Islamia Mohila Kamil Madrasah Cox's bazar

Islamia Mohila Kamil Madrasah Cox's bazar

Share

All kinds of videos uploaded to this page, it is a criminal offense to download without the permission of the admin.

Islamia Mohila Kamil (Honours-Masters) Madrasah is a modern and religious educational institution for girls at Cox’s Bazar which was established in 1978 based on islamic ideals and modern education system of Bangladesh there are no restrictions on using all uploaded images, texts, etc. Because it is a women's educational institution, we do not want any kind of crime, slander to be exposed in the society. For this, all Facebook users are requested to follow and imitate it.

14/05/2026
Photos from Islamia Mohila Kamil Madrasah Cox's bazar's post 28/04/2026

ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজারে কামিল ১ম পর্ব ও কামিল মাস্টার্স বিভাগের ছবক প্রদান অনুষ্ঠান ২৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে কুরআন-হাদিসের গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদেরকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করতে হবে। তিনি আরো বলেন, কুরআন-হাদিসের জ্ঞান অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার ও মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শফিউল হক জিহাদী। তিনি কামিল ১ম পর্ব ও কামিল মাস্টার্স বিভাগের শিক্ষার্থীদের ছবক প্রদান করেন। অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ কামিল বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিরমিজী শরীফের প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা তুলে ধরেন। তিনি হাদিসের মূল বক্তব্য ব্যাখ্যা করে শিক্ষার্থীদের তা বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামিল বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ফরিদ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার্স বিভাগীয় প্রধান মোহাম্মদ ইয়াহিয়া। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি আলোচক উপাধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিম, প্রভাষক সাইয়িদুল হক, আবদুল্লা আল মামুন, মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতা চর্চার গুরুত্ব তুলে ধরা হয়।

Photos from Islamia Mohila Kamil Madrasah Cox's bazar's post 22/04/2026

ফাজিল অনার্স ও পাস কোর্সের ওরিয়েন্টেশন ও সবক অনুষ্ঠান।
আজ ২২ এপ্রিল ২০২৬ সকাল এগারোটায় ইসলামিয়া মহিলা কামিল মাদরাসা মিলনায়তনে ফাজিল অনার্স কোর্স ও ফাজিল পাস কোর্সের ওরিয়েন্টেশন ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ নুর আহমদ আনুয়ারী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। প্রধান অতিথি বলেন, ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা কক্সবাজার জেলার সর্বোচ্চ নারীদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসায় দ্বীনি শিক্ষা অর্জন করে সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কোরআন হাদিসের চর্চা না থাকায় আজ সমাজে অন্যায়, অত্যাচার বেড়েই চলেছে। কলুষিত সমাজকে আলোকিত করার জন্য কোরান হাদিসের কাছেই যেতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মাদ্রাসার পক্ষ থেকে যতো ধরনের সুযোগ সুবিধা দেয়ার থাকবে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন প্রবীণ ছাত্রীরা।
উদ্বোধনী বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী বলেন, দ্বীনি ইলম অর্জন করা ফরজ।এই জ্ঞান অর্জনে যারা নিবেদিত তারা সৌভাগ্য বান। কোরআন বুঝতে হলে হাদীসের আশ্রয় নিতে হবে। এ প্রসঙ্গে হাদীস বিষয়ে হযরত আয়েশা সিদ্দিকা রা: এর স্বর্ণোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি ছাত্রীদের ইলমে হাদীস চর্চায় মনোনিবেশ করার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মুহাম্মদ ফরিদুল আলম, ফরিদ আহমদ, আব্দুর রহিম। প্রভাষক মুহাম্মদ আব্দুল আজিজ , মোহাম্মদ আয়ুব প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনার্স বিভাগীয় প্রধান আবু শামা মোহাম্মদ ইয়াহিয়া ও ফাজিল পাস কোর্সের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাশেদ উল্লাহ।
অনুষ্ঠান শেষে ফাজিল অনার্স কোর্সের ছাত্রীদের সবক প্রদান করেন মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী।
ফাজিল পাস কোর্সের ছাত্রীদের সবক প্রদান করেন মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা আজিজুল হক।

Photos from Islamia Mohila Kamil Madrasah Cox's bazar's post 26/03/2026

ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত।

ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ ২৬ মার্চ ২০২৬ সকাল 10টায় মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার ইয়াতীমখানা ইনচার্জ ও সহকারী মৌলভী মাওলানা শফিউল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা মোহাম্মদ শফিউল হক। তিনি তার বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশপ্রেম, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মুহাম্মদ ফরিদুল আল, সহকারী অধ্যাপক জেবুন্নেছা চৌধুরী, সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিম এবং সহকারী মৌলভী মাহফুজা খাতুন, সহকারী মৌলভী শফিউল আলম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধে অগণিত শহীদদের এবং ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হাজারো ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ছাত্রীরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কবিতা, দেশাত্বাবোধক গান পরিবেশন করে অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডীত ও আকর্ষণীয় করে তুলে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একাংশ

05/03/2026

২০২৬ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি।

Photos from Islamia Mohila Kamil Madrasah Cox's bazar's post 26/02/2026

২০২৫ শিক্ষাবর্ষে কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ইবতেদায়ী ৫ম শ্রেণীতে ১ জন শিক্ষার্থী টেলেন্টপুল বৃত্তি লাভ করেছে এবং দাখিল ৮ম শ্রেণীতে ৫ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি অর্জন করেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফলাফল প্রকাশিত হয়। ফলাফল প্রকাশের পর মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
মাদ্রাসার অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের এ সাফল্য প্রতিষ্ঠানটির ধারাবাহিক ভালো ফলাফলেরই প্রতিফলন। তিনি বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের এ অর্জনের পেছনে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Photos from Islamia Mohila Kamil Madrasah Cox's bazar's post 22/02/2026

ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসার মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিমের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠান প্রধান, বিশিষ্ট ইসলামী স্কলার মোহাম্মদ শফিউল হকের সভাপতিত্বে সভা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক রিয়াজ মোহাম্মদ শাকিল।
সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মুহাম্মদ আবদুর রহিম, সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ আজম, উপাধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, অধ্যক্ষ মোহাম্মদ শফিউল হক, প্রতিষ্ঠাতা সদস্য রিয়াজ মোহাম্মদ শাকিল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে কবিতা আবৃত্তি, বক্তব্য প্রদান, ছড়া পাঠসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ ও বাংলা ভাষার প্রতি ভালোবাসা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে দোয়া করা হয়।

Photos from Islamia Mohila Kamil Madrasah Cox's bazar's post 29/01/2026

ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার-এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই শিক্ষা সফর সম্পন্ন হয়। শিক্ষা সফরের স্থান ছিল আজিজনগর চেয়ারম্যান লেক, লামা বান্দরবান হয়ে ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট পার্ক, চেইন্দা, রামু, কক্সবাজার।

শিক্ষা সফরে মাদ্রাসার ইবতেদায়ী, দাখিল, আলিম, অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সফরের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে সম্যক ধারণা লাভের সুযোগ পান।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষা সফর শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ বৃদ্ধি এবং পাঠ্যবইয়ের বাইরে জ্ঞানার্জনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
শিক্ষার্থীরা শিক্ষা সফর নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ সফর তাদের জন্য ছিল আনন্দদায়ক ও শিক্ষণীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। একাংশ

Want your school to be the top-listed School/college in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Cox's Bazar
4700