07/10/2021
জীবনকে উপভোগ করুন,
নিশ্চয়ই অাপনি সফল হবেন।
(এমএইচএ রাকিব হাসান)
নবী করীম ﷺ- এর জীবনীতে রয়েছে আমাদের সকল সমস্যার সমাধান।
নবীর আদর্শের আলোকে সাজানো জীবন উপভোগ করুন’। জীবনকে কীভাবে সুখময় করা যায়; সঙ্কট এরানো যায়, দুঃখ কিভাবে জয় করা যায়, ভাঙ্গা সম্পর্কগুলো জোরা লাগানো যায়, নবীর আখলাক দ্বারা সকলের মন জয় করা যায়।
রাসুলুল্লাহ ﷺ- এর জীবনে উপকরণ কম ছিল, তবুও তিনি বিশ্ব জাহানকে মুগ্ধ করেছিলেন। আজও যারা দুনিয়া জয় করেছেন, তারা নবীজীর আদর্শ অনুসরণ করেই করছেন। সেই কথাগুলোই তিনি সুন্দর বিন্যাস এবং সীরাত থেকে অনুপম উদাহরণ।
নবীর সুন্নাহ আপনার জীবনে বিরাট প্রভাব ফেলবে তা নিঃসন্দেহেই বলা যায়। জীবনে অন্যরকম অনাবীল শান্তি আসবে যা আগে কখনো অনুভব করেননি। তাই কোনোরূপ দ্বিধা ছাড়াই নবীর অাদর্শকে বুকে ধারণ করুন। আর জীবন উপভোগ করুন।
হয়তো অাপনি ভাবছেন, অাপনার সবচেয়ে অাপনজন পিতা-মাতা দুনিয়া ছেড়ে পরকালে চলে গেছে। তাই হয়ত ভাবছেন, অাপনার পাশে কেউ নেই।
অাসলে,বলতে গেলে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে অাপনজনের দরকার পড়ে না। অাপনি গন্তব্যে পৌঁছতে পারলেই মনে করবেন,অাপনার দুনিয়াতে অাপনজনের অভাব নেই।
সুতরাং হতাশ কিংবা নিরাশ হবেন না,ঘুড়ে দারান।বদলেন নিজেকে, পাল্টে দিন ভবিষ্যৎ, একটি সঠিক সিদ্ধান্তই পাল্টে দিবে অাপনার ভবিষ্যৎ।।