয়ে নতুন একটি নূরানী প্রতিষ্ঠান খোলার অপপ্রয়াস চালাচ্ছেন। এমনকি বিভিন্ন উপায়ে আল-গিফারীর সুনাম ও কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অপচেষ্টা করছেন। এ বিষয়ে আমরা দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিতে চাই, আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টারের দীর্ঘ প্রতিষ্ঠিত সুনাম, কার্যক্রম ও ঐতিহ্যে কোনো প্রভাব পড়বে না, ইনশাআল্লাহ।
আমরা অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে বলতে চাই, আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার ১৯৮৯ সাল থেকে দ্বীনি ইলম, নৈতিক শিক্ষা এবং উন্নত পরিবেশে শিক্ষাদানের ক্ষেত্রে তার সুনাম ধরে রেখেছে। আলহামদুলিল্লাহ, আমাদের সেন্টার আধুনিক সুবিধাসম্পন্ন যেমন—
★ চারপাশে বাউন্ডারি এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
★ শিক্ষার্থীদের জন্য বিশাল খেলার মাঠ।
★ সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং।
★ প্রশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষকমণ্ডলী।
আমাদের এ সুযোগ-সুবিধা এবং সুনাম সম্পর্কে অভিভাবকরা সচেতন আছেন। আমরা বিশ্বাস করি, আপনারা কোমলমতি সন্তানদের এমন একটি সুনামধন্য প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত করবেন না।
অতএব, আমরা সবাইকে অনুরোধ করছি, বিভ্রান্তিমূলক প্রচারণায় প্রভাবিত না হয়ে আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টারের প্রতি আস্থা ও সহযোগিতা অব্যাহত রাখুন। বিদ্রোহী বা বহিষ্কৃতদের কথায় প্রভাবিত হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন যা আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে।
আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসেই আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার তার কার্যক্রম অব্যাহত রাখবে এবং আরও উন্নতির দিকে অগ্রসর হবে, ইনশাআল্লাহ।
আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার ট্রাস্ট
15/12/2024
১৬ ডিসেম্বর: বিজয়ের অমরগাথা ও আত্মত্যাগের স্মরণ—
১৬ ডিসেম্বর, ১৯৭১—এটি বাঙালির বিজয়ের চূড়ান্ত দিন, যেখানে লাখো প্রাণের ত্যাগ এবং দীর্ঘ সংগ্রামের ফসল হলো স্বাধীনতা। এ দিনটি বাঙালির গৌরব, অহংকার এবং লাল-সবুজের বিজয়ের প্রতীক। আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযোদ্ধাদের, যাঁরা নিজেদের জীবন বাজি রেখে শত্রুর মোকাবিলা করেছিলেন।
তবে আমাদের বিজয়ের ইতিহাস শুধুমাত্র ১৬ ডিসেম্বরেই সীমাবদ্ধ নয়। ৫ আগস্টের মতো কালজয়ী দিনগুলোর কথা আমরা কীভাবে ভুলব? এই দিনে শহীদ হয়েছেন অসংখ্য সাহসী যোদ্ধা, যাঁরা মৃত্যুকে আলিঙ্গন করে আমাদের স্বাধীনতার পথ সুগম করেছিলেন। যাঁরা আহত হয়েছেন, আজও তাঁদের শরীরে বয়ে বেড়াচ্ছেন যুদ্ধের দগদগে চিহ্ন। পঙ্গুত্ব বরণ করা সেই অমর সৈনিকদের আত্মত্যাগ আমাদের চিরঋণী করেছে।
৫ আগস্ট ও ১৬ ডিসেম্বরের এই বীরদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
তাঁদের ত্যাগই আমাদের অনুপ্রেরণা, তাঁদের রক্তে রাঙা এই মাটি আমাদের অস্তিত্বের পরিচয়। আসুন, তাঁদের স্বপ্ন বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধে ঐক্য, সততা ও দেশপ্রেম হোক আমাদের অঙ্গীকার।
14/12/2024
আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টারের বর্তমান পরিস্থিতি: একটি গভীর পর্যালোচনা।
আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার একটি পবিত্র উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল—মানবতার সেবা ও ইসলামি শিক্ষার প্রসারে। তবে বর্তমান দায়িত্বশীলদের কার্যক্রম দেখে মনে হচ্ছে, এই মহান প্রতিষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য থেকে আমরা অনেক দূরে সরে গেছি।
সম্প্রতি এক চাঞ্চল্যকর বিষয় সকলের নজরে এসেছে। সংযুক্ত ছবিতে মাও. ইলিয়াছ যাঁর নাম পরিচালকের তালিকায় রয়েছে, তিনি বর্তমান আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টারের একজন শিক্ষক। অথচ তিনি নিজেই একটি নতুন প্রতিষ্ঠান, দারুল করিম মাহফুজা নূরানী মাদ্রাসা, স্থাপনের উদ্যোগ নিয়েছেন। এরও আগে তিনি একটি মহিলা হেফজখানা প্রতিষ্ঠা করেছেন।
প্রশ্ন হচ্ছে !
১. নিজস্ব প্রতিষ্ঠান থাকার পরেও আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টারে তার চাকরির যৌক্তিকতা কোথায়?
একজন ব্যক্তি যদি নিজের প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যস্ত থাকেন, তবে তিনি কি আল-গিফারীর উন্নয়নে সঠিকভাবে মনোনিবেশ করতে পারবেন?
২. এই দ্বৈত ভূমিকা প্রতিষ্ঠানের স্বার্থের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ?
ব্যক্তিগত প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি আল-গিফারীর মতো একটি প্রতিষ্ঠানে কাজ করা কি নৈতিকতার মধ্যে পড়ে?
এই প্রেক্ষাপটে, আমরা দেখতে পাচ্ছি, আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার আজ ব্যক্তিগত স্বার্থসিদ্ধির প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। পরিচালনার দায়িত্বে থাকা অনেকেই প্রতিষ্ঠানটির প্রকৃত উন্নতির পরিবর্তে তাদের ব্যক্তিগত ব্যবসার প্রসারে ব্যস্ত।
শূরার ভূমিকা কোথায়?
এই পরিস্থিতি শূরা বা নীতিনির্ধারণী পর্ষদ কেন তা উপেক্ষা করা হলো? তাদের কি এসব বিষয় নজরে আসেনি? প্রকৃতপক্ষে, প্রতিষ্ঠান ব্যবসায়ীদের কর্মকাণ্ড এবং তাদের পেছনে থাকা ইন্ধনদাতারা আজ সবার সামনে স্পষ্ট।
আমাদের করণীয়:
১. প্রতিষ্ঠানের সকল কার্যক্রমের উপর স্বচ্ছতা নিশ্চিত করা।
২. দায়িত্বশীলদের পারিবারিক বা ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম থেকে বিরত রাখা।
৩. শূরার কার্যক্রম পুনর্মূল্যায়ন করা এবং শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করা।
আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এটি কারো ব্যক্তিগত ব্যবসার প্ল্যাটফর্ম নয়। এ ধরণের অযৌক্তিক এবং স্বার্থবাদী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়া এখন সময়ের দাবি। প্রতিষ্ঠানের সম্মান এবং লক্ষ্য-উদ্দেশ্য পুনরুদ্ধারে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
সচেতন মহলের কাছে আহ্বান:
প্রতিষ্ঠান রক্ষার এই লড়াইয়ে আপনারা কণ্ঠ যোগ করুন। ভুল নীতির বিরুদ্ধে আমাদের একসাথে দাঁড়াতে হবে। আল-গিফারী (রা.) ইসলামিক সেন্টারের সঠিক ব্যবস্থাপনা এবং ইসলামের প্রকৃত শিক্ষার প্রসার নিশ্চিত করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত।
08/12/2024
আল-জামেয়া পটিয়ার সম্মানিত প্রধান পরিচালক, প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আবু তাহের কাশেমী নদভী (হাফি.)
খুব শীঘ্রই আমাদের মাঝে আগমন করবেন ইনশাআল্লাহ।